Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া মুলাকাত করেন এবং বলেন, “আমার ও আপনার উদাহরণ হলো উত্তম প্রতিবেশীর ন্যায়, উভয়ে একে অন্যের অনুগত থাকব। এ নিয়ে যেন আমাদের মধ্যে আর কোন প্রকার কথা না উঠে ।” ইব্‌ন কুতায়বা বলেন ঃ হাজ্জাজ আনাস (রা)-কে মন্দ কথা বলার পর আবদুল মালিক হাজ্জাজের কাছে পত্র লিখেন ঃ রা রা ০৮০৮০, চন জাত এক লাথি দেবার ইচ্ছে পোষণ করি যার মাধ্যমে তুমি জাহান্নামের অগ্নিতে পতিত হবে, তুমি ক্ষীণ দৃষ্টি সম্পরন দুই চোখের অধিকারী, বারা ছুই পাওয়ালা ও দুইটি কালো নিতঘের ধারক! তোমাকে আল্লাহ্‌ ধ্বংস করুন।” আহমদ ইব্‌ন সালিহ আল-আজালী বলেন £ কোন সাহাবী তার কোন ক্রুটির কথা বলেননি, শুধু তার দুটো পা বকা ছিল তাতে ছিল কুষ্ঠরোগ। আনাস ইব্‌ন মালিক (রা)-এর গায়ে ছিল সাদা সাদা দাগ।. আল হুমায়দী... আবূ জাফর থেকে বর্ণনা করেন। তিনি বলেন £ আমি আনাস (রা)-কে বড় বড় লুকমাহ্‌ দিয়ে খাদ্য গ্রহণ করতে দেখেছি । আর তার গায়ের মধ্যে বহু সাদা সাদা দাগ দেখতে পেয়েছি। আবু ইয়ালা বলেন ঃ আবদুল্লাহ্‌ ইবৃন মুআয ইব্‌ন ইয়ামীদ, আয়ুব হতে বর্ণনা করেন। তিনি বলেন ঃ সিয়াম পালন করার ফলে আনাস (রা) দুর্বল হয়ে পড়েছিলেন । তারপর তিনি খাদ্য প্রস্তুত করতে নির্দেশ দিলেন এবং ত্রিশজন মিসকীনকে দাওয়াত করলেন ও তাদেরকে খাদ্য খেতে দিলেন। এ হাদীস ইমাম বুখারী সনদবিহীন তালীক হিসেবে বর্ণনা করেছেন। অবশ্য তা সনদযুক্ত হাদীসের ন্যায় মুহাদ্দিসীনের কাছে গ্রহণযোগ্য । _. শু“বা, মৃস্বা আস-সুন্বুলাবী হতে বর্ণনা করেন। তিনি বলেন £ আমি হযরত আনাস (রা)-কে বললাম, আপনি কি রাসূলুল্লাহ্‌ (সা)-এর জীবিত সাহাবীদের মধ্যে সর্বশেষ সাহাবী ? তিনি বললেন, মরুবাসীদের অনেকেই জীবিত আছেন । তবে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণের মধ্যে আমিই জীবিত সর্বশেষ সাহাবী । তিনি যখন পীড়িত তখন তাকে বলা হয়েছিল, আপনার জন্যে কি একজন চিকিৎসক ডেকে আনব না ? তিনি বলেন ঃ চিকিৎসকই আমাকে পীড়িত করেছেন। তিনি আরো বলতেন £ আমাকে মৃত্যুর সময় “লা ইলাহা ইন্রাল্লাহু'-এর তালকীন দেবে । তখন তিনি ছিলেন মৃত্যু শয্যায় । এ কথা বলতে বলতে তিনি প্রাণ ত্যাগ করেন। তার কাছে ছিল রাসূলুল্লাহ্‌ সা)-এর দেওয়া একটি ছোট যষ্টি। তার আদেশ মুতাবিক তার সাথে এটাকেও দাফন করা হয়েছিল। উমর ইব্‌ন শাব্বাহ ও অন্যরা বলেন, আনাস (রা) যখন ইন্তিকাল করেন তখন তার বয়স ছিল একশত সাত বছর । ইমাম আহমদ তার মাসনাদ নামক কিতাবে বলেন $ মুতামির ইব্‌ন সুলায়মান, হুমাইদ হতে বর্ণনা করেন । তিনি বলেন ৪ আনাস (রা) ৯৪ বছর জীবিত ছিলেন। আল্লামা আল ওয়াকিদী বলেন ঃ বসরা শহরে তিনি সর্বশেষ সাহাবী হিসেবে ইন্তিকাল করেন। অনুরূপ বলেছেন আলী ইবনুল মাদায়নী এবং আল-ফাল্লাস ও অন্যগণ। তার ইন্তিকালের বছর .নিয়ে এতিহাসিকগণ মতভেদ করেছেন। কেউ কেউ বলেন, ৯০ হিজরী কেউ কেউ বলেন, ৯১ হিজরী । আবার কেউ কেউ বলেন, ৯২ হিজরী । আবার কেউ কেউ বলেন, ৯৩ হিজরী এবং এটাই প্রসিদ্ধ । জমহুর উলামা এ অভিমত পেশ করেছেন। ফস্৮৬$.21110001109.0011

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।