001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া . ১৫৩ আবৃদ ইব্ন হুমায়দ (র) আবদুর রায্যাক হতে, এবং তিনি জা“ফর-ইবৃন সুলায়মান ও সাবিতের মাধ্যমে হযরত আনাস রো) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আমার মাতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সা)-এর কাছে আগমন করেন ৷ আমি তখন ছিলাম সবেমাত্র একজন বালক। তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল (সা)! আনাস আপনার একজন নগণ্য খাদিম। তার জন্যে আপনি মেহেরবানী করে দুআ করুন। রাসূলুল্লাহ্ সো) বললেন, ১১৩ 41৮০ ১৪1 1611 25৯11 41913 “হে আল্লাহ্! তার মাল ও আওলাদ বৃদ্ধি করুন এবং তাকে জান্নাতে দাখিল করুন.।” বর্ণনাকারী বলেন, আমি দেখলাম, তার গাছে বছরে দুইবার কল, দেয়, আমি তিনবারের আশা করতে লাগলাম । অন্য এক বর্ণনায় রয়েছে হযরত আনাস (রা) বলেন আল্লাহ্র শপথ । আমার সম্পদ অনেক। এমনকি আমার খেজুর গাছ ও আংগুর গাছ বছরে দুইবার ফল প্রদান করে। আমার সন্তান ও সন্তানকে তারা প্রায় একশতের ন্যায় গণনা ,করেছে। অন্য এক বর্ণনায় আছে, তিনি বলেন, আমার ওরসের সন্তান একশত ছয়জন। এ হাদীসটির বর্ণনার বহু প্রক্রিয়া বিদ্যমান। আর বাক্যগুলোও খুব ছড়ানো ও ছিটানো। অন্য এক বর্ণনায় হযরত আনাস (রা) বলেন, আমার মেয়ে আমিনা সংবাদ পরিবেশন করেছে যে, হাজ্জাজের আগমন পর্যন্ত আমার ওঁরশে যেসব সন্তান দাফন করা হয়েছে তাদের সংখ্যা একশত বিশ। আল-হাফিয ইব্ন আসাকির হযরত আনাস রো)-এর জীবনীতে এ হাদীসটি বিভিন্ন প্রক্রিয়ায় ও সনদে বর্ণনা করেছেন। আল্লামা ইব্ন কাছীর (র) বলেন, ৯৪৯০১ 058 ৮১৯5৭) ৯১3। নামক কিতাবে আমি এটার কিছু অংশ তুলে ধরেছি। একদিন ছাবিত রে) হযরত আনাস রো)-কে বলেন, তোমার হাত কি কখনো রাসূলুল্লাহ্ (সা)-এর হাতের তালুতে স্পর্শ করেছিল ? তিনি বললেন, “হ্যা” ।.তিনি বললেন, “তোমার হাতটি আমার কাছে দাও, তাহলে আমি এটাকে চুম্বন করব । মুহাম্মদ ইব্ন সাঁদ, মুসলিম ইব্ন ইব্রাহীমের মাধ্যমে আল-মুছান্না ইব্ন সাঈদ আয-যিরা হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আমি আনাস ইব্ন মালিককে বলতে শুনেছি, তিনি বলতেন, এমন কোন রাত ছিল না, যে রাতে আমি আমার হাবীব রাসূলুল্লাহ্ (সা)-কে দেখি নাই । এ কথার পর তিনি ক্রন্দন করতে লাগলেন! মুহাম্মদ ইব্ন সা'দ, আবু নুআয়ম ও ইউনুস ইব্ন আবূ ইসহাকের মাধ্যমে আল-মিনহাল ইব্ন আমর হতে বর্ণনা করেন। তিনি বলেন ঃ হযরত আনাস (রা) ছিলেন রাসূলুল্লাহ্ (সা)-এর জুতা ও উযুর পাত্র বহনকারী ৷ আবু দাউদ (র) বলেন £ আল-হাকাম ইব্ন আতিয়াহ, ছাবিতের মাধ্যমে হযরত আনাস (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আমি আশা করছি যে, যখন আমি কিয়ামতের দিন রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে সাক্ষাত করব, তখন আমি তাকে বলব, “হে আল্লাহ্র রাসূল! আমি আপনার নগণ্য খাদিম।” ইমাম আহমদ (র) বলেন, ইউনুস... হযরত আনাস (রো) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ্ (সা)-কে কিয়ামতের দিন আমার জন্যে সুপারিশ করার অনুরোধ জ্ঞাপন করলাম, তিনি বললেন, আমি তোমার জন্যে সুপারিশ করব । আমি বললাম, ' “হে আল্লাহ্র রাসুল (সা)! কিয়ামতের দিন আমি আপনাকে কোথায় খোজ করব ?” রাসূলুল্লাহ্ (সা) বলেন, যখন তুমি ঘোজ করার ইচ্ছে করবে, তখন তুমি আমাকে সিরাত বা পুলসিরাতের নিকট খোঁজ করবে । আমি বললাম, যদি সেখানে আমি আপনার সাক্ষাত না পাই, তাহলে কোথায় আমি আপনাকে খোজ করব ? তিনি বললেন, তুমি আমাকে মীযানের (দৌড়িপাল্লা) কাছে খৌজ করবে । আমি বললাম যুদি, আপনার আমিমীযানের কাছে না পাই ? তিনি
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।