Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৩ না। তারপর আল-ওয়ালীদ মসজিদে প্রবেশ করেন ও মসজিদে ঘুরতে থাকেন । এখানে সেখানে সালাত আদায় করেন । আর আল্লাহ্‌র কাছে দু'আ করতে থাকেন । উমর ইব্‌ন আবদুল আযীঘ বলেন, আমি সাঈদের জায়গা থেকে খলীফাকে সরিয়ে রাখতে তৎপর ছিলাম এ ভয়ে যে খলীফা যেন তাকে না দেখে। কিন্তু খলীফার দৃষ্টি তার দিকে নিপতিত হল। তিনি বললেন, এটা কে? সাঈদ ইব্‌ন আল- মুসায়্যিব নয় ? আমি বললাম “হ্যা, হে আমীরুল মু'মিনীন! সে যদি জানত যে আপনি আসতেছেন। তাহলে. সে আপনার দিকে আসত এবং আপনাকে সালাম করত । খলীফা বললেন, আমি জানি যে, আমাদের প্রতি সে হিংসা বিদ্বেষ রাখে । তখন আমি বললাম, হে আমীরুল মু'মিনীন! সে এরূপ, এরূপ এবং আমি তার প্রশংসা করতে লাগলাম । আল-ওয়ালীদও তার জ্ঞান এবং দীনদারীর প্রশংসা করতে লাগলেন। তখন আমি বললাম, " হে আমীরুল মু'মিনীন! তিনি চোখে একটু কম দেখেন ।” আমার এটা বলার উদ্দেশ্য হল তার পক্ষ থেকে অজুহাত পেশ করা । খলীফা বললেন, “তার কাছে যাওয়া ও তার সাথে সাক্ষাত করার ব্যাপারে আমরাই বেশী হকদার । তখন খলীফা আসলেন এবং তার কাছে দণ্ডায়মান হলেন। সাঈদ খলীফাকে সালাম করলেন । কিন্তু, তার জন্যে দীড়ালেন না। তারপর আল-ওয়ালীদ বললেন, ওস্তাদ কেমন আছেন ? উত্তরে তিনি বললেন, ভালো, আলহামদু লিল্লাহ। আমীরুল মু'মিনীন কেমন আছেন ? আল- ওয়ালীদ বললেন, “ভালো, এক আল্লাহ্‌র জন্যই প্রশংসা ।” তারপর খলীফা চলে গেলেন এবং উমর 'ইব্ন আবদুল আযীঘকে বলছিলেন, “তিনি একজন বিখ্যাত ফকীহ।” উমর ইব্‌ন আবদুল আযীয বলেন, “হ্যা, আমীরুল মু'মিনীন! এতিহাসিকগণ বলেন, তারপর আল-ওয়ালীদ রাসূলুল্লাহ্‌ (সা)-এর মিম্বারে খুতবা পাঠ করেন। প্রথম খুত্বায় তিনি বসে ছিলেন এবং দ্বিতীয় খুত্বায় তিনি দণ্ডায়মান ছিলেন। বর্ণনাকারী বলেন, খলীফা বললেন, এ রকমই উছমান (রা) খৃত্বা দিয়েছিলেন । তারপর খলীফা বিদায় হয়ে চলে গেলেন। তিনি পবিত্র মদীনাবাসীদের জন্য প্রচুর স্বর্ণ ও রৌপ্য খরচ করেন। তারপর তিনি মসজিদে নববীকে কাপড়ের গিলাফ পরালেন যেমন কা'বা শরীফকে গিলাফ পরালেন। গিলাফটি ছিল ভারী রেশমী কাপড়ের । এ বছরেই আস-সাইব ইব্‌ন ইয়াঈদ ইব্‌ন সা“দ ইব্‌ন তামামা ইন্তিকাল করেন। তার পিতা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে হজ্জ পালন করেছিলেন। এ সময় আস-সাঈবের বয়স ছিল সাত বছর মাত্র । এ হাদীসটি ইমাম বুখারী (র) বর্ণনা করেন। এ জন্যই আল্লামা ওয়াকিদী বলেন যে, তিনি তিন হিজরীতে জন্মগ্রহণ করেন এবং ৯১ হিজরীতে ইন্তিকাল করেন । কেউ কেউ বলেন, তিনি ছয় হিজরীতে জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ বলেন, তিনি ৮৮ হিজরীতে ইন্তিকাল করেন। সাহল ইব্ন সাদ আস-সাঈদী রো) তিনি একজন সম্মানিত মাদানী সাহাবী । রাসূলুল্লাহ্‌ (সা) যখন ইন্তিকাল করেন, তখন তার বয়সছিল ১৫ বছর। হাজ্জাজ ইব্‌ন ইউসুফ যখন মারা যায় তখন আনাস ইব্‌ন মালিক (রা) ও জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রো) জীবিত ছিলেন । সে তাদেরকে অপমানিত ও লগ্কিত করত যাতে জনগণ তাদের অভিমত শ্রবণ না করে। আল্লামা আল-ওয়াকিদী (র) বলেন, সাহল (রো) একশত বছর বয়সে ৯১ হিজরীতে ইন্তিকাল করেন। তিনি ছিলেন পবিত্র মদীনায় সর্বশেষ সাহাবী । মুহাম্মদ ইব্‌ন সা“দ বলেন, দিতির সাজা বলেন, তিনি ৮৮ হিজরীতে ইন্তিকাল করেন। দ$৮৬$.21110001109.0011

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।