0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৭ সরদার ছিলেন । উমর ইব্নুল খাত্তাব (রা)-এর খিলাফতের দুই বছর অতিক্রান্ত হওয়ার পর তিনি জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন, দুই বছর বাকী থাকতে তিনি জন্মগ্রহণ করেন। আবার. কেউ কেউ বলেন, চার বছর অতিক্রান্ত হওয়ার পর তিনি জন্মগ্রহণ করেন। আল-হাকিম আবূ আবদুল্লাহ্-এর পেশকৃত অভিমত যে, তিনি দশজন সাহাবীর সাক্ষাত পেয়েছেন, তার একটি ধারণা মাত্র । মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। তবে তিনি তাদের থেকে মুরসাল হাদীস বর্ণনা করেছেন। যেমন, রাসূলুল্লাহ্ (সা) হতে তিনি অধিকাংশ সময়ে মুরসাল হাদীস বর্ণনা করেন। হযরত উমর (রা) হতে তিনি বেশী হাদীস বর্ণনা করেন। কেউ কেউ বলেন, তিনি তার থেকে হাদীস শুনেছেন। তিনি হযরত উছমান (রা), হযরত আলী (রা), হযরত সাঈদ (রা) ও হযরত আবু হুরায়রাহ্ (রা) হতে হাদীস বর্ণনা করেন। তিনি হযরত উমর (রা)-এর জামাতা ছিলেন । আর তিনি হযরত উমর (রা)-এর হাদীস সম্পর্কে সকলের চেয়ে বেশী জ্ঞাত ছিলেন। এভাবে তিনি সাহাবীগণের একটি বড় দল হতে হাদীস বর্ণনা করেন। তিনি তাবিঈগণের একটি বড় জামাআত হতেও হাদীস বর্ণনা করেন। আর তাদের ব্যতীত অন্যদের থেকেও হাদীস বর্ণনা করেন । হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) বলেন, সাঈদ (রো) বিভিন্ন বিষয়ে জ্ঞানী উলামায়ে কিরামের অন্যতম । ইমাম যুহরী বলেন, আমি তার কাছে সাতটি বছর উঠাবসা করেছি, তবে তিনি ব্যতীত অন্য কারো নিকট এরূপ জ্ঞান আছে বলে আমি ধারণা করি না। মুহাম্মদ ইব্ন ইসহাক মাকহুল হতে বর্ণনা করেন। তিনি বলেন, বিদ্যা অন্বেষণে আমি পৃথিবীর বহু জায়গায় ভ্রমণ করেছি। কিন্তু, সাঈদ ইব্নুল সুসায়্যিব হতে অধিক জ্ঞানী ব্যক্তি আমি আর কাউকে পাই নাই। আওযাঈ. (র) বলেন, আয-যুহরী ও মাকহুলকে জিজ্ঞাসা করা হলো ৪ তোমরা যেসব ফকীহগণের সাথে সাক্ষাত করেছ তাদের মধ্যে সব চেয়ে বড় ফকীহ কে ? তারা জওয়াবে বলেন, সাঈদ ইব্নুল মুসায়্যিব। অন্যান্যরা বলেন, তাকে ফকীহগণের ফকীহ বলা হয়। ইয়াহইয়া ইব্ন সাঈদের মাধ্যমে মালিক, সাঈদ ইব্নুল মুসায়্যিব হতে বর্ণনা করেন । তিনি বলেন, আমি একটি হাদীসের অবেষণে কয়েকদিন যাবত ভ্রমণ করতেছিলাম । মালিক বলেন, আমার কাছে এ তথ্য পৌঁছেছে যে, আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) সাঈদ ইব্ন আল-মুসাধ্যিব এর কাছে লোক প্রেরণ করে তার কাছে হযরত উমর (রা)-এর বিচার ও সিদ্ধান্ত সম্বন্ধে প্রশ্ন করতেন। আর রাবী, আশ-শাফিঈ (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন, সাঈদ ইবৃনুল মুসায়্যিবের মুরসাল হাদীস আমাদের কাছে হাসান হিসেবে গণ্য ৷ ইমাম আহমদ ইবৃন হাম্বল বলেন, সাঈদ ইব্নুল সুসায়্যিবের মুরসাল হাদীসগুলো সহীহ্ । তিনি আরো বলেন, সাঈদ ইব্নুল মুসায়্যিব তাবিঈগণের মধ্যে শ্রেষ্ঠ । আলী ইব্নুল মাদীনী বলেন, তাবিঈগণের মধ্যে জ্ঞানের দিক দিয়ে সাঈদ ইব্নুল মুসায়্যিবের ন্যায় এত প্রশস্ত আমি আর কাউকে মনে করি না। তিনি আরো বলেন, সাঈদ যদি বলে, এ ব্যাপারে হাদীস বর্ণিত আছে, তাহলে এটাই তোমার জন্যে যথেষ্ট । তিনি আরো বলেন, সাঈদ ইবনুল মুসায়্যিব আমার কাছে তাবিঈগণের শ্রেষ্ঠ । আহমদ ইব্ন আবদুল্লাহ আল-আজালী বলেন ঃ সাঈদ (র) একজন ফকীহ ও সৎ ব্যক্তি। তিনি কোন উপটৌকন গ্রহণ করতেন না। তার চারশত দীনার মূল্যমান সামগ্রী ছিল। তিনি তেলের ব্যবসা করতেন । তিনি ছিলেন কানা । আবু যুরআ বলেন, তাবিঈগণের মধ্যে তার চেয়ে অধিক সম্মানী আর কেউ ছিলেন না। তিনি আবু হুরায়রাহ্ (রা) সম্বন্ধে দৃঢ় আস্থা পোষণকারী ছিলেন। আল্লামা আল-ওয়াকিদী (র) বলেন, তিনি ফকীহগণের ইন্তিকালের বছর ইন্তিকাল করেন। আর এটা হল ৯৪ হিজরীর কথা। তার বয়স হয়েছিল ৭৫ বছর । মহান আল্লাহ্ তার উপর রহম করুন। দ্ভাচ%.211000109.001])
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।