001161715 ১৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া এটা প্রমাণিত যে, তার মাতা তাকে নিয়ে অন্য এক বর্ণনায় তার চাচা, মায়ের স্বামী আবূ. তাল্হা (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে উপস্থিত হন এবং বলেন, হে আল্লাহ্র রাসূল! এর নাম আনাস, বুদ্ধিমান, আপনার খিদমত করবে । তিনি তাকে এ কাজের জন্য দান করেন। রাসূলুল্লাহ (সা) তাকে খ্রহণ করেন। তার মা তার জন্যে দু'আ করতে রাসূলুল্লাহ্ (সা)-কে অনুরোধ করেন। রাসূলুল্লাহ্ (সা) দু'আ করলেন, 4৯১9 ১১১ এ] ৮৭ ৯৫ রি 25৯ হে আল্লাহ্! তার সম্পদ বৃদ্ধি করুন, তার আওলাদ বৃদ্ধি করুন এবং জান্নাতে তাকে দাখিল করুন । হযরত আনাস (রা) হতে বর্ণিত রয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাকে একটি . খেজুর গাছ দান করেছিলেন। তার থেকে আমি ফল সংগ্রহ করতাম । হযরত আবু বকর (রা) . এরপরে হযরত উমর (রা) তাকে বাহরায়ন প্রদেশের আমীর নিযুক্ত করেছিলেন এবং উত্তম সেবার জন্যে তাকে তারা ধন্যবাদ দিয়েছিলেন । রাসূলুল্লাহ (সা)-এর ইন্তিকালের পর তিনি বসরায় বসবাস করেন। সেখানে তার চারটি বাড়ী ছিল। হাজ্জাজ তাকে কষ্ট দিয়েছিল । আর এটা ঘটেছিল ইব্ন আশআছের সমস্যার সময় । হাজ্জাজ ধারণা করেছিল, এ ব্যাপারে আনাস (রা)-এর হাত রয়েছে এবং এ ব্যাপারে তিনি ফাতওয়া প্রদান করেছেন । হাজ্জাজ তার গর্দানে মোহর মেরেছিল! এটা ছিল হাজ্জাজের ধৃষ্টতা । আনাস (রা) খলীফা আবদুল মালিকের কাছে অভিযোগ দায়ের করেছিলেন । এ ব্যাপারে পূর্বে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। হাজ্জাজের কাছে আবদুল মালিক কঠোর ভাষায় পত্র লিখেছিলেন । ফলে হাজ্জাজ ভীত হয়েছিল এবং আনাস (রা)-এর সাথে সন্ধি করেছিল। খলীফা আল-ওয়ালীদ ইবৃন আবদুল মালিকের আমলে হযরত আনাস (রা) প্রতিনিধি দলের প্রধান হিসেবে তার দরবারে এসেছিলেন । কেউ কেউ বলেন, ৯২ হিজরীতে এ ঘটনা ঘটেছিল । তিনি দামেক্কের জামে মসজিদ তৈরী করছিলেন । মাকহুল (র) ৰলেন, আমি দামেক্কের মসজিদে হযরত আনাস (রা)-কে হাটতে দেখেছি। তিনি বলেন, আমি তার কাছে গেলাম এবং জানাযার সালাতের পর উ্ু সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, এরপর কোন উযু করতে হবে না । আল-আওযায়ী (র) বলেন £ ইসমাঈল ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আবুল মুহাজির আমাকে হাদীস বর্ণনা করেছেন । তিনি বলেন, একবার আল ওয়ালীদের কাছে আনাস (রা) আগমন করেন। তাকে আল-ওয়ালীদ বলেন, কিয়ামত সম্পর্কে তুমি রাসূলুল্লাহ্ (সা)-কে কিছু বলতে শুনেছ? তিনি বললেন “আমি রাসূলুল্লাহ্ সো)-কে বলতে শুনেছি, তিনি বলতেন, তোমরা ও কিয়ামতের মাঝে এ দুই আঙ্গুলের মত ফারাক।” আবদুর রাজ্জাক ইবৃন উমর, ইসমাঈল হতে বর্ণনা করেন। তিনি বলেন £ আনাস (রা) ৯২ হিজরীতে আল-ওয়ালীদের দরবারে এসেছিলেন । হযরত আনাস (রা) ও তা উল্লেখ করেছিলেন । ইমাম আয-যুহরী (র) বলেন, “আমি দামেক্কে হযরত আনাস ইব্ন মালিক (রা)-এর কাছে উপস্থিত ছিলাম। তিনি কাদছিলেন। আমি বললাম, আপনি কেন কীদছেন ? তিনি বললেন, “রাসূলুল্লাহ্ (সা)ও তার সাহাবীগণ যে রূপ সালাত (সময়মত) আদায় করতেন সেই সালাতের সাথে তোমাদের এ সালাতের কোন মিল আমি পাই না। দেরীতে সালাত আদায় করার অভ্যাস তোমরা গড়ে তুলেছ। অন্য এক বর্ণনায় আছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা)-এর যামানার সালাত বিলুপ্ত হয়ে গিয়েছে অর্থাৎ বনূ উমাইয়ার খলীফারা সম্ভাব্য শেষ সময় পর্যস্ত সালাতকে বিল করে আদায় করতেন। হযরত উমর ইব্ন আবদুল আহীয €) ব্যতীত তারা সকলেই সব সময় বিলঘ্বে সালাত আদায় করতেন। দ$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।