Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ১৪৫ তারা তাকে বরখাস্ত করে এবং তারখুন খানের ভাই সুরাক খানকে তারা তাদের আমীর নিযুক্ত করে। তারপর তারা বিদ্বোহ করে ও চুক্তি ভংগ করে। তাদের পরবর্তী সংবাদ পরে বর্ণিত হবে। এ বছরেই কুতায়বা সিজিস্তানে যুদ্ধ করেন। উদ্দেশ্য হলো তুর্ক আজমের বাদশাহ রুতবীলকে পরাস্ত করা। তখন তিনি রুতবীলের প্রথম রাজ্যে পৌঁছেন, তখন তার দূতগণ কুতায়বার কাছে পৌঁছে প্রচুর সম্পদ, ঘোড়া, গোলাম ও শাহী মহিলাদের বিনিময়ে সন্ধির প্রস্তাব পেশ করে । তখন তিনি রুতবীলের সাথে সন্ধি করেন। এ বছরেই পবিত্র মদীনার নাইব উমর ইব্ন আবদুল আযীয লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। এবছরে যে সব ব্যক্তিত্‌ ইন্তিকাল করেন। তাদের মধ্যে অন্যতম হলেন, আবু সাঈদ মালিক ইবৃন আওস ইব্ন আল হাদছান আন-নাযরী আল-মাদানী। তার সাহাবী হওয়ার ব্যাপারে এতিহাসিকদের মাঝে মতবিরোধ রয়েছে । কেউ কেউ বলেন, তিনি জাহিলিয়াতের যুগে সাওয়ারীতে আরোহণ করেছেন এবং হযরত আবূ বাকর সিদ্দীক (রা)-কে দেখেছেন। মুহাম্মদ ইব্ন সা'দ (র) বলেন, তিনি রাসূলুল্লাহ (সা)-কে দেখেছেন। তবে রাসূলুল্লাহ্‌ সো) হতে তিনি কোন হাদীস সংথহ করেন নাই। ইব্নু মুঈন, ইমাম বুখারী এবং আবূ হাতিম এ অভিমতের বিরোধিতা করেন। এতিহাসিকগণ মনে করেন, তার সাহাবী হওয়ার ব্যাপারটি শুদ্ধ নয়। তিনি এ বছরেই ইন্তিকাল করেন। আবার কেউ কেউ বলেন, পূর্ববর্তী বছর তিনি ইন্তিকাল করেন। মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত |. ভূওয়ায়স আল্-মুগনী তন্ন পূর্ণ নাম আবূ আবদুল মুনইম ঈসা ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-মাদানী, বনূ মাখযুমের মিত্র। তিনি তার পেশায় ছিলেন দক্ষ । তিনি ছিলেন অস্বাভাবিক লম্বা ও টেরাচক্ষু বিশিষ্ট । তিনি ছিলেন অপয়া। কেননা, যেদিন রাসূলুল্লাহ্‌ (সা) ইন্তিকাল করেন তিনি এদিন জন্মগ্রহণ করেন। যেদিন হযরত আবূ বকর সিদ্দীক (রা) ইন্তিকাল করেন তিনি এদিন থেকে মাতৃদুস ছেড়েছিলেন । যে দিন হযরত উমর (রা) শহীদ হন, তিনি এদিন বয়োপ্রাপ্ত হন। যেদিন হযরত উছমান (রা) শহীদ হন তিনি সেদিন বিয়ে করেন। যেদিন হযরত ইমাম হুসায়ন (রা) শাহাদ ত বরণ করেন, সেদিন তার প্রথম সন্তান জন্ম নেয়। কেউ কেউ বলেন, যেদিন হযরত আলী (রা) শহীদ হন, সেদিন তার প্রথম সন্তান জন্ম নেয় । উপরোক্ত বর্ণনাটি ইব্‌ন খাল্লিকান ও অন্যরা পেশ করেন। এ বছরেই তিনি ৮২ বছর বয়সে সাবীদে ইন্তিকাল করেন যা পবিত্র মদীনা থেকে ৩২ মাইল দূরে অবস্থিত । | আল-আখতাল ছিলেন একজন পূর্ণাংগ কবি। কবিতায় তিনি তাঁর সমকালীন কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। ৯৩ হিজরীর প্রারস্ত এ বছরেই মাসলামাহ ইবন আবদুল মালিক রোম সাম্রাজ্যের বহু দুর্গ জয় করেন! এগুলোর মধ্যে আল-হাদীদ, গাযালা, মস্সা ইত্যাদি প্রসিদ্ধ । এ বছরেই আল-আব্বাস ইব্ন আল ওয়ালীদ যুদ্ধ করেন ও সামসাতীয়া জয়লাভ করেন। এ বছর মারওয়ান ইব্‌ন আল ওয়ালীদ রোমে যুদ্ধ করেন। এবং হান্জারাহ পর্যন্ত পৌঁছেন। এ বছরেই খাওয়ারিযম শাহ কুতায়বার কাছে পত্র লিখে সন্ধির দিকে আহবান করেন এ শর্তের উপর যে, তিনি তার দেশের কয়েকটি ররর রান কররেন সিরাত হন হতোনা তযিরারত ১৯ ড্ডাচ্.2110001109.0010)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।