0০017161715 ১৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া নেই। তাকে দুটো বিশেষ গুণ মহিমািত করেছে, তাহলো ধৈর্য ও মর্যাদার সৌন্দর্য । তিনি অংগীকার ভঙ্গ করেননি । অনুপস্থিত বা অবর্তমান থাকাকালেও তিনি সৌভাগ্যবান । যার চত্বর অত্যন্ত প্রশস্ত। সিদ্ধান্ত গ্রহণকালে তিনি অত্যন্ত বুদ্ধিমান। আর তিনি এমন এক সম্প্রদায়ের মহৎ ব্যক্তি যাদের সাথে মহব্বত রাখাটাই ধর্মের অংগ । যাদের হিংসা করাটা কুফরীর মধ্যে শামিল। আর তাদের নৈকট্য অর্জন নাজাত লাভের অসীলাও আশ্রয়স্থল । তাদের মহব্বতের মাধ্যমে অকল্যাণ ও মুসীবত দূর করার কামনা করা হয়। আর তাদের মহব্বতের মাধ্যমে ইহসান ও.নিআমতের বৃদ্ধির আশা করা হয়ে থাকে। মহান আল্লাহ্র স্মরণের পর প্রতিটি ক্ষেত্রে তাদের স্মরণই সবকিছুর অগ্থে স্থান দেওয়া হয়। আর তাদের মহব্বত উল্লেখ সহকারে কথার সমাগ্ডি ঘটানো হয়। যদি পরহেযগার লোকদের মানমর্যাদা সম্পর্কে হিসাব নেওয়া হয়। তাহলে তারা ইমাম হিসেবে গণ্য হবেন। অথবা যদি বলা হয়, ভূপৃষ্ঠে উত্তম ব্যক্তি কারা তাহলে জওয়াবে বলা হয় যে তারাই । কোন দান-খয়রাতকারী ব্যক্তি তাদের মান মর্যাদার গভীরত্ত পর্যন্ত পৌছতে পারে না। কোন সম্প্রদায়ের লোকেরা সম্মানে ভূষিত হলেও তারা তাদের নিকটেও পৌছতে পারে না। যখন দেশে কোন প্রকার দুর্ভিক্ষ ও বিপর্যয় দেখা দেয়, তখন তারাই দাতা হিসেবে বিবেচিত হন। তার সিহহস্বরূপ দ্রুতগামী বিবেচিত হন, অথচ বিপর্যয় থাকে তুঙ্গে। দুর্নাম তাদের চত্বরে প্রবেশ করতে পারে না বা প্রবেশ করতে অস্বীকার করে। তারা খুব জদ্র ও সম্মানিত এবং সমাজে শক্তিধর হিসেবে বিবেচ্য । তাদের বদান্যতার দরুন অন্যদের মাঝে শুন্যতা হ্রাস পায় না বরং বৃদ্ধি-পায়। তারা কাউকে কিছু দান করুক কিংবা নাই করুক অন্যদের কাছে তার মধ্যে কোন পার্থক্য নেই। কেননা, তাদের মর্যাদায় কেউ. পৌছতে পারে না। এমন কে আছে যাদের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার প্রমাণিত হয়নি ? হ্যা, তাদের অগ্রাধিকার প্রমাণিত হয়েছে বার বার। তাই তোমার কোন কথা বা মন্তব্যই তার অনিষ্ট করতে পারে না। যাকে তুমি চিনতেছ না তাকে আরব ও অনারব সকলেই চিনে, তাকে মহান আল্লাহ্ চিনেন এবং তার অগ্রাধিকারকেও মহান আল্লাহ্ চিনেন। এ পরিবার থেকেই অন্যান্য লোকেরা দ্বীন হাসিল করেছে। . বর্ণনাকারী বলেন, উপরোক্ত কবিতাগুলো শুনে হিশাম ভীষণ রাগাবিত হল এবং পবিভ্র মক্কাহ্ মদীনার মাঝামাঝি অবস্থিত উছফান নামক স্থানে ফারাযদুককে বন্দী করার হুকুম দিল । আলী ইবৃনুল হুসায়নের কাছে এ সংবাদ পৌছার পর তিনি ১২ (বোর) হাজার দিরহামসহ এক ব্যক্তিকে ফারাযদুকের কাছে প্রেরণ করেন কিন্তু তিনি তা কবৃূল করলেন না এবং বললেন, “আমি যা বলেছি, তা মহান আল্লাহ্র সন্তুষ্টি ও সত্যের সাহায্য এবং রাসূলুল্লাহ্ (সা)-এর বংশধরদের মধ্যে রাসূলুল্লাহ্ (সা)-এর অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমি বলেছি। এর পরিবর্তে আমি কোন কিছু বিনিময় গ্রহণ করব না। আলী ইব্নুল হুসায়ন তার কাছে এক ব্যক্তিকে প্রেরণ করলেন এবং তাকে বলতে বললেন, এ ব্যাপারে মহান আল্লাহ্ তোমার যথার্থ : নিয়ত সম্বন্ধে অবগত আছেন। আমি তোমার প্রতি আল্লাহ্র শপথ সহকারে বলছি, তুমি যেন তা করৃল কর। তারপর তিনি তার থেকে তা করল করলেন এবং হিশামের বদনাম গাইতে লাগলেন। এই বদনাম গাথার কিছু অংশ নীচে উপস্থাপন করা হল। তিনি বলেন, “তুমি আমাকে বন্দী করে রেখেছো, পবিত্র মদীনাও এমন শহরের মধ্যবর্তী জায়গায় যার দিকে জনগণের অন্তর বিশেষ করে তাদের মধ্যে যে তাওবাকারী তার অন্তর আকৃষ্ট হয়, তাওবাকারী যদি উদ্ধত সর্দার না হয়ে থাকে তাহলে সে তার মস্তক ও তীর্যক দৃষ্টি সম্পন্ন দুই চক্ষুকে পরিবর্তন করে অন্যান্যদের দোষক্রটি+প্রননশ-িরিরে]।114.০01)
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।