001161715 ১৭৮... | আল-বিদায়া ওয়ান নিহায়া ইমাম যুহরী রে) বলেন, আলী ইবুন হসায়ন (র)-এর সাথে আমার অধিকাংশ সনরই উঠাবসা ছিল । আমি তার থেকে বেশী ফকীহ আর কাউকে দেখি নাই। তিনি কম হাদীস বর্ণনা করতেন। আর তিনি ছিলেন তার পরিবারের সমসাময়িক সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ এবং ইবাদতের দিক দিয়ে উত্তম । তিনি মারওয়ান ও তার ছেলে আবদুল মালিকের কাছে পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে অধিক প্রিয় ছিলেন। তারা তাকে যায়নুল আবেদীন বলে আখ্যায়িত করতেন। অর্থাৎ ইবাদত গোযারদের শোভা । জুওয়ায়রিয়া ইব্ন আসমা বলেন, রাসূলুল্লাহ (সা)-এর আত্মীয় পরিচয় দিয়ে তিনি কখনও কারো থেকে এক দিরহামও আত্মসাৎ করেন বলে প্রমাণ পাওয়া যায়নি । মহান আল্লাহ্ তার প্রতি রহম করুন ও আল্লাহ্ তার প্রতি সন্তুষ্ট থাকুন । মুহাম্মদ ইব্ন সাদ বলেন, “আলী ইব্ন মুহাম্মদ, সাঈদ ইব্ন খালিদের মাধ্যমে আল-মাকবারী হতে ংবাদ দেন। তিনি বলেন, “একদিন আল-মুখতার আলী ইব্ন হুসায়ন (র)-এর কাছে এক লাখ মুদ্রা প্রেরণ করেন। তিনি তা গ্রহণ করতে খারাপ মনে করলেন এবং তা প্রত্যাখ্যান করতেও ভয় পেলেন। কাজেই তিনি তার কাছে উল্লিখিত পরিমাণ সম্পদ আমানতন্বরূপ রেখে দিলেন। আল-মুখতার যখন নিহত হয়, তিনি খলীফা আবদুল মালিক ইব্ন মারওয়ানের কাছে পত্র লিখে বলেন, আল-মুখতার আমার কাছে এক লাখ মুদ্রা প্রেরণ করেছিল তা আমি গ্রহণ করা কিংবা প্রত্যাখ্যান করা উভয়টাকে খারাপ মনে করছিলাম । এখন তুমি আমার কাছে কোন একজন লোককে প্রেরণ করে এ সম্পদ সরকারী তহবিলে নিয়ে নাও। আবদুল মালিক তার কাছে পত্রের উত্তর প্রেরণ করলেন এবং বললেন, হে চাচাত ভাই! আপনি এটা নিয়ে নিন। আমি আপনার জন্য এটা বৈধ ঘোষণা করলাম । তারপর তিনি তা কবুল করলেন। আলী ইব্ন হুসায়ন (র) বলেন, “দুনিয়ায় জনগণের সরদার হলেন দাতা ও পরহেযগারগণ এবং আখিরাতে সরদার হলেন, দ্বীনদার, মর্যাদাবান, উলামা ও পরহেযগারগণ। কেননা, উলামাই নবীগণের উত্তরাধিকারী । তিনি আরো বলেন, “আমি মহান আল্লাহ্র কাছে লজ্জাবোধ করছি একথা ভেবে যে, আমি আমার কোন ভাইকে দেখব এবং তার জন্যে জান্নাতের দরখাস্ত করব ও দুনিয়ার ব্যাপারে তার জন্যে কৃপণতা করব। যখন কিয়ামতের দিবস সংঘটিত হবে আমাকে বলা হবে, “যখন জান্নাত তোমার হাতে ছিল তুমি ছিলে এ ব্যাপারে সবচেয়ে বড় কৃপণ! সবচেয়ে বড় কৃপণ! সবচেয়ে বড় কৃপণ!” ইতিহাসবিদগণ উল্লেখ করেন £ তিনি ছিলেন অধিকাংশ সময়ে ক্রন্দনকারী। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ইয়াকুব (আ) ইউসুফ (আ)-এর জন্য ক্রন্দন করতেন এবং তার চোখ সাদা বা দৃষ্টিহীন হয়ে গিয়েছিল অথচ তিনি জানতেন না যে ইউসুফ (আ) ইন্তিকাল করছেন কি না। অন্যদিকে আমি আমার পরিবারের তের জনের অধিক সদস্যকে আমার সামনে একটি সকাল বেলায় শহীদ হয়ে যেতে দেখেছি। তোমরা কি মনে করছ তাদের শোক আমার অন্তর থেকে কখনও মুছে যাবে?” আবদুর রাষযাক বলেন, আলী ইব্ন হুসায়ন (র)-এর জন্যে একজন বাদী উযুর পানি ঢালছিল। অমনি তার হাত থেকে পানির পাত্রটি আলী ইবৃন হুসায়নের চেহারায় পড়ে যায় এবং তিনি যখমী হন। তিনি তখন বাঁদীটির দিকে মাথা উঠিয়ে দেখলেন। বাদীটি বলল, “আল্লাহ্ তা'আলা সূরায়ে আলে-ইমরানের ১৩৪নং আয়াতে ইরশাদ করেন £ ৮১৯1) ১৫113 অর্থাৎ মুত্তাকীগণের একটি গুণ হলো তারা ক্রোধ সংবরণকারী। আলী ইব্ন হুসায়ন রে) বলেন, আমি ক্রোধ সংবরণকারী । বাঁদীটি বলল, অর্থাৎ তারা মানুষের প্রতি ক্ষমাশীল ১৮4০৭। ১০ ০৯১৪০1১ তিনি বললেন, মহান আল্লাহ্ তোমাকে ক্ষমা করুন। বীদীটি বলল, ১১৮এস০। (০০৯৪ 8112 অর্থাৎ আল্লাহ্ পাক সৎকর্মপরায়ণদের ভালবাসেন। তখন আলী ইব্ন হুসায়ন (র) বললেন, তুমি মহান আল্লাহ্র জন্য মুক্ত। দ$৮৬৬.21110001109.0011
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।