0017191715 ' আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৯ থাকার চেষ্টা করছি। অর্থৎ যদি আমি তাদের কথা মান্য করি, তাহলে আমি দুনিয়া ও আখিরাতে অপমানিত হব। তিনি তার পিঠে বকরীর কীচা চামড়া বহন করতেন । তার ছিল কিছু সামগ্রী, তা দিয়ে তিনি ব্যবসা-বাণিজ্য করতেন এবং বলতেন, হে আল্লাহ্! তুমি তো জানো, আমি তো কৃপণতা কিংবা অর্থের লোভ লালসা, দুনিয়ার মহব্বত এবং পার্থিব সুখ-শান্তি অর্জনের জন্যে এ সম্পদ ধরে রাখিনি । বরং আমি এ সম্পদ ছারা বনু মারওয়ান হতে আমার নিজকে রক্ষা করার চেষ্টা করছি, যতক্ষণ না আমি মহান আল্লাহ্র সাথে মুলাকাত করব, তখন তিনি আমার ও তাদের মধ্যে ফায়সালা করবেন । এ সম্পদ দ্বারা আমি আমার আত্মীয়তার বন্ধন অটুট রাখছি। তার থেকে তাদের হক আদায় করছি এবং এ সম্পদ দ্বারা _ বিধররা, ফকীর, মিসকীন, ০০০০০১০০০০০ তা'আলা অধিক পরিজ্ঞাত। তাল্ক ইব্ন হাবীব আল-আনাষী তিনি একজন সম্মানিত তাবিঈ। তিনি আনাস (রা), জাবির (রা), ইব্ন যুবায়র (রা), ইব্ন আব্বাস (রো), আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) ও অন্যান্য থেকে হাদীস বর্ণনা করেন। আর তার থেকে হাদীস বর্ণনা করেন, হুমায়দ আত-তাবীল, আল-আ'“মাশ এবং তাওস। তারা ছিলেন তার সম-সাময়িক | আমর ইব্ন দীনার তার প্রশংসা করেন। একের অধিক ইমামগণও তার প্রশংসা করেন। কিন্তু, তারা তার সম্বন্ধে কিছু আপত্তি পেশ করেন। এ হিসেবে যে, তিনি ইরজা'-এ বিশ্বাস করেন। যারা ইব্নুল আশআছের সাথে সংগ্াাম করেছিল তিনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলতেন তাকওয়ার মাধ্যমে নিজেকে শক্তিশালী কর। তাকে বলা হলো তাকওয়া কি বর্ণনা করুন৷ তিনি বললেন, তাকওয়া মহান আল্লাহ্র আনুগত্যের মাধ্যমে মহান আল্লাহ্র নূরের আলোকে মহান আল্লাহ্র রহমতের প্রতি আশা রেখে আমল করা । মহান করা। তিনি আরো বলেন, বান্দা মহান আল্লাহ্র অধিকারসমূহ প্রতিষ্ঠিত করার চেয়ে. মহান আল্লাহ্র অধিকারগুলোর পরিধি অনেক বড় । মহান আল্লাহ্র নিয়ামতসমূহ অগণিত এবং বান্দার নিআমতের শুকরগুযারী হতে নিআমতের পরিধি অনেক বড় । তবে তোমরা সকালে ও বিকালে মহান আল্লাহ্র কাছে তাওবা কর। তালক যখন সালাত আদায় করতে বের হতেন, তখন তার সাথে সাদকাহ্ করার জন্যে কিছু সামগ্রী থাকত । আর যদি কোন সামগ্রী সাথে নেওয়া সম্ভব হতো না, তখন আত্মীয়তার সম্পর্ক পুনজীবিত করতেন । তিনি বলতেন, আল্লাহ্ তাআলা বলেন ৪ ২৪১০৫৮৯০535 322155385 0৯৮৮1 ৯5 9 চি 92৩1 210 অর্থার্থ “হে মু'মিনগণ! তোমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে চুপি চুপি কথা বলতে চাইলে, তার পূর্বে সাদাকাহ প্রদান করবে ।” (সূরায়ে মুজাদালাহ £ আয়াত নং- ১২) কাজেই মহান আল্লাহ্র সাথে চুপি চুপি কথা বলতে চাইলে তার পূর্বে সাদাকাহ করা অনেক বড় কাজ। মালিক বলেন, তাল্ক ইব্ন হাবীবকে হাজ্জাজ হত্যা করে এবং এক জামাআত কারীকেও সে হত্যা করে। তাদের মধ্যে একজন সাঈদ ইব্ন জুবায়র। ইব্ন জারীর উল্লেখ করেন, খালিদ ইব্ন আবদুল্লাহ আল কাসরী পবিত্র মক্কা হতে তিন জনকে হাজ্জাজের কাছে প্রেরণ করেছিল। তারা মুজাহিদ, সাঈদ ইব্ন জুবায়র এবং তালক ইব্ন হাবীব । তারপর তালক রাস্তায় ইন্তিকাল করেন এবং মুজাহিদকে বন্দী করা হয় ও সাঈদ ইব্ন জুবায়রকে যবাহ করে শহীদ করা হয়। _হ২ ৃ ড্ভাচ%.211000109.0010)
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।