0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৫ তখন বললেন, আমার এরূপ সম্পদ নেই যার দ্বারা আমি দাসী খরিদ করব । তখন তিনি তাকে এক লাখ মুদ্রা ধার দেন এবং তার জন্য.কিছুসংখ্যক দাসী খরিদ করেন। তারা তার জন্যে সন্তান জন্ম দিল এবং এভাবে তার বংশ বৃদ্ধি পেল। তারপর মারওয়ান যখন মৃত্যু শয্যায়: শয্যাগত হয়, তখন সে ওসিয়ত করে যায় যেন তার এ ঝণের অর্থ যায়নুল আবেদীন হতে নেওয়া না হয়। তার থেকেই হযরত ইমাম হুসায়ন (রা)-এর সমস্ত বংশ দেখতে পাওয়া যায়। আবু বাকর ইব্ন আবু শায়বাহ্ বলেন, ইমাম যুহরী যায়নুল আবেদীন হতে, তিনি তাঁর পিতা ও তার দাদা হতে শুদ্ধ সনদে বর্ণনা করেন যে, ইমাম যায়নুল আবেদীন একদিন যে ঘরে দীড়িয়ে সালাত আদায় করছিলেন সে ঘরটি আগুন লেগে পুড়ে যায় । যখন তিনি সালাত শেষ করেন, তখন পরিবারের সদস্যরা তাকে বলল, আপনি কেন সালাত থেকে বিরত রইলেন না ? তিনি বলেন, আমি এ অগ্নি থেকে অন্য অগ্নি নিয়েই বেশী বিভোর ছিলাম । তিনি যখন উযু করতেন, তখন বিবর্ণ হয়ে যেতেন। আর যখন সালাতে দীড়াতেন ভয়ে কাপতে থাকতেন । যখন তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বলেন, তোমরা কি জান, আমি কার সামনে দীড়াচ্ছি? এবং কার সামনে চুপি চুপি কথা বলছি ? যখন তিনি হজ্জ করতে মনস্থ করেন ও তালবিয়াহ পড়ার ইচ্ছে করলেন, তিনি কাপতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার ভয় হচ্ছে যদি আমি বলি লাব্বায়কা আন্নাহুম্মা লাব্বায়কা অর্থাৎ “ হে আল্লাহ্ ! আমি তোমার কাছে হাযির, হে আল্লাহ্! আমি তোমার কাছে হাযির ।” যদি আমাকে বলা হয় , লা লাব্বায়কা অর্থাৎ তোমার উপস্থিতি মনযূর করা হবে না। তারপর তারা সকলে তাকে তালবিয়াহ পড়ার জন্য উৎসাহিত করল। যখন তিনি তালবিয়াহ পাঠ করলেন, তখন তিনি বেহুশ হয়ে গেলেন এমনকি সাওয়ারী থেকে নীচে পড়ে গেলেন। তিনি দিবারাত্র এক হাজার রাকআত সালাত আদায় করতেন । তাউস বলেন £ হাতীমের কাছে সিজদারত অবস্থায় তাকে আমি বলতে শুনেছি । তিনি বলেন, তোমার নগণ্য বান্দাহ তোমার প্রতি উৎসর্গিত, তোমার ভিখারী তোমার প্রতি উৎসর্গিত, তোমার ফকীর তোমার প্রতি উৎ্সর্গিত। | তাউস আরো বলেন, আল্লাহ্র শপথ, আমি যে মুসীবতেই তার দু'আ কামনা করতাম, সে মুসীবতই আমা হতে দূর হয়ে যেত। এঁতিহাসিকগণ উল্লেখ করেন যে, তিনি ছিলেন রাতের বেলায় বেশী বেশী সাদাকা প্রদানকারী এবং তিনি বলতেন, রাতের সাদাকা প্রতিপালকের ক্রোধকে নির্বাপিত করে, অন্তর ও কবরকে আলোকিত করে এবং কিয়ামতের দিন বান্দা হতে অন্ধকার দূর করবে । আর আল্লাহ্ তা'আলা তার সম্পদকে দ্বিগুণ করে দেবেন। মুহাম্মদ ইব্ন ইসহাক বলেন, কতিপয় লোক পবিত্র মদীনায় খুব সুখে জীবন যাপন করতেন । কিন্তু তারা জানতেন না কোথা হতে তারা জীবনোপকরণ পেতেন এবং কে তাদেরকে এ জীবনোপকরণ সরবরাহ করতেন । তবে আলী ইব্ন হুসায়ন (র)-ঘখন ইন্তিকাল করেন, তখন তারা এ সুযোগ হারিয়ে ফেলে এবং তারা বুঝতে পারে যে, তিনিই এ ব্যক্তি ঘিনি রাতের বেলায় তাদের যাবতীয় সামগ্রী তাদের ঘরে পৌছিয়ে দিতেন। তিনি যখন ইন্তিকাল করেন, তখন পরিবারের সদস্যরা তার পিঠে ও হাতে বোঝা বহন করার দাগ দেখতে পেলেন। তিনি বিধবা এবং মিসকীনদের ঘরে রাতের বেলায় বোঝা পৌছিয়ে দিতেন । কেউ কেউ বলেন, তিনি পবিত্র মদীনায় ১০০টি পরিবারের রসদ সরবরাহ করতেন। কিন্তু, তারা তার ওফাত পর্যন্ত সরবরাহকারীকে জানত না। একদিব,সনবমম্মদ। ইন উস্ামাংইবন যায়দের ঘরে সেবা শুশ্রধার
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।