Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আলু-বিদায়া ওয়ান নিহায়া - ১৭১ রাখে আমি মনে করি না যে, সে এমন পানীয় পান করতে পারে যার দ্বারা ক্ষণিকের জন্যে হলেও তার বুদ্ধিমত্তা হারিয়ে যায়। ফলে সে তার প্রতিপালককে ভুলে যায়। বরং তোমরা এগিয়ে এস এবং তোমরা আমার পা কেটে নাও। তারা. তার পা হাটু থেকে কেটে নিল, তিনি চুপচাপ ছিলেন, কোন কথা বলেননি এবং কোন উহ-আহ বলেননি । বর্ণিত রয়েছে চিকিৎসকরা তার পা কেটে নিয়েছেন । আর তিনি ছিলেন সালাত আদায়ে নিমগ্ন । সালাতে মগ্ন থাকায় তিনি কোন প্রকার ব্যথা অনুভব করেননি । মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত ৷ যে রাতে তার পা কেটে ফেলা হয়, মুহাম্মদ নামী তার অত্যন্ত প্রিয় সন্তান ঘরের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। লোকজন তার কাছে প্রবেশ করল ও সমবেদনা জ্ঞাপন করল । তখন তিনি বললেন, হে আল্লাহ্‌! তোমার জন্যেই সকল প্রশংসা । আমার সন্তানেরা ছিল সাত জন, তুমি একজনকে নিয়ে গেছ। তারা এখন বাকী রয়েছে ছয়জন । আর আমার ছিল চারটি অঙ্গ । তার মধ্যে থেকে তুমি একটি নিয়ে গেছে আর বাকী রয়েছে তিনটি । তুমি নিয়ে নিতে পার, কেননা, তুমিই তো প্রদান করেছিলে । আর তুমি যদি এই নেওয়ার দ্বারা আমাকে পরীক্ষা করে থাক তাহলে তুমি আমার নিরাপত্তা বিধান কর। আল্লামা ইব্ন কাছীর (র) বলেন, একাধিক ইতিহাসবিদ উল্লেখ করেন যে, উরওয়াহ্‌ ইব্‌ন যুবায়র (র) যখন আল-ওয়ালীদের কাছে সাক্ষাতের জন্যে দামেশ্‌ুকের উদ্দেশ্যে পবিভ্র মদীনা ত্যাগ করেন। পবিত্র মদীনার নিকটবর্তী একটি উপত্যকায় তার পায়ে ক্ষতোৎপাদক রোগ দেখা দেয়। আর সেখানেই ছিল তার এ রোগের প্রারন্ত। তিনি ধারণা করেছিলেন, যে রোগ দেখা দিয়েছে এটা বেশী দিন থাকবে না। তাই তিনি নিশ্চিন্তায় পথ চলতে লাগলেন । যখন তিনি দামেশৃকে পৌঁছেন, তখন দেখা গেল যে, তার পায়ের নলীর অর্ধেক এ রোগ খেয়ে ফেলেছে। তিনি তখন ওয়ালীদের কাছে প্রবেশ করলেন । আল-ওয়ালীদ বিজ্ঞ চিকিৎসকদেরকে উরওয়াহ্‌ এর চিকিৎসার জন্যে একত্রিত করলেন । চিকিৎসকরা অভিমত ব্যক্ত করলেন যে, যদি তার পা কেটে ফেলে না দেওয়া হয় তাহলে এ রোগ উরওয়াহ্‌র উরুর উপরিভাগ পর্যন্ত খেয়ে নেবে এবং ভবিষ্যতে তা সমস্ত শরীরকে গ্রাস করতে পারে ও খেয়ে নিতে পারে। এ তথ্য জানা পর উরওয়াহ্‌ তার পা কর্তনের সম্মতি প্রদান করলেন । তখন তারা তাকে বললেন, আমরা কি আপনার চেতনা শক্তি বিলুপ্ত করার জন্যে মুরাক্কিদ নামক একটি শরবত পান করতে দেব না? যার দরুন আপনার চেতনাশক্তি লোপ পেয়ে যাবে তাও আবার ক্ষণিকের জন্যে, আর আপনি কর্তনের কোন ব্যথা অনুভব করবেন না । উরওয়াহ্‌ বললেন, না, মহান আল্লাহর শপথ, আমি মনে করি না যে, কেউ এ শরবত পান করতে পারে কিংবা এমন কিছু খেতে পারে, যার বারা তার বুদ্ধিমত্তা লোপ পেষে যাবে। তবে যদি আপনাদের এটা করতেই হয়, তাহলে আপনারা তাই করুন আর আমি সালাতে মগ্ন থাকব ও কোন প্রকার ব্যথা অনুভব করব না। এমনকি এ ব্যাপারে কোন খবরও থাকবে না । বর্ণনাকারী বলেন £ চিকিৎসকরা ক্ষত জায়গার উপরাংশের অক্ষত স্থান থেকে পা কেটে নিলেন যাতে ক্ষত কোন জায়গা বাকী না থাকে ৷ আর তিনি ছিলেন সালাতে নিমগ্ন । তিনি কোন প্রকার নড়াচড়াও করেননি । যখন সালাত সমাপ্ত করলেন, আল-ওয়ালীদ তার পায়ের জন্য তার কাছে সমবেদনা জ্ঞাপন করলেন, উরওয়াহ্‌ তখন বললেন, হে আল্লাহ্‌! তোমারই জন্যে সমস্ত প্রশংসা, আমার চারটি অংগ ছিল তুমি একটি নিয়ে গেছ। যদি তুমি নিয়ে থাক, বাকীও তো রেখে গেছ। আর যদি তুমি আমাকে পরীক্ষা কর, তাহলে তুমি আমার নিরাপত্তা বিধান কর। তুমি যদি নিয়েই যাও, তাহলে তুমিই তো আমাকে দান' করেছিলে । দামেশৃকে যখন তার কাজ সমাপ্ত হয়, তখন তিনি পবিত্র মদীনায় প্রত্যাবর্তন দ$৮৬৬.2110001109.0011

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।