001161715 ১৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া উরওয়াহ্ ইব্নুষ যুবায়র ইবনুল আওয়াম তীর পূর্ণ নাম ছিল আবূ আবদুল্লাহ্ উরওয়াহ্ ইবনুয যুবায়র ইবনুল আওয়াম আল-কারশী আল- আসাদী আল-মাদানী। তিনি একজন সম্মানিত তাবিঈ । তিনি তার পিতা ও চারজন আবদুল্লাহ্ যথা আবদুল্লাহ্ ইব্ন উমর (রা), আবদুল্াহ্ ইবৃন আব্বাস (রা), আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) ও আবদুল্লাহ্ ইব্ন জা'ফর (রা), আমীর মুআবিয়া (রা), আল-মুগীরা (রা), আবু হুরায়রা (রা), তার মাতা আসমা (রা),.তার খালা আইশা (রা) এবং উম্মে সালামা (রা) হতে হাদীস বর্ণনা করেন। ভাবিঈগণের একটি বড় জামাআত ও তাদের ব্যতীত বহু লোকজন তার থেকে হাদীস বর্ণনা করেন। _ মুহাম্মদ ইব্ন সা'দ বলেন, উরওয়াহ্ বিশ্বস্ত, বহু হাদীস বর্ণনাকারী, যোগ্য ও দক্ষ আলিম । আল- আজালী বলেন, চিনিজিনিজিরার তাবিঈ ও সৎ ব্যক্তি। তিনি কখনও কোন ফিতনার সাথে জড়িত হননি । আল্লামা আল-ওয়াকিদী (র) বলেন, ভিডি নর আলিম, হাফিয, বিশ্বস্ত, সুদক্ষ ও সীরাত সম্বন্ধে ওয়াকিহাল। তিনি প্রথম ব্যক্তি যিনি কিতাবুল মাগাযী অর্থাৎ মহান আল্লাহ্র পথে জিহাদকারিগণের গুণগরিমা ও ক্রিয়াকর্ম সম্পর্কিত বিবরণী রচনা করেন। তিনি পবিত্র মদীনার বিশিষ্ট ফকীহগণের অন্তর্ভুক্ত ছিলেন । রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীগণও তাকে বহু মাসআলা সম্বন্ধে জিজ্ঞাসা করতেন। তিনি ছিলেন জনগণের মধ্যে কবিতার প্রতি অধিক আগ্রহী ও আত্মতৃপ্ত। তার ছেলে হিশাম বলেন, জ্ঞান অর্জন তিনজনের যে কোন একজনের জন্য প্রাপ্য ঃ বংশ মর্যাদা সম্পন্ন ব্যক্তি যাকে তার বংশ মর্যাদায় শোভা বর্ধন করে, কিংবা দীনদার ব্যক্তি যার দ্বীন বা ধর্ম তাকে সব সময় চিন্তায় মগ্ন রাখে কিংবা যিনি বাদশাহর সাথে মিলামিশা করেন। বাদশাহ্ তাকে প্রচুর সম্পদ প্রদানের মাধ্যমে উপহার দেয় । আর এঁ লোকটি জ্ঞানের বদৌলতে তার থেকে পরিক্রাণ পায় এবং ধ্বংসে পতিত হয় না। তিনি আরো বলেন, উপরোক্ত তিনটি শর্ত _ উরওয়াহ্ ইব্ন যুবায়র (র) ও উমর ইব্ন আবদুল আযীয রে) ব্যতীত অন্য কারো মধ্যে পাওয়া যায় বলে আমার জানা নেই। উরওয়াহ্ ইবৃনুষ যুবায়র (র) প্রতিদিন পবিত্র কুরআনের এক- চতুর্থাংশ পাঠ করতেন এবং রাতের বেলায় সালাতে তা পুনরায় তিলাওয়াত করতেন । তিনি খেজুর পাকার সময় বাগানের দেওয়ালের মুখ জনগণের জন্যে খুলে দিতেন। জনগণ বাগানে ঢুকত এবং খেজুর ভক্ষণ করত। পাকার সময় শেষ হয়ে গেলে পুনরায় মুখ বন্ধ করে দিতেন। আয-যুহরী রে) বলেন ঃ উরওয়াহ্ এক বিদ্যার সাগর ছিলেন, যার পানি কোন দিনও শুকায় না কিংবা বালতি ও তার তলদেশে কাদা জমাট করে না। উমর ইব্ন আবদুল আযীয বলেন, উরওয়াহ্ থেকে অধিক বিদ্বান আর কেউ নেই । আর যা আমি জানি না তা তিনি জানেন বলেও আমি তাকে মনে করি না। একাধিক ব্যক্তি তাকে, পবিত্র মদীনার এরূপ সাতজন ফকীহর মধ্যে অন্তর্ভুক্ত করেন, যারা আমার নিকটবর্তী । তিনি উক্ত দশজন ফকীহ্র অন্তর্ভুক্ত ছিলেন, যাদের থেকে পবিত্র মদীনার আমীর উমর ইব্ন আবদুল আযীয (র) তার আমলে পরামর্শ গ্রহণ করতেন। একাধিক উৎস থেকে জানা যায় যে, তিনি দামেশূুকে আল- ওয়ালীদের কাছে একটি প্রতিনিধি দলের প্রধান হিসেবে সাক্ষাত করেন। যখন তিনি সেখান থেকে ফেরত আসছিলেন, তখন তার পায়ে ক্ষতোৎপাদক রোগ দেখা দেয়। চিকিৎসকগণ তার পা কেটে ফেলার পরামর্শ দেন এবং তাকে একটি সিরাপ বা পানীয় পান করতে বলেন, যার ফলে ক্ষণিকের জন্যে বুদ্ধিমত্তা হারিয়ে যায় এবং কোন প্রকার ব্যথা অনুভূত হয় না। আর তারাও তার পা অনায়াসে কেটে নিতে পারে। তখন তিনি বলেন, যে মহান আল্লাহ্র প্রতি বিশ্বাস ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।