Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৫৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া বললেন, তাহলে আমি হাওযের কাছে অর্থাৎ হাওযে কাওছারের নিকট থাকব । কিয়ামতের দিন এ তিনটি জায়গার যে কোন একটিতে আমি থাকতে ভুলব না।” ইমাম তিরমিযী (র) ও অন্যগণ হারব ইব্‌ন মায়মুন থেকে এ হাদীস বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন, এ 'হাদীস হাসান বা উত্তম এবং গারীব বা কোন এক পর্যায়ে বর্ণনাকারীর সংখ্যা মাত্র একজন। বর্ণনার এই ধারা ব্যতীত অন্য কোন ধারায় হাদীস প্রসিদ্ধ নয় । আল্লামা শু'বা, ছাবিত (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন, হযরত আবু হুরায়রা (রা) বলেছেন, “আমি কারোর সালাত, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সালাতের সাথে ইবৃন উম্মে সুলায়ম অর্থাৎ আনাস ইব্‌ন মালিকের সালাতের চেয়ে অধিক সামঞ্জস্যপূর্ণ দেখতে পাইনি ।" ইব্‌ন সীরীন রে) বলেন ঃ হযরত আনাস (রা) ছিলেন মুকীম ও ভ্রমণ অবৃস্থায় সালাতের ব্যাপারে উৎকৃষ্ট ব্যক্তি । তিনি বলেন, আনাস (রো) বলেছেন ঃ আমার থেকে সালাত শিখে নাও। কেননা, আমি রাসূলুল্লাহ্‌ সা) হতে সালাত শিখেছি। আর রাসূলুল্লাহ্‌ (সা) শিখেছেন আল্লাহ্‌ : তা“আলা হতে। বর্তমানে আমার চেয়ে অধিক বিশ্বস্থ আর তুমি কাউকে পাবে না। মু'তামার ইব্‌ন সুলায়মান, তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আনাস (রা)-কে বলতে কেউ দুনিয়াতে বাকী নেই। “মুহাম্মদ ইব্‌ন সা“দ বলেন, “আফফান আমাকে আবু জানাব নামী এক ওস্তাদ থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আল-হারীরীকে বলতে শুনেছি, তিনি বলেন, “একদিন আনাস (রা)-কে “যাতে ইরক” নামক জায়গা থেকে হজ্জের জন্য _ ইহ্রাম বাধতে 'দেখেছি। কিন্তু, হালাল হওয়া পর্যন্ত তাকে মহান আল্লাহ্র যিকির ব্যতীত কোন কথা বলতে শুনি নাই । তিনি আমাকে বললেন, “হে ভাতিজা! এভাবে ইহরাম বাধতে হয় ।” সালিহ্‌ ইব্‌ন ইবরাহীম ইবৃন আবদুর রহমান ইব্ন আওফ বলেন, এক জুমুআর দিন হযরত আনাস (রা) আমাদের কাছে গমন করেন। আর আমরা রাসূলুল্লাহ্‌ সা)-এর কোন এক স্ত্রীর ঘরে কথা বলছিলাম । তিনি তখন আমাদেরকে বললেন, 'থামুন' ৷ তারপর সালাত কায়েম করা হলো। তিনি বললেন, আমি ভয় করছি যে, থামুন কথার দ্বারা আমি তো আমার জুমুআর সালাত বাতিল করে দেইনি। ইব্‌ন আবৃদূ-সুনিয়া বলেন, বাশার ইব্‌ন মুসা জাল-খাফাফ, জর ইব্‌ন সুলায়মানের মাধ্যমে ছাবিত হতে বর্ণনা করেন। তিনি বলেন £ আমি হযরত আনাস (রা)-এর সাথে ছিলাম । তখন নিরাপত্তা মহিলা কর্মী এসে বলল, হে আবু হামযা! পৃথিবী তৃষ্গার্ হয়ে পড়েছে। বর্ণনাকারী বলেন, হযরত আনাস (রা) এ কথা শুনে উঠে পড়লেন, উু করলেন এবং মাঠের দিকে বেরিয়ে পড়লেন । তিনি দুই রাকাআত সালাত আদায় করলেন । তারপর দু'আ করলেন। আকাশে মেঘ ভারী হন্তে দেখলাম । তারপর প্রচুর বৃষ্টি হলো এবং আমাদের মনে হতে লাগল, সব কিছু যেন বৃষ্টির পানিতে ভরে গেছে। যখন বৃষ্টি থামল, তখন হযরত আনাস রো) তার পরিবারের একজনকে প্রেরণ করেন এবং বলেন, দেখত বৃষ্টি আকাশের কতদূর পর্যন্ত গড়িয়েছে ? তিনি দেখলেন এবং বললেন, পৃথিবীর সামান্য অংশে বৃষ্টিপাত হয়েছে। ইমাম আহমদ (র) বলেন £ মুআয ইব্‌ন আওনের মাধ্যমে মুহাম্মদ (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আনাস (রা) যখন রাসূলুল্লাহ্‌ (সা) হতে কোন হাদীস বর্ণনা করতেন, ই রে লা 121 ১45 অর্থাৎ কিংবা যেরূপ রাসূলুল্লাহ্‌ সো) বলেছেন। রি দ/$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।