0০017161715 ১৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া _ তাবিঈ, কুফাবাসী ও বনূ ওয়ালিবার মিত্র ছিলেন। তার শরীরের রং ছিল কালো । তিনি ফাতওয়া লিখতেন না । কিন্তু ইব্ন আব্বাস (রা) যখন অন্ধ হয়ে গেলেন, তখন তিনি ফাতওয়া লিখতে লাগলেন । এতে ইব্ন আব্বাস (রা) রাগান্বিত হলেন। তারপর ইবৃন খাল্পসিকান তার হত্যাকাণ্ডের ঘটনা পূর্ববৎ উল্লেখ করেন'। তিনি আরো উল্লেখ করেন, সাঈদের হত্যাকাণ্ডটি শাবান মাসে সংঘটিত হয়েছিল । আর হাজ্জাজ তার পরে রমাযান মাসে মারা যান । কেউ কেউ বলেন, ছয় মাস পরে মারা যান। ইমাম আহমদ (র) হতে বর্ণিত রয়েছে, তিনি বলেন, সাঈদ ইব্ন জুবায়র যখন শহীদ হন, তখন মহান আল্লাহ্র যমীনে তার জ্ঞানের মুখাপেক্ষী ছিলেন সকলে । কথিত আছে যে, তার পরে হাজ্জাজ আর কারো উপর যুলুম করতে পারেনি । ইব্ন জারীর (র) বলেন, এ বছরকে ফকীহগণের বছর বলে অভিহিত করা হয় । কেননা, এ বছরেই পবিত্র মদীনার সাধারণ ফকীহগণ ইন্তিকাল করেন । এ বছরের প্রথম দিকে আলী ইবৃন আল- .হুসায়ন ইব্ন যায়নুল আবিদীন ইন্তিকাল করেন। তারপর উরওয়াহ ইব্ন আয-যুবায়র ইন্তিকাল করেন। তারপর সাঈদ ইব্নুল মুসায়্যিব। এরপর: আবূ বাকর আবদুর রহমান, ইব্নুল হারিছ ইব্ন হিশাম । পবিত্র মক্কাবাসিগণের মধ্য হতে সাঈদ ইব্ন জুবায়র শহীদ হন। এসব মনীবীর জীবনী আত-তাকমীল নামক কিতাবে উল্লেখ করা হয়েছে। ইব্ন জারীর (র) বলেন, এ বছরেই আল-ওয়ালীদ ইব্ন আবদুল মালিক সিরিয়ায় সুলায়মান ইব্ন সুরাদাকে কাষী নিযুক্ত করেন। এ বছরেই আল-আব্বাস ইব্ন আল-ওয়ালীদ লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। কেউ কেউ বলেন, মাসলামাহ ইব্ন আবদুল মালিক লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। পবিত্র মক্কার নায়েব ছিলেন খালিদ আল-কাছরী । পবিত্র মদীনার নাইব ছিলেন উছমান ইব্ন হায়্যান, পূর্ণ পূর্বাঞ্চলের নায়েব ছিলেন আল-হাজ্জাজ ইব্ন ইউসুফ আর খুরাসানের আমীর ছিলেন কুতায়বা ইব্ন মুসলিম । হাজ্জজের পক্ষ থেকে কৃফার নায়েব ছিলেন যিয়াদ ইব্ন জারীর, তথাকার কাষী ছিলেন আবূ বাকর ইব্ন আবু মূসা । আর হাজ্জাজের পক্ষ থেকে বসরার নায়েব ছিলেন আল-জাযাহ ইব্ন আবদুল্লাহ আল-হাকামী । তথাকার কাষী ছিলেন আবদুর্াহ ইব্ন আধীনাহু। মহান আরাহ্ অধিক পরিজরত। নিভে টিটি রনদা রি রালির রা নাহ আল-মাক্কী । কেউ কেউ বলেন, তার কুনিয়ত আবূ আবদুল্রাহ্। তিনি আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা)-এর প্রবীণ সাথীদের অন্যতম। তিনি তাফসীর, ফিকাহ ও অন্যান্য শাস্ত্রের ইমামগণের অন্যতম ছিলেন। তিনি অধিক নেক আমল করতেন। মহান আল্লাহ্ তার প্রতি রহম করুন। তিনি সাহাবায়ে কিরামের অনেককে দেখেছেন এবং বিরাট একটি দল থেকে হাদীস বর্ণনা . করেছেন। আর তার থেকে তাবিঈগণের অনেকেই হাদীস বর্ণনা করেন। কথিত আছে যে, তিনি মাগরিব ও “ইশার সালাতের মধ্যবর্তী সালাতে পূর্ণ কুরআন খতম করতেন। তিনি কা'বা শরীফে বসতেন এবং সেখানে কুরআন খতম করতেন। অনেক সময় তিনি কা'বা শরীফের ভিতরে এক.রাকআতে কুরআন খতম করতেন। তার থেকে বর্ণিত আছে যে, তিনি কা'বা দ্৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।