0০017161715 ১৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া : বন্দিনীদের মধ্যে তিনি ইরানের শাহ ইয়াষদিগারদের বংশের একজন বাঁদী পেলেন। তিনি তাকে হাদিয়া স্বরূপ আল-ওয়ালীদের কাছে প্রেরণ করেন। তার গর্ভে জন্ম নেয় ইয়ামীদ ইব্ন আল-ওয়ালীদ। তারপর কুতায়বা সমরকন্দবাসীদের ডাকলেন এবং তাদেরকে বললেন, আমি আপনাদের সাথে যেরূপ সন্ধি করেছি তার থেকে বেশী কিছু চাই না। তবে আমাদের পক্ষ থেকে আপনাদের মাঝে শান্তি রক্ষার জন্যে একদল সৈন্য থাকবে, শহরের প্রশাসক গাওরাক খান সেখান থেকে স্থানান্তর হন। তখন কুতায়বা সূরায়ে নাজমের ৫০ ও ৫১ আয়াতদ্বয় তিলাওয়াত করেন ৪ 821 (53 3১৮55 এ 915 ৫৯1 4515 অতি “আর এই যে, তিনিই আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন এবং ছামুদ সম্প্রদায়কেও- কাউকেও তিনি বাকী রাখেননি ।” এরপর কুতায়বা সেখান থেকে মারভ শহরের দিকে প্রত্যাগমন করেন এবং সমরকন্দে তার ভাই আবদুল্লাহ্ ইব্ন মুসলিমকে প্রতিনিধি নিযুক্ত করে যান। আর তাকে বলেন, সমরকন্দ শহরের দরজায় মাটি দ্বারা প্রচলিত মোহরকৃত হস্ত ব্যতীত মুশরিকদের কাউকে তুমি প্রবেশ করার অনুমতি দেবে না । তারপর তাকে মোহরের মাটির আর্দ্রতা শুকাবার বেশী সময় পর্যন্ত অবস্থান করার অনুমতি দেবে না। আর যদি মাটির আর্রতা-শুকিয়ে যায় ও তুমি তাকে সেখানে দপ্ডায়মান দেখতে পাও তাহলে তাকে সেখানে হত্যা করবে । আর তাদের মধ্যে যার সাথে তুমি কোন অস্ত্র বা ছুরি দেখতে পাবে তাকে সেখানে হত্যা করবে । যখন তুমি শহরের দরযা বন্ধ করে দেবে এবং সেখানে কাউকে পাবে তাকেও হত্যা করবে । এ সম্পর্কে কাব আল-আশকারী বলেন, আবার কেউ কেউ বলেন, এ কবিতাটি জুফী বংশের কোন এক ব্যক্তির যা নিম্নরূপ ঃ | যাচ্ছে। কোন কোন বাসিন্দাকে সে মুকুট পরিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার ও ভয়াবহতার কারণে তার কালো চুলের সিঁথি সাদা হয়ে গেছে। বিভিন্ন ধরনের সেনাবাহিনী প্রবেশের মাধ্যমে সুগদকে কুতায়বা লাঞ্কিত করেছে। এমনকি সুগদকে বন্ত্রহীন অবস্থায় উপবিষ্ট করে ছেড়েছে । সন্তান তার পিতাকে হারিয়ে কাদছে এবং পিতা তার সন্তানের জন্যে ভারাক্রান্ত হদয়ে কাদছে। যখনই সে কোন শহরে অবতরণ করছে কিংবা কোন শহরে আগমন করছে সেই শহরের জীব-জন্তু ও জানোয়ারকে গভীর গর্তে নিপতিত করা হচ্ছে। এ বছরেই মরক্কোর নাইব মূসা ইব্ন নুসায়র তার আযাদকৃত ক্রীতদাস তারিককে আন্দুলুস থেকে বরখাস্ত করেন । তিনি তাকে তালীতালাহ নামক শহরে প্রেরণ করেছিলেন । তিনি এটাকে জয় করেন এবং সেখানে সুলায়মান ইব্ন দাউদ (আ)-এর দস্তরখান দেখতে পান। তার মধ্যে রয়েছে স্বর্ণ, মুক্তা আরো কত কিছু । তিনি এটাকে আল-ওয়ালীদ ইব্ন আবদুল মালিকের কাছে প্রেরণ করেন । যখন এ দস্তরখান তার কাছে পৌঁছে, তখন তিনি মারা যান এবং তার ভাই সুলায়মান ইব্ন আবদুল মালিক আমীরুল মু*মিনীন মনোনীত হয়েছেন । এ দস্তরখান সম্বন্ধে পরে বিস্তারিত আলোচনা করা হবে। এটার মধ্যে এমন এমন জিনিস রয়েছে যা মানুষকে অবাক করে দেয়। এর চেয়ে চমৎকার দৃশ্য আর কোথায়ও দেখতে পাওয়া যায় না। মুসা ইব্ন নুসায়র নিজ আযাদকৃত গোলাম তারিক ইব্ন যিয়াদের পরিবর্তে নিজের ছেলে এ বছরেই মুসা ইব্ন নুসায়র মরক্কোর শহরগুলোতে সৈন্য প্রেরণ করেন। তারা আন্দুলুস দ্বীপের বহু শহর জয় করে । এগুলোর মধ্যে কর্ডোভা ও তানজা অত্যন্ত প্রসিদ্ধ । তারপর মূসা নিজেই আন্দুলুসের পশ্চিমপরান্তে অগ্রসর হুন এবং বা়াহ শহর ও শুভ্র শহরের ন্যায় অন্যান্য বড় ৬৬৬৬৬, 7110) 00110900910) ই
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।