0017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৭ শুরু করেন। অন্যদিকে তিনি তাদের সাথে সৈন্য যুদ্ধ চালিয়ে যান। তার সাথে ছিল বুখারা ও খারধিমের দোভাষীরাও । মুসলিম সৈন্যরা সুগদের বাসিন্দাদের সাথে প্রচণ্ড যুদ্ধ করেন । সুগদের শাসক গাওরাক কুতায়বার কাছে দোভাষী প্রেরণ করেন এবং বলেন “তোমরা আমাদের ভাই ও পরিবার সদস্যদের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছ। সাহস থাকলে শুধু আরবরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ কর।” একথা শুনে কুতায়বা রাগাৰিত হলেন এবং সেনাবাহিনীর আরব ও অনারবদেরকে পার্থক্য করলেন। আর আরব বাহাদুরদেরকে অগ্রসর হতে বললেন এবং তাদেরকে সর্বোত্তম হাতিয়ার অর্পণ করেন'। আর দুর্বলদের থেকে হাতিয়ার নিয়ে নিলেন। বাহাদুরদেরকে শহরের উপর হামলা করতে বললেন। তাই তারা পাথর নিক্ষেপক যন্ত্র ছারা পাথর নিক্ষেপ করতে লাগলেন । শহরে ক্ষতের সৃষ্টি হলো এবং তুকীদের গর্বের ফলে শহর ধ্বংস হতে লাগল । তাদের একজন রাজ প্রাসাদের ছাদে দাঁড়িয়ে কুতায়বাকে গালি দিতে লাগল । এমন সময় একজন মুসলিম তীরন্দায সৈন্য তার দিকে তীর নিক্ষেপ করে তার চোখ নষ্ট করে দেয় এবং তীর তার গদনি ছিদ্ব করে অপরদিকে বের হয়ে যায়। তৎক্ষণাৎ সে মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। তীর নিক্ষেপকারীকে কুতায়বা দশ হাজার মুদ্রা উপটোকন প্রদান করেন। তারপর রাত নেমে এল যুদ্ধ বন্ধ রইল । যখন ভোর হলো, তখন পাথর নিক্ষেপণ যন্ত্র দ্বারা পাথর নিক্ষেপ শুরু হল। শহর ঝাঝরা হয়ে গেল। মুসলমানগণ রাজ-প্রাসাদের ছাদে উঠলেন এবং শহরবাসীদের উপর তীর নিক্ষেপের মনস্থ করলেন । তুকীরা তখন কুতায়বাকে বললেন, আজকের দিন তোমরা আমাদের থেকে বিরত থাক ৷ আগামীকাল আমরা তোমাদের সাথে সন্ধি করব। কুতায়বা তাদের থেকে বিরত রইলেন এবং পরদিন: বাৎসরিক দুই হাজার কোটি মুদ্রা আদায় সাপেক্ষে সন্ধি স্থাপন করলেন আর এ বছর ত্রিশ. হাজার গোলাম অর্পণের চুক্তি হল। যাদের মধ্যে ছোট, বৃদ্ধ ও কোন প্রকার দোষ-ক্রটি থাকবে না। অন্য এক বর্ণনায় এক লাখ গোলামের কথা উল্লেখ রয়েছে । আরো চুক্তি হল যে, মুসলমানেরা দেব-দেবীদের অলংকার ও অগ্নি উপাসনালয়ে অবস্থিত যাবতীয় আসবাব পত্র গ্রহণ করবে । মুসলমানদের জন্যে শহরকে সৈনিক শূন্য করতে হবে যাতে সেখানে তারা মসজিদ নির্মাণ করতে পারে ও খুত্বা দেওয়ার জন্যে মিম্বারও তৈয়ার করতে পারে । তারা পরদিন নাস্তাগ্রহণ শেষে শহর থেকে বেরও হতে পারবে । তারা এ শর্তগুলোর প্রতি উত্তর করল । শহরে একটি মসজিদ ও মিম্বার তৈরীর পর কুতায়বা যখন শহরে প্রবেশ করেন, তার সাথে চার হাজার বীর সেনা সংগী ছিলেন। তিনি মসজিদে সালাত আদায় করেন, খুত্বা দেন ও খাদ্য গ্রহণ করেন। তাদের মূর্তিগুলো তার সামনে উপস্থিত করা হল এবং এগুলোকে স্তুপ দেওয়া .হল। একটি বিরাট প্রসাদের রূপ ধারণ করল । তারপর তিনি এগুলোকে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। তারা তখন ত্রন্দন ও বিলাপ করতে লাগল । অগ্নিপূজারী বলল, “এগুলোর মধ্যে একটি পুরানো দেবী আছে- যে এটাকে পুড়াবে সে ধ্বংস হয়ে যাবে । বাদশাহ্ গাওরাক এগিয়ে আসলেন এবং এ কাজ করতে নিষেধ করলেন। আর কুতায়বাকে বললেন, আমি আপনার শুভাকাজ্জী। আপনি এরূপ কাজ করবেন না। কুতায়বা দীড়ালেন ও অগ্নিশিখা হাতে নিলেন এবং বললেন, “আমার নিজের হাতে এটাকে পুড়াব। তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর, তোমাদেরকে বেশী সময় দেওয়া হবে না। তারপর তিনি এটার কাছে গিয়ে দাড়ালেন এবং আল্লাহু আকবার বললেন ও তার উপর অগ্নিশিখা ফেলে দিলেন। তারপর তা ০০০০৪775558 দ্৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।