Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৫ - আল-আনসারী, ইব্ন আওফের মাধ্যমে মুহাম্মদ (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন কোন এক আমীর আনাস (রা)-এর কাছে গনীমতের কিছু সম্পদ প্রেরণ করেন। তখন তিনি বললেন, এটা কি খুমুসের অন্তর্ভুক্ত । প্রেরিত ব্যক্তি বললেন, 'না' তখন তিনি তা গ্রহণ করলেন না। | ৃ আন-নযর ইব্‌ন শাদ্দাদ তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার হযরত আনাস (রা) পীড়িত হয়ে পড়লেন। তখন তাকে বলা হলো, আপনার জন্যে কি আমরা একজন চিকিৎসক ডেকে আনব না ?.তিনি বললেন, চিকিৎসকই তো আমাকে পীড়িত করেছেন। হাম্বল ইব্‌ন ইসহাক বলেন $ আবূ আবদুল্লাহ্‌ আর-রুকাশী, জা“ফর ইব্‌ন সুলায়মানের মাধ্যমে আলী ইব্‌ন ইয়াধীদ হতে বর্ণনা করেন । তিনি বলেন আমি হাজ্জাজের সাথে একবার রাজপ্রাসাদে ছিলাম । সে বেশ কিছুদিন ধরে ইবনুল আশআছের সম্পর্কে জনগণের অভিযোগ শ্রবণ করছিলেন । তারপর আনাস ইব্ন মালিক (রা) আগমন করলেন । তখন হাজ্জাজ বলল, “হে খাবীস! বিভ্রান্তি সৃষ্টিকারী, একবার আলীর পক্ষ অবলম্বন, আরেকবার আবদুল্লাহ্‌ _ইবনুয-যুবায়রের পক্ষ অবলম্বন, আরেকবার ইবনুল আশআছের পক্ষ অবলম্বন। এ সত্তার শপথ, যার হাতে হাজ্জাজের প্রাণ, আমি. তোমাকে উচ্ছেদ করব যেমনভাবে গাছের আঠা জমাবার জন্যে আঠা উচ্ছেদ করে সংগ্রহ করা হয়। আমি তোমার শরীরের চামড়া এমনভাবে উঠিয়ে নেব যেমনভাবে গুই সাপের চামড়া উঠানো হয়। বর্ণনাকারী বলেন ঃ হযরত আনাস (রা) বলছিলেন, হে আমীর! এর থেকে আমি মুক্ত। হাজ্জাজ বলল, আমাকে সাহায্য করা থেকে তুমি দূরে থাক। আল্লাহ্‌ তোমাকে বধির করুন । বর্ণনাকারী বলেন, হযরত আনাস (রা) “ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন" পড়লেন । হাজ্জাজ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল । হযরত আনাস (রা) বের হয়ে পড়লেন। আমরা তার পিছনে পিছনে প্রশস্ত জায়গায় বের হয়ে আসলাম । তখন তিনি বললেন, যদি আমার সন্তানদের কথা চিন্তায় না আসত, অন্য বর্ণনায় আছে, যদি আমার ছোট ছোট সন্তানদের কথা চিন্তায় না আসত এবং তাদের উপর তার অত্যাচারের কথা ধারণায় না আসত, তাহলে আমি কিভাবে নিহত হব তার কোন চিন্তাই আমি করতাম না। আর আমি এখানে তার সাথে এমনভাবে কথা বলতাম সে যেন কোনদিন এরপর আমাকে হালকা মনে না করতে পারে। আবূ বকর ইব্ন আইয়াশ উল্লেখ করেন যে, একদিন আনাস (রা) খলীফা আবদুল মালিকের কাছে হাজ্জাজের বিরুদ্ধে অভিযোগ পেশ করে বলেন, আল্লাহ্র শপথ, যদি ইয়াহুদী ও খ্রিস্টানরা কাউকে তাদের নবীর খিদমত করতে দেখত তারা নিশ্চয়ই তার সম্মান করত । আর আমি দশ বছর যাবত রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমত করেছি । আবদুল মালিক হাজ্জাজের কাছে কঠোর ভাষায় পত্র লিখলেন এবং পত্রের শেষে লিখলেন, আমার এ পত্রটি তোমার কাছে পৌছার পর তুমি আবূ হামযার নিকট গমন করবে, তাকে সন্তুষ্ট করবে এবং তার হাত-পা চুম্বন করবে । অন্যথায় আমার তরফ থেকে তোমার কাছে এমন শাস্তি পৌছবে যার তুমি যোগ্য । আবদুল মালিকের কঠোর ভাষার পত্র যখন হাজ্জাজের কাছে পৌছল, তখন সে ক্ষমা প্রার্থনার জন্যে তার কাছে যাবার মনস্থ করল। কিন্তু, যে ব্যক্তি পত্রটি নিয়ে এসেছিল, সে তাকে আনাস (রা)-এর নিকট না যেতে ইঙ্গিত করল এবং হযরত আনাস (রা)-কে হাজ্জাজের কাছে সন্ধি করার জন্যে যেতে ইঙ্গিত করল । যে ব্যক্তি পত্রটি বহন করেছিল তার নাম ছিল ইসমাঈল ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আবুল মুহাজির । সে ছিল হাজ্জাজের বন্ধু । তারপর হাজ্জাজের কাছে হযরত আনাস রো) আগমন করলেন। তখন হাজ্জাজ হাজ্জাজ বস]? থকে উঠে হযরত আনাস (রা)-এর সাথে 11075050100

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।