Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ৯২ হিজরীর আগমন এ বছরে মাসলামা ও তার ভাতিজা উমর ইব্ন আল-ওয়ালীদ রোমের শহরগুলোতে যুদ্ধ করেন। তারা বহু দুর্গ ও প্রচ্থুর যুদ্ধল্ধ সম্পদ অর্জন করেন। রোমের অধিবাসীরা তাদের থেকে পালিয়ে গিয়ে তাদের দেশের প্রত্যন্ত এ্সাকায় পৌঁছে। মুসা ইব্‌ন নুসায়রের আযাদকৃত গোলাম, তারিক ইব্‌ন যিয়াদ ১২ হাজার সৈন্য নিয়ে আন্দুলুসের শহরগুলোতে যুদ্ধ করেন। আন্দুলুসের রাজা আযরীকূন তার বিরাট সেনাবাহিনী, মাথায় মুকুট ও সিংহাসন নিয়ে ঘর থেকে বের হয়ে পড়েন । তারিক তার বিরুদ্ধে যুদ্ধ করেন ও তাকে পরাজিত করেন এবং তার সেনা বাহিনীতে যে সব জিনিসপত্র ছিল তা যুদ্ধলন্ধ সম্পদ হিসেবে অর্জন করেন। এগুলোর মধ্যে প্রধান ছিল তার সিংহাসন । তিনি আন্দুলুসের শহরগুলোকে পরিপূর্ণভাবে দখল করে নেন। আয-যাহাবী বলেন, তারিক ইব্ন যিয়াদ তানজাহ -এর আমীর ছিলেন। আর তা ছিল মরক্কোর সীমান্তে অবস্থিত । তিনি তার প্রতু মুসা ইব্ন নুসায়রের নায়িব ছিলেন । তার কাছে সবুজ দ্বীপের গভর্নর শক্রর বিরুদ্ধে সাহায্য চেয়ে পত্র লিখেন। তারিক আন্দুলুস দ্বীপে সাবতাত প্রণালী দিয়ে প্রবেশ করেন। ফ্রান্সবাসীরা নিজেদের মধ্যে গৃহযুদ্ধে লিপু থাকায় তারিক সুযোগ পেয়ে গেলেন এবং আন্দুলুসের শহরগুলোতে পুরাপুরি মনোযোগ দিলেন । তিনি কর্ডোভা জয় করেন এবং তার প্রশাসক আদরীনূককে হত্যা করেন। আর তারিক, মূসা ইব্‌ন নুসায়রকে বিজয়ের সংবাদ জ্ঞাপন করে পত্র লিখলেন। তখন মুসা একক বিজয়ের জন্যে তারিকের হিংসা করেন। আল-ওয়ালীদের কাছে বিজয়ের সংবাদ প্রেরণ করেন। কিন্তু বিজয়কে নিজের বলে দাবী করেন আর তারিকের কাছে পত্র লিখেন এবং তার অনুমতি ব্যতীত অগ্রসর হওয়ায় দোষারোপ ' করেন ও সেখানে না পৌঁছা পর্যস্ত সেখানটা অতিক্রম করার জন্য নিষেধ করলেন। তারপর তিনি তার প্লেনাবাহিনী নিয়ে দ্রুত অগ্রসর হলেন এবং তার সাথে হাবীব ইব্‌ন উবায়দাহ্‌ আল- ফিহরীকে নিয়ে আন্দুলুস প্রবেশ করেন। আন্দুলুসের শহরগুলোকে জয় করার জন্যে তিনি সেখানে কয়েক বছর অবস্থান করেন। বিভিন্ন শহর ও প্রচুর. সম্পদ দখল করেন। পুরুষদেরকে হত্যা করেন, মহিলা ও শিশুদেরকে বন্দী করেন। সীমাহীন, সংখ্যাহীন ও বিবরণহীন গনীমত অর্জন করেন। সেগুলোর মধ্যে ছিল মুক্তা, রুবী পাথর, স্বর্ণ-নৌপ্য, স্বর্ণ ও রৌপ্যের পাত্র, আসবাবপত্র, অশ্বাদি, খচ্চর ইত্যাদির ন্যায় বহু জিনিসপত্র । বিভিন্ন ও প্রচ্র বড় বড় প্রদেশ ও . শহর জয় লাভ করেন। মাসলামাহ ও তার ভাতিজা, উমর ইব্ন আল-ওয়ালীদ রোমের শহরগুলোর যে সব দুর্গ জয় করেছেন এগুলোর মধ্যে প্রসিদ্ধ ছিল সুসিনাহ দুর্গ । তারা দুইজনে জয়লাভ করতে করতে কুসতানতানীয়ার উপসাগর পর্যন্ত পৌঁছে যান। | এ বছরেই কুতায়বা ইব্‌ন মুসলিম শুমান, কাশ ও নাসাফ জয় করেন। ফারইয়াবের : বাসিন্দারা তার বিরদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তিনি তাদেরকে পুড়িয়ে দেন এবং তার ভাই : আবদুর রহমানকে এসব শহরের বাদশাহ্‌ তারখুন কান ও সুগদের দিকে প্রেরণ করেন । আবদুর ; রহমান তার সাথে সন্ধি করেন এবং তাকে 'তারখুন খান" প্রচুর সম্পদ প্রদান করেন। তিনি £ তখন তার ভাইয়ের কাছে বুখারায় আগমন করেন। পরে মারভের দিকে প্রত্যাবর্তন করেন। তারখুন খান আবদুর রহমানের সাথে সন্ধি করেন ও তার থেকে বিদায় নেন। সুগদের ৭৮755 তুমি অপমানের বোঝা উঠিয়ে নিয়েছ, : কর আদায় করছ আর তুমি হচ্ছ বৃদ্ধ! আমনের কোন প্রয়োজন নেই। তারপর ড/৬৬/,21100 011

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।