0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৭ ইমাম আহমদ বলেন ৪ আবু নুআয়ম (র) আমার কাছে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন £ আনাস ইব্ন মালিক ও জাবির ইবৃন যায়দ ৯৩ হিজরীর একই জুমুআয় ইন্তিকাল করেন। কাতাদা (র) বলেন ৪ যখন আনাস (রা) ইন্তিকাল করেন তখন মুয়াররাক আল-আজালী বলেন £ আজ অর্ধেক ইলম চলে গেল। তাকে বলা হলো, কেমন করে ? হে আবুল মুতামির! তিনি বলেন ৫ প্রবৃত্তির অনুসারী ব্যক্তিবর্গ যখন হাদীস সম্পর্কে আমাদের. বিরোধিতা করত তখন আমরা তাদেরকে বলতাম, তোমরা আস, এমন এক ব্যক্তির কাছে যিনি রাসূলুল্লাহ্ (সা) থেকে খোদ শ্রবণ করেছেন। উমর ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আবূ রাবীআ তার পূর্ণ নাম উমর ইব্ন আবদুল্লাহ্ ইবৃন আবু রাবীআ ইবনুল মুগীরা ইব্ন আবদুল্লাহ্ ইব্ন উমর ইব্ন মাখযুম। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কবি। কথিত আছে যে, যেদিন উমর ইবনুল খাত্তাব (রা) ইনতিকাল করেন, সেদিন সে জন্মগ্রহণ করে । আর যেদিন উছমান (রা) শহীদ হন. সেদিন তার খাতনা করা হয়। যেদিন হযরত আলী (রা) শহীদ হন, সেদিন সে বিয়ে করে। সে উচ্চাংগের সুরুচিসম্পন্ন প্রেমের কবিতা রচনা করত। সে একজন মহিলা সম্পর্কে প্রেমের কবিতা রচনা করত যার নাম ছিল ছুরায়্যা বিন্ত আলী ইব্ন আবদুল্লাহ্ আল- উমুবিয়াহ। আর তাকে বিয়ে করেছিল সুহায়ল ইব্ন আবদুর রহমান ইবন আওফ আযৃ- এ সম্পর্কে উমর ইব্ন আবু রাবীআ বলেন £ হে ছুরায়্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধকারী সুহায়ল! তোমাকে আল্লাহ্ দীর্ঘ আয়ু দান করুন। কেমন করে তোমরা একে অন্যের সাথে অবাধে মিশবে। ছুরায়্যা যখন স্বয়ংসম্পূর্ণা হবে, তখন সে হবে শামী (সিরিয়ার অধিবাসী) আর সুহায়ল যখন স্বয়ংসম্পূর্ণ হবে, তখন সে হবে ইয়ামানী (ইয়ামানের অধিবাসী)। _ নউমরের সাম্প্রতিক কবিতাগুলো থেকে নীচের কবিতাগুলো ইব্ন খাল্সিকান উপস্থাপন করেছেন 3 বিনিদ্রিতকে কষ্ট দেওয়ার পর হে উত্তপ্ত প্রেমিক সাক্ষাতের জন্যে এগিয়ে আস । ধীরে ধীরে রাতের অন্ধকার দূর হওয়ার পর দিনে সাক্ষাত করার আশায় তুমি নিদ্রাহীন তারকার ন্যায় বিনিদ্রিত রজনী যাপন করছ। তুমি বলছ আমাদের অবস্থা দেখ, আমরা হাল্কা হয়ে গিয়েছি। এর পূর্বে তো আমরা শ্রবণকারী ও দ্রষ্টা ছিলাম । জবাবে সে বলল, “আমরা এমনি আছি যেমনি তুমি আশা করতে, তবে 'অলংকারই তার ধারককে বিবস্ত্র থাকতে প্ররোচিত করেছে। ” বিলাল ইব্ন আবুদ দারদা ধহচিজ্চার রর হীরার রর তাকে আবদুল মালিক বরখাস্ত করেন এবং আবূ ইদরীস. আল-খাওলানীকে নিযুক্ত করেন। বিলাল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, অত্যন্ত ইবাদতগুযার। প্রকাশ থাকে যে, বাবুস সাগীরে যে কবরটি অবস্থিত এবং কবরে বিলাল নামে পরিচিত, এটা বিলাল ইব্ন আবুদ দারদার কবর। এটা রাসূলুল্লাহ সো)-এর মুআযৃযিন হযরত বিলাল ইব্ন হামামাহর কবর নয়। কেননা, রাসূলুল্াহ (সা)-এর মুআযৃযিন হযরত বিলাল (রা)-কে দারায়্যায় দাফন করা হয়। মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত | বিশর ইব্ন সাঈদ তিনি ছিলেন আল-মুযানী। তিনি একজন সরদার, ইবাদতগুযার ও ফকীহ ছিলেন৷ তিনি সংসারত্যাগী, প্রসিদ্ধ পরহ্যগার বান্দাদের অন্ত্ভক্ত.ছিলেন। মদীনায় তিনি ইন্তিকাল করেন। 81টি 0007
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।