Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ১৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া শর্তের উপর যে, কুতায়বা তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে ও পরাস্ত করে তার ভাইকে তার কাছে সোপর্দ করবেন। কেননা, সে ইতোমধ্যে দেশে বিশৃংখলা সৃষ্টি করেছে এবং জনগণের প্রতি যুলুম ও নির্যাতন করেছে । আর তার ভাইটির জঘন্য অভ্যাস ছিল, যখনই সে শুনত যে, কারোর কাছে কোন একটি ভাল জিনিস আছে, সেখানে সে লোক প্রেরণ করত এবং তার থেকে তা ছিনিয়ে নিত, এ বস্তুটি সম্পদ হোক কিংবা মহিলা হোক কিংবা ছেলে-মেয়ে হোক বা চতুষ্পদ জন্তু হোক কিংবা অন্য কিছু হোক । কুতায়বা তার সাহায্য করার জন্যে এগিয়ে আসলেন এবং আল্লাহ্‌ তা'আলা তাকে বিজয় দান করলেন। তখন খাওয়ারিযম শাহ যেসব জিনিসের শর্তে সন্ধি করেছিলেন তার সব কিছুই কুতায়বার কাছে সমর্পণ করেন। কুতায়বাহ্‌ খাওয়ারিযম শাহের ভাইয়ের শহরে সৈন্য প্রেরণ করেন। তারা শক্রদের বহু লোককে হত্যা : করে, তার ভাইকে বন্দী করে যার সাথে ছিল চার হাজার প্রবীণ বন্দী এবং তাকে তার ভাইয়ের কাছে সোপর্দ করে। তুকীঁ ও অন্যান্য দুশমনদেরকে ভীত-সন্ত্রস্ত করার জন্যে কৃতায়বা বন্দীদের সম্পর্কে আদেশ দিলেন যে, তাদেরকে হত্যা করা হোক ঃ তার সামনে দুই হাজার, ডানে দুই হাজার, বামে দুই হাজার এবং পিছনের দিক দিয়ে দুই হাজারকে যেন হত্যা করা হয়। আর তাই করা হলো। ৃ সমরকন্দ বিজয় এ | উপরোক্ত কার্যকলাপ থেকে কুতায়বা যখন অবসর গ্রহণ করেন, তখন তিনি তার দেশে ফিরে যাওয়ার মনস্থ করেন। তখন তাকে একজন আমীর বললেন, সুগদের বাসিন্দারা আপনাকে শুধু এ এক বছরের জন্যেই নিরাপত্তা দিয়েছে। এখন যদি আপনি তাদের দিকে অগ্রসর হতে চান এ অবস্থায় যে, তারা তা জানে না তাহলে এখনই সময় । আপনি যদি তা করেন তাহলে চিরদিনের জন্য আপনি তা নিয়ে নিতে পারেন। কুতায়বা তখন এ আমীরকে বললেন, তুমি কি একথাটি কাউকে বলেছ ? সে বলল, 'না' ৷ কুতায়বা বললেন, যদি একথাটি কেউ তোমার থেকে শুনে থাকে, তাহলে আমি তোমাকে হত্যা করব। তারপর কুতাইবা তার - ভাই আবদুর রহমান ইব্‌ন মুসলিমকে ২০ (বিশ) হাজার সৈন্য সহ সামনের দিকে প্রেরণ করেন। তার ভাই তার পূর্বেই সমরকন্দ পৌঁছে। অবশ্য কুতায়বা বাকী সৈন্যদেরকে নিয়ে তার সাথে মিলিত হন। তুকীরা যখন তাদের দিকে মুসলমানদের আগমনের. কথা শুনল, তখন তারা তাদের সাহসী বাদশাহ্‌ ও আমীরদের সন্তানদেরকে তাদের মধ্য থেকে নির্বাচন করলেন এবং তাদেরকে আদেশ করলেন যেন তারা রাতের অন্ধকারে কুতায়বার দিকে অগ্রসর হন। এবং মুসলিম সৈন্যদের ছিন্নভিন্ন করে দেন। তাদের এ দুরভিসন্ধির সংবাদ যখন কুতায়বার কাছে পৌঁছে তখন তিনি তার ভাই সালিহ্‌কে ছয়শত সাহসী অশ্বারোহী সৈন্য সহকারে প্রেরণ করেন এবং নির্দেশ দেন যে, “তাদেরকে রাস্তায় পাকড়াও কর।” তখন তারা অগ্রসর হলো এবং তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। আর তারা নিজেদেরকে তিনটি ভাগে বিভক্ত করল। তখন শক্র সৈন্যরা রাতের অন্ধকারে তাদেরকে অতিক্রম করতে যাচ্ছিল, তারা মুসলিম সৈন্যদের উপস্থিতি সন্বন্ধে পুরাপুরি অজ্ঞ ছিল, তখনই মুসলিম সৈন্যরা তাদের উপর হামলা চালাল ও তাদেরকে হত্যা করল। মাত্র কিছু সংখ্যক তুকীঁ সৈন্য বাকী রইল এবং তারা নিহত সৈন্যদের মাথা কেটে নিল ও তাদের সাথে সোনা দিয়ে মোড়ানো যে সব হাতিয়ার ছিল এবং আসবাবপত্র ছিল তারা রেখো, এ জায়গায় তোমরা যাদেরকে হত্যা করেছ তারা সকলেই রাজপৃত এবং হাতে গোনা সাহসী একশত কিংবা এক হাজার অশ্বারোহী সৈন্য । তখন কুতায়বা শক্র সৈন্যদের থেকে প্রাপ্ত সমুদয় স্বর্ণও অস্ত্রশস্ত্র গনীমত হিসেবে মুসলিম সেনাদেরকে অর্পণ করেন এবং সুগদের বড় শহর সমরকন্দের নিকটবর্তী হলেন। সেখানে পাথর নিক্ষেপণ মন্ত্র স্থাপন করেন এবং প্রস্তর নিক্ষেপ ড/৮4%%.8110001179.001)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।