Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ওয়ান নিহায়া ১৫১ সাহায্যকারী কমে যায়, ফ্রান্সবাসীরা সিরিয়ার শহরগুলো দখল করে নেয়। এমনকি তারা বায়তুল মুকাদ্দাস দখল করে নেয়। আল্লাহ্‌ তা“আলা বনূ আয্মযুবকে নূরদ্দীনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেন। তারা শত্রুদের থেকে তা ফেরত নেন এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেন। মহান আল্লাহ্‌র জন্যেই সমস্ত প্রশংসা । এসব বিষয়ে বিস্তারিত বর্ণনা যথাস্থানে করা হবে। এ বছরেই আল-ওয়ালীদ উমর ইব্ন আবদুল আযীযকে মদীনার আমীরের পদ থেকে বরখাস্ত করেন। তার কারণ ছিল নিম্নরূপ ঃ উমর ইব্‌ন আবদুল আযীয আল-ওয়ালীদের কাছে পত্র লিখে ইরাকের বাসিন্দাদের প্রতি হাজ্জাজের অত্যাচার ও অবিচার সম্পর্কে অবগত করেন । এ পত্র সম্বন্ধে হাজ্জাজ অবগত হয়ে আল-ওয়ালীদের কাছে পত্র লিখেন ও বলেন ৪ নিশ্চয়ই উমর পবিত্র মক্কা ও মদীনার শাসন সম্পর্কে অত্যন্ত দুর্বল। তাই পবিভ্র মক্কা ও মদীনায় শক্তিশালী শাসক প্রেরণ করুন যিনি খুব সুসংহততাবে হারামায়নের শাসনকার্য পরিচালনা করবেন। আল-ওয়ালীদ পবিত্র মদীনায় উছমান ইব্‌ন হায়্যান এবং পবিত্র মন্কায় খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-কাসরীকে শাসক নিযুক্ত করেন । মোটকথা, হাজ্জাজ তাকে যে পরামর্শ দিলেন তিনি তা করলেন। উমর ইব্ন আবদুল আযীয শাওয়াল মাসে পবিত্র মদীনা থেকে বের হয়ে যান এবং সাবীদায় অবতরণ করেন । উছমান ইব্‌ন হায়্যান এ বছরেই শাওয়ালের দুদিন বাকী থাকতে পবিত্র মদীনায় আগমন করেন। এ বছরেই আবদুল আযীয ইব্ন আল-ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। এ বছরে যেসব ব্যক্তি ইন্তিকাল করেন তাদের মধ্যে একজন হলেন £ আনাস ইব্‌ন মালিক (রা)। তীর পূর্ণ নাম আবূ হামযা আনাস কুনিয়ত ছিল আবু সামাকাহ। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর খাদিম ও সাথী । তার মায়ের নাম যায়দ ইব্ন সাহল আল-আনসারীর স্ত্রী । রাসূলুল্লাহ্‌ সো) হতে তিনি বহু হাদীস বর্ণনা করেন এবং গুরুতুপূর্ণ শান্ত্রসমূহের সংবাদ দেন। তিনি আবু বকর সিদ্দীক (রা), উমর (রা), উছমান (রা), ইব্‌ন মাসউদ (রা) ও অন্যদের থেকে হাদীস বর্ণনা করেন। তাবিঈদের অনেকেই তার থেকে হাদীস বর্ণনা করেন। আনাস (রো) বলেন, “যখন রাসূলুল্লাহ্‌ (সা) মদীনায় আগমন করেন, তখন আমার বয়স ছিল ১০ বছর। তিনি যখন ইন্তিকাল করেন তখন আমার বয়স ২০ বছর । মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল্‌ আনসারী আপন পিতার মাধ্যমে সামাসাহ (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, হযরত আনাস (রা)-কে জিজ্ঞাসা করা হলো, আপনি কি বদর যুদ্ধে উপস্থিত ছিলেন ? তিনি বলেন, তোমার মাতা তোমার জন্যে ক্রন্দন করুক, আমি বদর যুদ্ধ থেকে কেমন করে অনুপস্থিত থাকতে পারি ? আল-আনসারী বলেন, তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমত করা অবস্থায় বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। আল্লামা ইব্‌ন কাছীর (র) বলেন, “উস্তাদ. আল-হাফিয আবুল হাজ্জাজ আল মাদানী বলেন ঃ মহান আল্লাহ্‌র পথে জিহাদকারিগণের গুণ-গরিমা ও কির সরি বিন াকিযদেরা রে ব্যানারে কিছুর কারনি এটা সই হে তিনি এর পরের যুদ্ধগুলোতে উপস্থিত ছিলেন। মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। [ও দড্৮৬$.21110001179.0011

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।