Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৯ বড় শহর জয় করেন। বহু গ্রাম-গঞ্জ ও প্রদেশ জয় করেন। যে কোন শহরে তিনি আসতেন, জয় করা ব্যতীত ক্ষান্ত হতেন না কিংবা সেখানের বাসিন্দারা যতক্ষণ না তার সাথে সন্ধি করতে রাষী হতেন। তিনি পূর্ব, পশ্চিম ও উত্তর দিকে সৈন্য-সামন্ত ও সারিয়াহ্‌ প্রেরণ করেন৷ তারা মরক্কোর একটি একটি শহর ও প্রদেশ করে জয় করতে থাকে । গনীমত হিনেবে সম্পদ লাভ করতে থাকেন, ছেলেমেয়ে ও মহিলাদেরকে বন্দী করতে লাগলেন। মুসা ইবৃননুসায়র প্রচুর পরিমাণ গনীমত, সম্পদ ও অগণিত উপটৌকন নিয়ে প্রত্যাবর্তন করেন। এ বছরেই আফ্রিকাবাসীরা অত্যন্ত অভাব-অনটনে. পতিত হয়। মুসা ইব্‌ন নুসায়র তাদেরকে নিয়ে পানির প্রার্থনার জন্যে ঘর থেকে বের হয়ে পড়েন। দ্বিপ্রহর পর্যন্ত তিনি লোকজনকে নিয়ে দু'আ করতে থাকেন । যখন তিনি মিশ্বার থেকে অবতরণ করতে ইচ্ছে করেন তখন তাকে বলা হল, আমিরুল মু'মিনীনের জন্যে কি দু'আ করবেন না? তিনি বললেন, এ জায়গায় আমিরুল মু*মিনীনের জন্যে দু'আ করার ক্ষেত্র নয়। যখন তিনি এ কথাটি বললেন, মহান আল্লাহ্‌ তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, প্রচুর বৃষ্টিপাত হলো । তাদের অবস্থা চমৎকাররূপ ধারণ করল । তাদের দেশ শস্য শ্যামলে ভরে উঠল । আল-ওয়ালীদের নির্দেশে পঞ্চাশটি বেত্রাঘাত করেন । কঠিন ঠাগ্তার দিনে তার মাথায় একশত মশক ঠাণ্ডা পানি ঢালেন এবং এঁদিনই তাকে মসজিদের দরযায় দণ্ডায়মান করেন। ফলে তিনি মারা যান। মহান আল্লাহ্‌ তাকে রহম করুন। খুবায়বের মৃত্যুর পর উমর ইব্‌ন আবদুল আযীয অত্যন্ত ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন এবং কোন প্রকার নিরাপত্তা বোধ করছিলেন না। যখন তাকে আখিরাতের কোন বস্তু সম্পর্কে শুভসংবাদ দেওয়া হতো তখন তিনি বলতেন, এটা আমার জন্যে কেমন করে হবে খুবায়ব তো রাস্তায় ? অন্য এক বর্ণনায় আছে তিনি বলতেন এটা আমার জন্যে হতো যদি খুবায়ব রাস্তায় না থাকত। তারপর তিনি সন্তানহারা মায়ের ন্যায় জোরে জোরে চীৎকার করতেন। যদি তার কোন প্রশংসা করা হতো, তখন তিনি বলতেন, খুবাইব! হায়রে খুবায়ব! যদি আমি তার থেকে পরিব্রাণ পেতাম, তাহলেই আমি ভাল থাকতাম । খুবায়বকে বেত্রাঘাত করার পর তিনি পবিত্র মদীনাতে অবস্থান করেন। তারপর তিনি ভীত-সন্ত্রস্ত অবস্থায় কালাতিপাত করতে লাগলেন। ইবাদত ও কান্নাকাটিতে ব্যস্ত হয়ে পড়লেন । এটা ছিল তার জীবনের একটি বড় হৌচট কিন্তু এর মাধ্যমে তার বহু.কল্যাণ সাধিত হয়। যেমন ইবাদত, কান্নাকাটি, চিন্তা-ভাবনা, ভয়ভীতি, দয়া ও ইহসান, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আনুগত্য ও গোলাম আযাদ ইত্যাদির ন্যায় গুণাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য । এ বছরে হাজ্জাজ ইবৃন ইউসুফের চাচাত ভাই মুহাম্মদ ইব্‌ন কাসিম হিন্দুস্তানের দেবেল ও অন্যান্য নগর জয় করেন। হাজ্জাজ তাকে হিন্দুস্তানে যুদ্ধ করার জন্য মনোনীত করেছিল। তার বয়স ছিল তখন ১৭ বছর মান্র। তিনি সেনাবাহিনী নিয়ে অগ্রসর হলেন এবং বিরাট সেনাবাহিনী নিয়ে হিন্দুস্তানের রাজা দাহিরের মুকাবিলা করেন। তার সাথে ছিল ২৭টি মনোনীত হাতী । তাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। রাজা দাহিরের সৈন্যদেরকে মহান আল্লাহ্‌ পরাজিত করেন এবং রাজা দাহির পলায়ন করেন। যখন রাতের অন্ধকার নেমে আসল, রাজা অগ্রসর হলো এবং তার সাথে ছিল বিরাট সেনাবাহিনী । তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হলো । রাজা দাহির নিহত হলো । তার সাথে যারা ছিল তারা পরাজিত হলো। মুসলমানেরা পরাজিত হিন্দুদের পিছু নিলেন এবং তারা তাদেরকে হত্যা করলেন। তারপর মুহাম্মদ ইব্ন কাসিম অথ্রসর হলেন এবং কাবরাজ শহর ও তার আশপাশের ভূখণ্ড জয় করেন৷ তিনি তিনি গনীমত হিসেবে প্রচুর সম্পদ এবং মূল্যবান ধাতু যথা 11075050100

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।