0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ১৭৭ বন্ধুত্ স্থাপন করবে না। কেননা, সে তোমাকে তার কাছে রাখা তোমার প্রয়োজনীয় সম্পদের অপমান করবে । কোন মিথ্যুকের সাথেও বন্ধুত্ স্থাপন করবে না । কেননা, সে মরীচিকার ন্যায় দূরবর্তীতে অবস্থিত লোককে তোমার নিকটে দেখাবে । আর নিকটবতাঁতে অবস্থিত লোককে তোমার থেকে অনেক দূরে দেখাবে । কোন বোকা লোকের সাথেও তুমি বন্ধুত্ব স্থাপন করবে না। কেননা, সে তোমার উপকার করতে গিয়েও তোমার ক্ষতি করে বসবে । কোন সম্পর্কচ্ছেদকারীর সাথে বন্ধুত্ স্থাপন করবে না। কেননা, সে মহান আল্লাহ্র কিতাবে মালউন (লা“নতগ্রাপ্ত কিংবা অভিশপ্ত) বলে অভিহিত হয়েছে। সূরায়ে মুহাম্মদ-এর ২২ ও ২৩ নং আয়াতদ্য়ে আল্লাহ্ তা'আলা বলেন 8 দানা সহ সি 2 টার দাত রর রহ তা ধু আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে । আল্লাহ্ তা'আলা তাদেরকে করেন অভিশপ্ত, আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন। | | | আলী ইব্ন হুসায়ন (র) যখন মসজিদে প্রবেশ করতেন, তখন তিনি লোকজনের কাধ ডিঙিয়ে যেতেন ও যায়দ ইব্ন আসলামের মজলিসে উপবিষ্ট হতেন । নাফি' ইব্ন জুবায়র ইব্ন মুতইম তাকে বলেন ঃ “আল্লাহ্ পাক আপনাকে ক্ষমা করুন। আপনি জনগণের সরদার। শিক্ষিত লোক ও কুরায়শদের মজলিস ডিঙ্গিয়ে আপনি কালো গোলামের মজলিসে গিয়ে কেন উপবিষ্ট হন ?” আলী ইবৃন হুসায়ন (র) তাকে বলেন, “একজন মানুষ এ জায়গায় বসেন, যেখানে তিনি উপকার লাভ করেন। আর জ্ঞানতো যেখানে থাকে সেখান থেকে অন্বেষণ করতে হয়।” মাসউদ ইবৃন মালিক হতে আল-আ“মাশ বর্ণনা করেন । তিনি বলেন, একদিন আমাকে আলী ইব্ন হুসায়ন (র) বলেন, “তুমি কি আমার ও সাঈদ ইব্ন জুবায়রের মধ্যে একদিন সাক্ষাত করাতে পার ?” আমি বললাম, এতে আপনার কি কাজ হবে ? তিনি বললেন, “আমি তাকে এমন কয়টি কথা জিজ্ঞাসা করতে চাই যেগুলোর দ্বারা আল্লাহ্ তা'আলা আমাদের উপকার করবেন, অপকার করবেন না। কেননা, তারা ছেরাকবাসীরা) আমাদেরকে এমন কয়েকটি দোষে দোষারোপ করছেন যেগুলো আমাদের মধ্যে কিছুই নেই ।” ইমাম আহমদ (র) বলেন, “ইয়াহ্য়া ইব্ন আদম ইব্ন ওবায়দ হতে আমাদের কাছে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা)-এর কাছে ছিলাম, তখন আলী ইব্ন হুসায়ন (র) ঘরে প্রবেশ করেন। আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) তাকে বলেন, বন্ধুর ছেলে বন্ধুকে স্বাগতম । আবু বকর ইব্ন মুহাম্মদ ইব্ন ইয়াহইয়া আসসূলী বলেন, আল-আ'লা আমাদেরকে আবু যুবায়র হতে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা)-এর কাছে ছিলাম । আলী ইব্নুল হুসায়ন (র) তার কাছে প্রবেশ করলেন। তখন জাবির (রা) বলেন, “একদিন আমি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে ছিলাম । তখন তার কাছে হুসায়ন ইব্ন আলী (রা) প্রবেশ করেন। রাসূলুল্লাহ্ (সা) তাকে নিজের শরীরের সাথে মিলালেন এবং তাকে চুম্বন দিলেন ও নিজের পাশে বসালেন। তারপর তিনি বললেন, আমার এ সন্তানের একটি সন্তান হবে যার নাম হবে আলী, কিয়ামত যেদিন সংঘটিত হবে মহান আল্লাহ্র আরশের মধ্য থেকে একজন ঘোষক ঘোষণা দিবেন, যেন ইবাদত-গোযারদের সরদার দপ্তায়মান হন। তখন সে দপ্তায়মান হবে ।” এ হাদীসটি গরীব। ' . ইব্ন আসাকির উল্লেখ করেন। আদম/.110001109.0017
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।