0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬১ রিনি জলির তা ভরি দুরে সরিয়ে দেবে তা থেকে সে আমাকে নিষেধ করত । আমাকে সে আবদুল্াহ্ ইব্ন ইবাদ আত-তামীমীর অনুসরণ করতে কখনও আহ্বান করেনি এবং এ ব্যাপারে আমাকে আদেশও করেনি । সে আমাকে হুকুম দিত যে, কোথায় আমি আমার মাথার ওড়না রাখব এ কথা বলে সে নিজের কপালে হাত রাখল। তিনি এক জামাআত সাহাবী থেকে হাদীস বর্ণনা করেন। তার অধিকাংশ হাদীসই আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) ও আবদুল্লাহ্ ইবৃন আব্বাস (রা) হতে বর্ণিত। ্ ৯৪ হিজরীর আগমন এ বছরেই আল-আব্বাস ইব্ন আল-ওয়ালীদ রোম ভূখণ্ডে যুদ্ধ করেন। কেউ কেউ বলেন, তিনি ইনতাকীয়া জয় করেন । তার ভাই আবদুল আযীয ইব্ন আল ওয়ালীদও যুদ্ধ করেন এবং জয় করতে করতে গাযালাহ পর্যন্ত পৌছে যান। অন্যদিকে আল-ওয়ালীদ ইব্ন হিশাম আল মুআয়তী বুরজুল্-হামাম ভূখণ্ড পর্যন্ত পৌছেন। ইয়াধীদ ইবৃন আবু কাবশাহ সিরিয়া ভূখণ্ড পর্যন্ত পৌছেন। এ বছরেই সিরিয়ার রাজফাহ বিজয় হয় । এ বছরেই মাসলামাহ ইবৃন আবদুল মালিক রোম ভূখণ্ডের সান্দারাহ জয় করেন। আর এ বছরেই আল্লাহ্ তা'আলা আল-ওয়ালীদ ইব্ন আবদুল মালিকের আমলে তার আওলাদ ও আত্মীয়-স্বজন এবং আমীরদের মাধ্যমে ইসলামে জালেরাবর বর জর নি বরের ডরনকি ইরানী লিখন হত উর হাতা বারে যুগের নমুনা ধারণ করেছিল। এ বছরেই মুহাম্মাদ ইবৃন আল-কাসিম ছাকাফী হিন্দুস্তানের ভূখণ্ড জয় করেন এবং অসীম ও অবর্ণনীয় সম্পদ গনীমত হিসেবে অর্জন করেন। হিন্দুস্তান বিজয় সম্পর্কে হাদীস এসেছে যা আল-হাফিয ইবৃন আসাকির ও অন্যান্যগণ বর্ণনা করেছেন। এ বছরেই কুতায়ৰা ইবুন মুসলিম জাশ-শাশ ও ফারপানাতে যুদ্ধ করে ফারগানাহ-এর দুটো শহর খুজান্দাহ ও কাশান পৌছেন। আর এটা সম্ভব হয়েছিল সুগদ ও সমরকন্দ বিজয় থেকে অবসর গ্রহণ করার পর তারপর তিনি এসব শহরে বিজয় অব্যাহত রেখে কাবৃল পর্যন্ত পৌছেন। এরপর. কাবুলকে অবরোধ করেন ও জয় করেন। তুকীঁ মুশরিকরা বিরাট বিরাট দলে তার মুকাবিলা করে। কুতায়বা খুজান্দাহর কাছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন ও কয়েকবার তাদেরকে পরাস্ত করেন এবং পরে সকলকাম হন, শত্রুদের থেকে শহর ছিনিয়ে নেন তাদের অনেককে হত্যা করেন, অনেককে বন্দী করেন ও প্রচুর সম্পদ গনীমত হিসেবে অর্জন করেন। ইব্ন জারীর (র) বলেন ৪ চীনের নিকটবতী এলাকা খুজান্দাহে অনুষ্ঠিত যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে সাহবান ওয়াইল নিম্নবর্ণিত কবিতাগুলো আবৃত্তিকরেন 8 . “হে আমার সাথী! অশ্বারোহীদেরকে ধারালো তীর সহকারে তীর কোষমুক্ত করার জন্যে খুঁজান্দাহ প্রেরণ কর । যখন শক্রদল পরাজিত হবে, তখন কি আমি তাদেরকে একত্রিত করব ও যুদ্ধে উপস্থাপন করব, না সীমালংঘনকারীর মাথায় সজোরে প্রহার করব ও যোদ্ধাদের জন্যে অপেক্ষা করব। তুমি তো বনূ কায়সের সকলকে প্রচুর গনীমতের সুসংবাদ দিচ্ছ, আমি দিয়েছিল। তোমাদের সম্মান ও মর্যাদা পরিপূর্ণতায় পৌছেছে। তোমাদের মান-মর্যাদা পাহাড়ের ছড়ায় প্রেমালাপ করছে। পরাজিতদের মধ্যে প্রতিটি ক্ষেত্রে হে বিজিত তোমার ন্যায়পরায়ণতা প্রকাশ পাচ্ছে। --২৯ এ৮গ৮৮.21170001109,0017
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।