0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৩ করনি? তিনি বললেন, 'হ্যার। আবার সে বলল, তারপর তুমি -ইরাকের আমীর হয়ে কৃ্চায় আগমন করলে, আমীরুল মু'মিনীনের জন্যে নতুন করে পুনরায় বায়আত গ্রহণ করলে ? তিনি বললেন 'হ্যা', সে বলল, তুমি এরপর আমীরুল মু'মিনীনের দুইটি বায়আত ভঙ্গ করলে, বন্্র বয়নকারীর ছেলে বস্ত্র বয়নকারীর জন্যে একটি বায়আত নিয়ে বসবাস করতে লাগলে ? হে আমার রক্ষিবাহিনী এখনি তার গর্দান কেটে ফেল । বর্ণনাকারী বলেন, তার গর্দান কেটে ফেলা হলো এবং ছোট সাদা মাথাটি নীচে লুটিয়ে পড়ল । আল্লামা আল-ওয়াকিদী প্রায় এরূপ উল্লেখ করেছেন। হাজ্জাজ তাকে বলেছিল, তোমাকে কি এক লক্ষ মুদ্রা প্রদান করি নাই ? তুমি এটা কর নাই ? তুমি এটা কর নাই ? ইবৃন জারীর (র) বলেন ঃ আবু গাস্সান মালিক ইব্ন ইসমাঈল হতে আমার কাছে হাদীস বর্ণনা করেন । তিনি বলেন £ খালাফ ইবৃন খালীফাকে এক ব্যক্তি হতে উল্লেখ করতে শুনেছি। তিনি বলেন £ হাজ্জাজ যখন সাঈদ ইব্ন জুবায়রকে হত্যা করল, তার মাথাটি লুটিয়ে পড়ল, তিনবার লা ইলাহা ইল্লাল্লাহু বলল। একবার স্পষ্টভাবে উচ্চারণ, বাকী দুইবার এরূপই বলল, কিন্তু স্পষ্ট হয় নাই। আবূ বাকর আল-বাহিলী উল্লেখ করেন। তিনি বলেন £ আমি আনাস ইব্ন আবু শায়খকে বলতে শুনেছি। তিনি বলেন £ হাজ্জাজের কাছে যখন সাঈদ ইব্ন জুবায়রকে আনা হলো সে বলল, খৃষ্টান মহিলার ছেলের প্রতি লা*নত কর। অর্থাৎ খালিদ আল-কাছরীর প্রতি । কেননা, সে তাকে পবিত্র মক্কা হতে . প্রেরণ করেছে, আমি কি তার বাড়ী চিনি না? হ্যা আল্লাহ্র শপথ, সে ঘরটিও চিনি যে ঘরে সে পবিত্র মক্কায় থাকত । তারপর হাজ্জাজ তার প্রতি মুখ করল এবং বলল ঃ হে সাঈদ, তুমি আমার বিরুদ্ধে কেন সংগ্াম করলে ? তখন তিনি বললেন, আমীরকে মহান আল্লাহ্ সৎবুদ্ধি দান করুন। আমি একজন মুসলমান, একবার শুদ্ধ করি আবার একবার ভুল করি । হাজ্জাজের মন কিছুটা হালকা হলো, তার চেহারা উজ্জ্বল হলো । হাজ্জাজ আশা করল যে, তার বিষয়টি মিটে যাবে । তারপর সে বিষয়টির পুনরাবৃত্তি করল। তখন সাঈদ বললেন, আমার গর্দানে একটি অঙ্গীকার ছিল । এবার হাজ্জাজ খুব রাগান্বিত হলো এবং হত্যার কাণ্টি সংঘটিত হলো । ইতাব ইব্ন বাশার সালিম আল-আফতাস হতে বর্ণনা করেন। তিনি বলেন ঃ হাজ্জাজের কাছে সাঈদ ইব্ন জুবায়রকে যখন আনা হলো, তখন সে সওয়ার হচ্ছিল একটা পাকে আরোহীর পাদানে রেখেছিল। সে বলল, আন্নাহ্র শপথ, আমি সওয়ার হব না যতক্ষণ না৷ জাহান্নামে তুমি তোমার ঠিকানা খোজ করে নেবে । তার গর্দান কর্তন কর, তার পর্দান কর্তন করা হলো । বর্ণনাকারী বলেন, 'হাজ্জাজের আকলে তখনই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল এবং সে বলতে লাগল (১১১ (১১১৪ আমাদের শিকল! আমাদের শিকল!! আশপাশের লোকেরা মনে করল যে শিকলে সাঈদ বন্দী আছে তার কথা হয়ত সে বলছে, তাই তারা সাঈদের পা নলি পর্যন্ত কেটে শিকল বের করে এনে তার কাছে রাখা হলো । মুহাম্মদ ইব্ন আবু হাতিম বলেন, আমাদেরকে আবদুল মালিক ইব্ন আবদুন্াহ্ ইব্ন খুবাব হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, সাঈদ ইবৃন জুবায়রকে হাজ্জীজের কাছে যখন আনয়ন করা হলো । তখন সে বলল, তুমি কি মুসআব ইবৃনুল যুবায়রের কাছে পত্র লিখেছিলে? তিনি বললেন, “হ্যা, আমি মুসআবের নিকট পত্র লিখেছিলাম ।” সে বলল ঃ না, আল্লাহ্র শপথ, আমি তোমাকে হত্যা করবই । তিনি বললেন, “তাহলে আমি সাঈদ বা ভাগ্যবান যেমন আমার মাতা আমার নাম রেখেছিলেন ।” বর্ণনাকারী বলেন, এরপর সে তাকে হত্যা করল । হত্যা করার পর হাজ্জাজ মাত্র ৪০ দিন জীবিত ছিল । আর যখন সে ঘ্বমাত, ঘুমে সে সাঈদকে দেখত যেন তিনি তার সমস্ত কাপড়-চোপড় আঁকড়িয়ে ধরছেন এবং বলছেন, হে আল্লাহ্র দুশমন! তুমি আমাকে কি জন্যে হত্যা করলে ? হাজ্জাজ তখন বলতে লাগল, হায়রে আমার এবং সাঈদের মধ্যে কি হলো ? হায়রে এবং.সাঈদ ইব্ন জুবায়রের মধ্যে কি হলো ? ড/ড/৬/.211000 0119. 0010
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।