0০017161715 ১৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া করেন। বর্ণনাকারী বলেন* আমরা রুখনও তাকে তার পা এবং সন্তান হারিয়ে যাবার কথা উল্লেখ করতে শুনি নাই। এ ব্যাপারে তিনি কারো কাছে অভিযোগও করেন নাই৷ তিনি ওয়াদিউল কুরা নামক স্থানে প্রবেশ করেন। উক্ত জায়গার যেখানে তার ক্ষতোৎপাদক রোগ দেখা দিয়েছিল, সেখানে পৌছার পর তিনি সূরায়ে কাহফের ৬২নং আয়াতাংশ তিলাওয়াত করেন 81১৯১ 19৯ [১১৪০০ ১০155 5৪1 অর্থাৎ “আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি । যখন তিনি পবিত্র মদীনায় প্রবেশ করেন লোকজন এসে তাকে সালাম করল এবং তার পা ও সন্তানের জন্যে সমবেদনা জ্ঞাপন করল । যখন তিনি শুনতে পেলেন যে, কেউ কেউ বলছে কোন বিরাট পাপের জন্যেই তিনি এ মুসীবতে পতিত হয়েছেন। তখন উরওয়াহ্ এ সম্পর্কে নীচের কবিতাগুলো পাঠ করেন। কবিতাগুলো মাআন ইব্ন আওসের রচিত বলে ইতিহাসবিদগণ মনে করেন । “তোমার আয়ুর শপথ, আমার হাত কোন দিনও কোন সন্দেহজনক কাজে লিপ্ত হয়নি। আর আমার পাও কোন সময় আমাকে ব্যভিচারী কাজের দিকে নিয়ে যায়নি । আমার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি আমাকে ব্যভিচারের প্রতি প্রলুব্ধ করেনি। আমার অভিমত ও আমার বিবেক-বুদ্ধি আমাকে ব্যভিচারের দিকে পথ প্রদর্শন করেনি । আমার জীবিতকালে আমি কোন প্রকার খারাপ কাজের দিকে পা বাড়াইনি। আর এরূপ খারাপ কাজের দিকে আমার মত কোন মানুষ পা বাড়ায় না। আত্মীয়-স্বজনদের জন্য আমার আত্মা কোন দিনও পক্ষপাতিত্ব করেনি । তবে আমার ও আমার পরিবারের কাছে যতদিন মেহমান অবস্থান করে, সেবা শুশ্রষায় তাকে আমি আমার -চেয়ে বেশী অগ্রাধিকার দেই । আমি জানি যে কোন সময় কোন মুসীবত আমাকে এরপে স্পর্শ করতে পারে । যেমন আমার মত অন্য কোন যুবককে এরূপ মুসীবত স্পর্শ করে থাকে ।” অন্য এক বর্ণনায় রয়েছে যে, “উরওয়াহ্ ইব্ন যুবায়র (র) বলেন, হে আল্লাহ্! আমার ছিল চারটি ছেলে সন্তান। তুমি একটি নিয়ে গেছ। আর তিনটি বাকী রেখে গেছ।” এ হাদীসটি হিশামও উল্লেখ করেছেন। মাসলামাহ ইব্ন মুহারিব বলেন ঃ উরওয়াহ্-এর পায়ে ক্ষতোৎপাদক রোগ দেখা দেয়, তখন তার পা কেটে ফেলা হয়। এ কাজের সময় কেউ তাকে জোর করে ধরে রাখেনি এবং সে রাতে তিনি তার নিয়মিত ওয়াধীফাও বর্জন করেননি । আল-আওযাঈ (রা) বলেন ঃ উরওয়াহ্ (র)-এর পা যখন কেটে ফেলা হয়, তখন তিনি বলেন, হে আল্লাহ্! তুমি তো জান আমি এ পা দিয়ে কোন দিন খারাপ কাজে গমন করিনি। তিনি পূর্ববর্তী দুটি কবিতা আবৃত্তি করেন। উরওয়াহ্ (র) একদিন এক লোককে হাল্কাভাবে সালাত আদায় করতে দেখলেন। তিনি তখন তাকে কাছে ডাকেন ও বলেন, হে ভাই! তোমার এরূপ সালাতের প্রয়োজন কি আল্লাহ্ রাব্বুল আলামীনের আছে ? আমি আমার সালাতে আল্মাহ রাব্বুল আলামীনের কাছে সবকিছু চাই এমনকি তার কাছে লবণও চাই । উরওয়াহ্ (র) আরো বলেন £ অনেক সময় আমার ধারণকৃত খারাপ কথাই আমাকে প্রচুর সম্মানের অধিকারী করেছে। তিনি তার সন্তানগণকে বলেন £ যখন তোমরা কোন ব্যক্তিকে নেক আমল করতে দেখবে, জেনে রাখবে, তার কাছে অন্য একটি নেক আমলও আছে। অন্যদিকে যখন তোমরা কোন এক ব্যক্তিকে খারাপ কাজ করতে দেখবে, তাহলে জেনে রেখো, তার কাছে অন্য একটি খারাপ কাজও আছে। কেননা, একটি নেক আমল অন্য একটি নেক আমলের দিকে ধাবিত করে। অনুরূপভাবে একটি বদ কাজও অন্য একটি বদ কাজের দিকে ধাবিত করে । উরওয়াহ্ (র) যখন তার বাগানে প্রবেশ করতেন, তখন তিনি বাগান থেকে বের না হওয়া পর্যস্ত সূরায়ে দ্৮৬.21110001109.0011
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।