Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া সাঈদ ইবুনুলমুসার্যিব তাঁর আয ব্যয় সম্পর্কে একজন অত্যন্ত পরহ্যগার ব্যক্তি ছিলেন। দুনিয়ার আসবাবপত্র সম্পর্কে জনগণের মধ্যে খুব পরহেযগার ছিলেন । অনর্থক কথাবার্তা বলা হতে বিরত থাকতেন । হাদীস সম্পর্কে খুব আদব রক্ষা করতেন। একদিন এক ব্যক্তি তার নিকট আগমন করল। তিনি ছিলেন পীড়িত। লোকটি তাকে একটি হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করল । তখন তিনি উঠে বসলেন ও তাকে হাদীস শুনালেন। তারপর তিনি শুয়ে পড়লেন লোকটি বলল, আপনি সোজা হয়ে উঠে কষ্ট না করুন এটাই আমি চাই । তিনি বললেন, আমি শুয়ে শুয়ে রাসূলুল্লাহ্‌ (সা) এর হাদীস বর্ণনা করাকে খারাপ মনে করি। তার গোলাম বারদ বলেন, ৪০ বছর যাবত আমি দেখেছি যখনই সালাতের জন্য আযান দেওয়া হতো তখনই সাঈদ মসজিদে সালাতের জন্য উপস্থিত থাকতেন। ইব্ন ইদরীস বলেন, সাঈদ ইবৃনুল মুসায়্যিব সালাতে ইশার উযু দিয়ে পঞ্চাশ বছর যাবত সালাতে ফজর আদায় করছেন। সাঈদ বলেন 8 তোমরা যালিমদের সহায়তায় সুখ-ভোগ করো না এবং অন্তর দিয়ে এগুলোর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করবে তাতে তোমাদের সৎ আমল নষ্ট হবে না। তিনি আরো বলেন, শয়তান এঁ সব বস্তু হতে নিরাশ হয়ে যায়, যা মহিলাদের পক্ষ থেকে আসে । তিনি আরো বলেন, বান্দাদের কাছে মহান আল্লাহ্র ইবাদতের ন্যায় সম্মানী বস্তু আর কিছুই নেই; অনুরূপভাবে মহান আল্লাহ্‌র নাফরমানীর ন্যায় অপমানজনক বস্তু বান্দার কাছে আর কিছুই নেই। তিনি আরো বলেন, একজন ব্যক্তির জন্য তার শত্রুকে মহান আল্লাহ্‌র নাফরমানী করতে দেখা তার জন্যে মহান আল্লাহ্‌র একটি বড় সাহায্য হিসাবে গণ্য । তিনি আরো বলেন, যিনি 'মহাঁন আল্লাহ্‌র উপর নির্ভর করেন সকল লোকই তার মুখাপেক্ষী হয়। তিনি আরো বলেন, দুনিয়াটা নগণ্য এবং ইহা প্রতিটি নগণ্য বস্তুর দিকেই বেশী আকৃষ্ট । যে ব্যক্তি অসৎ উপায়ে দুনিয়া অর্জন করে এবং অসৎ পথে তা ব্যয় করে সে দুনিয়া হতে বেশী নিকৃষ্ট । তিনি আরো বলেন, যেকোন ভদ্র, বিদ্বান ও মর্যাদাবান ব্যক্তির মধ্যে কিছু না কিছু ক্রটি আছে, তবে জনগণের মধ্যে এমন লোকও আছে যার দোষ উল্লেখ করা সমীচীন নয়. তিনি আরো বলেন, যার দোষ থেকে গুণ বেশী, গুণের জন্যই দোষকে বিসর্জন দিতে হয়। ওদাআর কাছে বিয়ে দেন। কন্যা ছিলেন খুব সুন্দরী, শিষ্টাচারিণী, মহান আল্লাহ্‌র কিতাব ও রাসূলুল্লাহ্‌ সো)-এর সুন্নাত সম্পর্কে অত্যন্ত জ্ঞানী এবং স্বামীর অধিকার সম্পর্কে সকলের চেয়ে বেশী ওয়াকিফহাল। তার স্বামীর আর্থিক অবস্থা ছিল অসচ্ছল । সাঈদ ইব্নুল মুসায়্যিব পাচ হাজার মুদ্রা কেউ কেউ বলেন, বিশ হাজার মুদ্রা প্রেরণ করেন এবং বলেন এটা হতে খরচ কর । এ ব্যাপারে তার ঘটনাটি খুবই প্রসিদ্ধ । আবদুল মালিক তার ছেলে আল-ওয়ালীদের সাথে দিতে অস্বীকার করেন। আবদুল মালিক তার উপর অসন্তুষ্ট হন এবং তাকে বেত্রাঘাত করেন। আবদুল মালিকের খিলাফত আমলে আল-ওয়ালীদের প্রতি বায়আত করার বিষয়টি যখন পবিত্র হিশাম ইব্‌ন ইসমাঈল তীকে বেত্রাঘাত করে ও তাকে পবিভ্র মদীনায় প্রদক্ষিণ করায় । তাকে তরবারির সামনে উপস্থিত করা হয়। তিনি স্থানটি অতিক্রম করেন। কিন্তু বায়আাত করলেন না। যখন তারা তাকে তলোয়ারের ভয় দেখাল, তখন তাকে একজন মহিলা দেখে বলল, হে সাঈদ! এটা কি অপমান নয় ? সাঈদ বলেন, তুমি তো দেখছো অপমান হতে আমি দূরে দ$৮৬৬.21110001179.0011

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।