001161715 ১৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া জন্য আলী ইব্ন হুসায়ন (র) প্রবেশ করেন। তখন ইব্ন উসামা ক্রন্দন করতে লাগলেন । তিনি তখন তাকে বললেন, তুমি কেন কীদছ ? তিনি বললেন, খণ পরিশোধের জন্য । তিনি বললেন, তোমার খণ কত দীনার ? ইব্ন উসামা বলেন, ১৫ হাজার দীনার। অন্য এক বর্ণনায় আছে ১৭ হাজার দীনার ৷ আলী ইব্ন হুসায়ন (€র) বললেন, এ খণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম । আলী ইবৃন হুসায়ন (র) বলেন, হযরত আবূ বকর সিদ্দীক (রা) ও হযরত উমর (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর জীবদ্দশায় যেরূপ মান-মর্ধাদার অধিকারী ছিলেন, রাসূলুল্লাহ সা)-এর ইন্তিকালের পরেও তার কাছে তাদের সে রূপই মানমর্াদা অক্ষুণ্ন রয়েছে। একদিন এক ব্যক্তি তার নিকট থেকে কিছু দান-খয়রাত গ্রহণ করে, কিন্তু তিনি তাকে উপেক্ষা করছিলেন । মনে হয় যেন তিনি তার কথা শুনছিলেন না। তখন তাকে লোকটি বলল, আমাকে আরো কিছু সাহায্য করুন । আলী ইবৃন হুসায়ন (র) তাকে বললেন, আমি তোমাকে উপেক্ষা করছি। তিনি একদিন মসজিদ থেকে বের হন, তখন একটি লোক তাকে গালি দিল। লোকজন তাকে তাড়া করল । আলী ইব্ন হুসায়ন (র) বলেন, তাকে তোমরা ছেড়ে দাও। তারপর তিনি তাকে সম্বোধন করেন এবং বলেন, তোমার কাছে আল্লাহ্ তা'আলা আমাদের যেসব দোষক্রটি লুকিয়ে রেখেছেন তা অনেক। তোমার কি কোন প্রয়োজন আছে যা দূর করার জন্য আমি তোমাকে কোন সাহায্য করতে পারি ? লোকটি তখন লজ্জাবোধ করতে লাগল । তারপর তিনি তার গায়ের কালো চাদরটি দিয়ে দেন ও তাকে এক হাজার দিরহাম দেওয়ার হুকুম দেন। এরপর লোকটি যখনই আলী ইব্ন হুসায়নকে দেখতেন, তখনই বলতেন, আপনি ত নবীর সম্তান। ইতিহাসবিদগণ বলেন $ একদিন আলী ইবৃন হুসায়ন (র) বলেন, চিন্তাধারা একটি দর্পণের ন্যায়, তার মধ্যে মু'মিন বান্দা তার কল্যাণ ও অকল্যাণ দেখতে পায়। ইতিহাসবিদগণ আরো বলেন, একদিন আলী ইব্ন হুসায়ন (র) এবং হাসান ইব্ন হাসান (র)-এর মধ্যে কথা কাটাকাটি হয়। আর এ দু'জনের প্রতি্ন্দিতা বিরাজমান ছিল । হাসান ইব্ন হাসান কিছু কটু কথা বললেন। কিন্তু, আলী ইবৃন হুসায়ন (র) চুপ থাকলেন । যখন রাত এল আলী ইব্ন হুসায়ন, হাসান ইব্ন হাসান-এর বাড়ী গেলেন এবং বললেন, হে চাচাত ভাই! যদি তুমি সত্য বলে থাক মহান আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন । আর যদি তুমি মিথ্যে বলে থাক, তাহলে মহান আল্লাহু যেন তোমাকে ক্ষমা করে দেন। তোমার উপর মহান আল্লাহ্র রহমত বর্ষিত হোক । তারপর তিনি ফিরে আসলেন। এরপর হাসান ইব্ন হাসান, আলী ইব্ন : হুসায়ন-এর সাথে সাক্ষাত করেন এবং তার সাথে সন্ধি করেন । আলী ইব্ন হুসায়নকে একদিন জিজ্ঞাসা করা হলো, জনগণের মধ্যে কে সবচেয়ে বেশী আশংকাজনক অবস্থায় আছে? তিনি বললেন, যিনি দুনিয়াকে নিজের জন্য কোন গুরুত্ই দেন না। তিনি আরো বলেন, করে ইবাদত করে। আর এই ইবাদত গোলামদের ইবাদত। অন্য একটি সম্প্রদায় মহান আল্লাহ্র প্রতি আকৃষ্ট হয়ে তারই ইবাদত করে । এ হলো ব্যবসায়ীদের ইবাদত। অন্য একটি দল মহান আল্লাহ্র প্রতি মহব্বত ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য মহান আল্লাহ্র ইবাদত করে। আর তা হলো স্বাধীন সৎ লোকের ইবাদত । একবার তিনি তার. ছেলেকে বলেন, ফাসিকের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। কেননা, সে তোমাকে এক টুকরো খাদ্যের বিনিময়ে বিক্রি করে দেবে। এমনকি তার চেয়ে কম মূল্যমানের বস্তুর বিনিময়েও তোমাকে বিক্রি করবে। যা সে অর্জন করতে প্রয়াস পাবে। কিন্তু, 5 ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।