Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া মুক্তা ও স্বর্ণ ইত্যাদি নিয়ে তিনি প্রত্যাবর্তন করেন। এভাবে বনূ উমায়্যার মধ্যে জিহাদের প্রেরণা উজ্জীবিত ছিল। এছাড়া তাদের অন্য কোন পেশার দিকে মনোযোগও ছিল না । পৃথিবীর প্রাচ্য ও প্রতীচ্যে, সাগরে ও নগরে ইসলামের আওয়াষ সমুন্নত হলো । তারা কুফরী ও কাফিরদেরকে পর্ুদস্থ করল । মুশরিকদের অন্তর মুসলমানদের ভয়ে প্রকম্পিত হয়ে উঠল । মুসলমানগণ বিভিন্ন এলাকার যেই দিকেই দৃষ্টি নিক্ষেপ করতেন তা জয়লাভ করে নিতেন। জিহাদেরত সৈন্যদের মধ্যে পুণ্যবান, আওলিয়া এবং প্রবীণ তাবিঈগণের উলামায়ে কিরাম অন্তর্ভুক্ত ছিলেন। প্রত্যেকটি সৈন্যদলেই এ ধরনের একটি বড় জামাআত যাকত, মহান আল্লাহ্‌ তাদের ওসীলায় ইসলামের বিজয় দান করেন। কুতায়বা ইব্‌ন মুসলিম তুকীঁ শহরগুলোতে বিজয়ের ধ্বনি সমুন্নত রাখেন। তিনি শক্র সেনাদেরকে হত্যা করছিলেন, বন্দী করছিলেন এবং তাদের থেকে প্রচুর গনীমতের মাল অর্জন করছিলেন। তিনি শহরের পর শহর জয় করছিলেন এমনকি চীনের সীমান্ত পর্যস্ত তিনি পৌছে যান। সেখানকার বাদশাহর কাছে তিনি দূত পাঠান । এতে ভীত-সন্্স্ত হয়ে বাদশাহ তার কাছে উপঢৌকন হিসেবে প্রচুর সম্পদ প্রেরণ করেন এবং অত্যন্ত ক্ষমতা ও প্রচুর সৈন্য থাকা সত্তেও সদাচরূণের খাতিরে তিনি দূত পাঠান। এভাবে আশেপাশের বাদশাহগণ তার প্রতি ভীত হয়ে কর আদায় করতে লাগলেন । যদি হাজ্জাজ বেঁচে থাকত, তাহলে চীনের শহ্রগুলো হতে সৈন্য প্রত্যাহার করা হত না এবং চীনের বাদশাহর সাথে মুসলমানদের সৌজন্য সাক্ষাত হতো । কিন্তু হাজ্জাজ যখন মারা যায়, তখন মুসলিম সৈন্যরা প্রত্যাবর্তন করেন। তারপর কুতায়বা নিহত হন। সম্ভবত কোন মুসলমানই তাকে হত্যা করে। অন্যদিকে মাসলামাহ ইব্ন আবদুল মালিক ইব্‌ন মারওয়ান, আমীরুল মু'মিনীন আল-ওয়ালীদের ছেলে ও তার অন্য ভাই রোমের শহরগুলোতে বিজয়ের পতাকা সমুন্নত রেখেছিল । তারা সিরিয়ার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং তারা কুস্তানতীনয়া পৌছে যায় । মাসলামাহ সেখানে একটি জামে “মসজিদ তৈরী করেন, যেখানে মহান আল্লাহ্র ইবাদত করা হয়। ফ্রান্সের বাসিন্দাদের অন্তর মুসলমানদের প্রতি ভীত-সন্ত হয়ে উঠে। অন্যদিকে হাজ্জাজের ভাতিজা মুহাম্মদ ইব্‌ন কাসিম হিন্দুস্তানে যুদ্ধ করছিল এবং বিভিন্ন শহর জয় করছিল। সা বন হার মরকোর শহরগুলোতে বুধ ররছিল রিভ্রি না জরসাভ জি, এবং মিসরীয় শহরগুলোতেও জয় অব্যাহত ছিল। এ এলাকাগুলোর বাসিন্দাগণ ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করে এবং দেব-দেবীর পূজা প্রত্যাহার করে। এর পূর্বে সাহাবায়ে কিরাম হযরত উমর (রা) ও হযরত উছমান (রা)-এর . যুগে এসব এলাকায় কিছু শহর জয় করে প্রবেশাধিকার অর্জন করেন । তাই পরে মুসলমানগণ বিরাট এলাকা যেমন সিরিয়া, মিসর, ইরাক, ইয়ামান ও তুকীর প্রধান শহরগুলো জয় করেন। তারা “মাওরাউন্-নাহার' ও মরকোর প্রধান শহরগুলো পর্যন্ত পৌছে যান। রাসূলুন্রাহ্‌ (সা)-এর ' হিজরতের পর থেকে প্রথম শতাব্দীতে বনূ উমায়্যার খিলাফতের সমান্তি, পর্যস্ত মুসলমানদের মধ্যে জিহাদের চেতনা বিদ্যমান থাকে ৷ আবার বনূ আব্বাসের খিলাফতকালে যেমন খলীফা মানসূর ও তার আওলাদ, খলীফা হারূনুর রশীদ ও তার আওলাদের মধ্যে জিহাদের চেতনা বিরাজমান ছিল । মাহমুদ সুবুক্তগীন ও তার সন্তান, তান্দের যুগে হিন্দুস্তানের বহু শহর জয় করেন । বনু উমায়্যা থেকে যারা মরকোতে পালিয়ে গিয়েছিল । তারা ফ্রান্সের ভূমিতে জিহাদের চেতনা প্রতিষ্ঠিত করেছিল। তারপর যখন এ সব এলাকায় জিহাদের চেতনা স্তিমিত হয়ে গেল। এঁ সব এলাকা শক্রদের দখলে চলে গেল এবং মুসলমানরা দুর্বল হয়ে পড়ল। তারপর যখন দ$৮৬৬.21110001179.0011

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।