0০017161715 ১৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া বছর। কেউ কেউ বলেন, তার বয়স ছিল ২৩ বছরের অধিক । উবায়দুল্লাহ্ ইব্ন যিয়াদ তাকে হত্যা করতে চেয়েছিল। পর মহান আল্লাহ্ তাকে এ কাজ থেকে বিরত রাখেন। কোন কোন পাপিষ্ঠ তাকে হত্যা করার জন্যে ইয়াধীদ ইব্ন মুআবিয়াকে ইঙ্গিত করেছিল, তাকেও আল্লাহ্ তাআলা এ কাজ থেকে বিরত রাখেন। এরপর ইয়াধীদ তাকে সম্মান করত, মর্যাদা প্রদান করত এবং নিজের সাথে মজলিসে বসাত। যায়নুল আবেদীনকে ব্যতীত ইয়াযীদ খাদ্য গ্রহণ করত না। তারপর ইয়াধীদ যায়নুল আবেদীন ও তার পরিবারকে পবিভ্র মদীনায় প্রেরণ করে। পবিত্র মদীনাতেও যায়নুল আবেদীন সম্মানিত ও মর্ধাদাবান ছিলেন। ইব্ন আসাকির বলেন, দামেশৃকে একটি মসজিদ তৈরী করা হয়েছে, যা মসজিদে যায়নুল আবেদীন নামে প্রসিদ্ধ । আল্লামা ইব্ন কাছীর (র) বলেন, দামেশ্কে জামে মসজিদের পূর্বদিকে যায়নুল আবেদীনের মাযার অবস্থিত । আবদুল মালিক ইব্ন মারওয়ান তাকে দ্বিতীয় বার দামেশ্ুকে আপ্যায়ন করেছিলেন এবং রোমের সম্রাট থেকে প্রাপ্ত পত্রের উত্তর প্রদান কালে, মুদ্বা ক্রান্ত ব্যাপারে ও পত্র লিখার নিয়ম পদ্ধতি সম্পর্কে তিনি যায়নুল আবেদীন থেকে পরামর্শ গ্রহণ করেছিলেন। ইমাম যুহরী (র) বলেন, আমি কুরায়শের কোন ব্যক্তিকে তার চেয়ে বেশী . পরহেযগার ও মর্যাদাবান দেখি নাই। তার পিতা ইমাম হুসায়ন (রা) যখন শাহাদতবরণ করেন, তখন তিনি তার পিতার সাথে ছিলেন । তিনি পীড়িত ছিলেন এবং তার বয়স ছিল তখন ২৩ বছর। উমর ইব্ন সা'দ বলেন, এ পীড়িত লোকটির কোন ক্ষতি সাধন করো না। আল্লামা আল-ওয়াকিদী বলেন, তিনি ছিলেন লোকজনের মধ্যে বেশী পরহেযগার, বেশী ইবাদতগুযার এবং মহান আল্লাহ্র ভয়ে বেশী ভীতসন্ত্রস্ত। যখন তিনি চলাফেরা করতেন তিনি গর্ববোধ বা অহংকার করতেন না। তিনি সাদা পাগড়ী বাধতেন এবং পিছনের দিকে পাগড়ীর লেজ ঝুলিয়ে দিতেন। তার কুনিয়াত আবুল হাসান । কেউ কেউ বলেন, তার কুনিয়ত আবু মুহাম্মদ । আবার কেউ কেউ বলেন, তার কুনিয়ত আবূ আবদুল্লাহ্। মুহাম্মদ ইব্ন সা'দ বলেন, তিনি ছিলেন বিশ্বস্ত, আমানতদার, অধিক হাদীস বর্ণনাকারী, মর্যাদাবান, মহান ও পরহেযুগার। তার মাতার নাম গাযালাহ। ইমাম হুসায়ন (রা)-এর শাহাদত বরণ করার পর তার' উপর কর্তৃত্ব করেন তার গোলাম, যুবায়দ। তার গর্ভে যে সন্তান জন্ম নেয় তার নাম আবদুল্লাহ্ ইব্ন যুবায়দ। তিনি ছিলেন ছোট আলী । আর বড় আলী তার পিতার সাথে নিহত হন। একাধিক বর্ণনাকারী উপরোক্ত মন্তব্যটি পেশ করেন্র। সাঈদ ইব্ন মুসায়্যিব, যায়দ ইব্ন আসলাম, মালিক ও আবূ হাযিম বলেন, আহলে বায়তের সদস্যদের মধ্যে কেউ তার মত ছিলেন না। . ইয়াহ্ইয়া ইব্ন সাঈদ আল-আনসারী বলেন, আলী ইব্ন হুসায়ন ছিলেন শ্রেষ্ঠ হাশিমী। তাকে আমি বলতে শুনেছি তিনি বলতেন £ হে মানবমণ্ডলী! তোমরা আমাদেরকে ইসলামের ন্যায় ভালবাস । আমরা সন্ত্রমে লজ্জিত হওয়া পর্যন্ত যেন তোমাদের মহব্বত আমাদের জন্যে সব সময় অক্ষুণ্ন থাকে । অন্য এক বর্ণনায় আছে, যতক্ষণ না তোমরা জানগণের কাছে আমাদের জন্যে হিংসার পাত্র হয়ে উঠবে। আল-আসমাঈ (র) বলেন, শুধুমাত্র আলী ইবৃন হুসায়ন যোয়নুল আবেদীন)-এর মাধ্যমে ইমাম হুসায়ন (রা)-এর বংশধারা জারী ছিল। তার চাচা হাসানের সন্তানের মাধ্যমে ব্যতীত আলী ইব্ন হুসায়ন বা যায়নুল আবেদীনের কোন বংশধারা বিরাজমান ছিল না। মারওয়ান ইব্ন হাকাম তাকে বলল, যদি আপনি দায়ী গ্রহণ [কুরেন।'ত্বাহন,আপনার সন্তান বেশী হবে। তিনি
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।