0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া রর ১৭৩ কাহফের ৩৯নং আয়াতাংশ বারবার পাঠ করতেন £ 11854545158) 819 41021 2 % 2111 অর্থাৎ “তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করলে তখন কেন বললে না আল্লাহ্ যা চান তা-ই হয়, আল্লাহ্র সাহায্য ব্যতীত কোন শক্তি নাই ?' মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। কেউ কেউ বলেন, “তিনি উমর (রা)-এর জীবদ্দশায় জন্গ্রহণ করেন । বিশুদ্ধ অভিমত হলো এই যে, তিনি হযরত উমর (রা)-এর ইন্তিকালের পর ২৩ হিজরীতে জন্মহণ করেন। আর প্রসিদ্ধ মতামত অনুযায়ী তিনি ৯৪ হিজরীতে ইনতিকাল করেন। কেউ কেউ বলেন, ৯০ হিজরীতে । আবার কেউ কেউ বলেন, ১০০ হিজরীতে, আবার কেউ কেউ বলেন, ৯১ হিজরীতে । আবার কেউ কেউ বলেন, ১০১ হিজরীতে । আবার কেউ কেউ বলেন, ৯২ হিজরীতে কিংবা ৯৩ হিজরীতে, কিংবা ৯৪ হিজরীতে কিংবা ৯৫ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। আবার কেউ কেউ বলেন, ৯৯ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত.। আলী ইবনুল হুসায়ন (র) তার পূর্ণ নাম আলী ইবনুল হুসায়ন ইব্ন আলী ইবৃন আবূ তালিব আল-কারশী, আল-হাশিমী ৷ তিনি যায়নুল আবেদীন বলে প্রসিদ্ধ ছিলেন। তার মাতা ছিলেন ক্রীতদা্সী । তার নাম ছিল সালামা । তীর চেয়ে বড় ছিলেন তার এক ভাই, যার নামও ছিল আলী । পিতার সাথে শাহাদাত বরণ করেন। আলী তার পিতা, চাচা হাসান ইবন আলী (রা), জাবির (রা), ইব্ন আব্বাস (রা), আল-মিসওয়ার ইব্ন মাখরামা (রা), আবু হুরায়রা (রা), মু'মিনগণের মাতা সাফিয়্যা (রা), আইশা (রা) ও উম্মে সালামা (রা) হতে হাদীস বর্ণনা করেন। তার থেকে উলামায়ে কিরামের একদল হাদীস বর্ণনা করেন। তাদের মধ্যে প্রসিদ্ধ তার ছেলেগণ- যায়দ আবদুল্লাহ্ ও উমর, আবু জা“ফর মুহাম্মদ ইব্ন আলী ইব্ন কারর, যায়দ ইব্ন আসলাম, তার সালামা ও আরো অনেক । ইব্ন খাল্লিকান বলেন, প্রারস্যের শেষ সম্রাট ইয়াবদগারদ-এর কন্যা ছিলেন উন্মে সালামা । রাবীউল আবরার নামী কিতাবে আল্লামা যামাখ্শারী (বা) উল্লেখ করেন যে, উমর ইব্ন খাত্তাব (রা)-এর আমলে ইয়াযদগারদ-এর তিন কন্যা বন্দী হয়েছিলেন। তাদের মধ্যে একজনকে আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) লাভ করেন এবং তার গর্ভে যে সন্তান জন! নেন তার নাম সালিম। দ্বিতীয় কন্যাকে মুহাম্মদ ইব্ন আবু বকর সিদ্দীক (রা) লাভ করেন এবং তার গর্ভে যে সন্তান জন্ম নেন তার নাম ছিল কাসিম । তৃতীয় কন্যাকে হুসায়ন ইব্ন আলী (রা) লাভ করেন এবং 54059855545 খালাতো ভাই। . রর জি রব হর তা করেন, তখন তিনি তার দুই কন্যাকে হাজ্জাজের কাছে প্রেরণ করেন। একটিকে হাজ্জাজ নিজে গ্রহণ করেন এবং অন্যটিকে আল-ওয়ালীদের কাছে প্রেরণ করেন। তার গর্ভে যে সন্তান জন্ম নেয় তার নাম ছিল ইয়াধীদ নাকিস। ইব্ন কুতায়বা বিশ্বকোষে উদ্লেখ করেন যে, যায়নুল আবেদীনের মাতা ছিলেন সিদ্ধী মাহিলা। তার নাম ছিল সালামা । কেউ কেউ বলেন, তার নাম ছিল গাযালাহ। যায়নুল আবেদীন তার পিতার সাথে কারবালা ময়দানে অবস্থান করেন। তার বয়স কম হওয়ায় কেউ কেউ বলেন তিনি পীড়িত থাকায় 55 001119.001
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।