Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ১৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া তর বাদশাহ বাধাগত ও অনুগত অবহয় কৃতা়ার কাছে আব্ষসণ করেন। সেখানে তিনি তার সাথীদের মধ্য হতে একজন শাসক নিযুক্ত করেন। তারপর তিনি আল-জুষজানের দিকে অগ্রসর হন। তিনি তার বাদশাহ থেকে তা নিয়ে নেন এবং সেখানে শাসক নিযুক্ত করেন৷ তারপর তিনি বালখের দিকে অগ্রসর হন। তিনি সেখানে প্রবেশ করেন ও সেখানে একদিন তিনি অতিক্রান্ত করেন। এরপর সেখান থেকে তিনি বের হয়ে যান ও বুগলানে অবস্থিত নায়ঘাক খানের উদ্দেশ্যে রওয়ানা হন। নায়যাক খান সেনাবাহিনীসহ এমন গিরিপথের মুখে অবস্থান করছে যেখান দিয়ে শহরে প্রবেশ করতে হয় ৷ গিরিপথের মুখে একটি বিরাট দুর্গ অবস্থিত যার নাম হচ্ছে শামসিয়াহ। যেহেতু এটা উচু, প্রশস্ত ও প্রকাণ্ড তাই এ নামে অভিহিত। সামানজান ও আর-রাউবের বাদশাহ্‌ আর-রাউব খান কুতায়বার কাছে আগমন করেন এব দুর্গের অভ্যন্তরে তাকে পথ প্রদর্শনের শর্তে তার কাছে নিরাপত্তা কামনা করেন। তিনি তাকে নিরাপত্তা দেন এবং তার সাথে কিছু সংখ্যক লোককে দুর্গে প্রেরণ করেন। তারা রাতের বেলায় দুর্গে প্রবেশ করে এবং এটাকে জয় লাভ করে। তার কিছু সংখ্যক বাসিন্দাকে তারা হত্যা করে৷ আর বাকীগুলো পালিয়ে যায় । কুতায়বাহ্‌ গিরিপথে প্রবেশ করেন ও সামান্জানে আগমন করেন । এটা একটি বড় শহর । তিনি এখানে অবস্থান করেন এবং তার ভাই আবদুর রহমানকে এসব শহর ও টাউনের শাসক নায়যাক খানের পিছনে একটি বিরাট সেনাবাহিনী নিয়ে প্রেরণ করেন! তিনি তার পিছনে বুগলানের দিকে অগ্রসর হন এবং তাকে সেখানে অবরোধ করেন। আর এ অবরোধ দুই মাস কাল স্থায়ী হয়। ফলে তাদের কাছে মওজুদকৃত খাদ্য সম্ভার শেষ হয়ে যায়। তখন কুতায়বা নিজের কাছ থেকে আন-নাসিহ নামক একজন দোভাবীকে প্রেরণ করেন এবং তাকে বলেন, “তুমি নায়যাক খানকে আমার কাছে নিয়ে আসবে । যদি তুমি নায়যাক খানকে ব্যতীত ফিরে আস, তাহলে তোমার গর্দান কর্তন করা হবে । কুতায়বা তার সাথে প্রচুর পরিমাণ খাদ্য ও অর্থ প্রেরণ করেন। দোভাষী নায়যাকের দিকে অগ্রসর হন এবং তার-কাছে পৌঁছেন ও খাদ্য সম্ভার তাদের সামনে পেশ করেন। নায়যাকের সাথীরা খাদ্য সামগ্রী দেখে ঝাঁপিয়ে পড়ে। কেননা, তারা ছিল অত্যন্ত ক্ষুধার্ত । তারপর আন-নাসিহ.তাকে নিরাপত্তা দান করে ও তার জন্যে শপথ করে । তাকে নিয়ে সে কুতায়বার সামনে আগমন করে । নায়যাক খানের সাথে তার সাতশত আমীর সাথী ও পরিবার সদস্যদের জন্যে আবেদন পেশ করে । কুতায়বা তাদেরকে নিরাপত্তা দেন। আর তাদের শহরগুলোতে আমীর নিযুক্ত করেন। মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। আল্লামা ওয়াকিদী (রা) ও অন্যান্যরা বলেন, এ বছরেই আমীরুল মু'মিনীন, আল-ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। যখন তিনি পবিত্র মদীনার নিকটবর্তী হন, তখন উমর ইব্‌ন আবদুল আযীয পবিত্র মদীনার সম্মানিত ব্যক্তিবর্ঁকে আদেশ করলেন, যাতে তারা খলীফার সাথে সাক্ষাত করেন। পবিত্র মদীনার গণ্যমান্য ব্যক্তিবর্গ খলীফার সাথে সাক্ষাত করেন। খলীফা তাদেরকে স্বাগত জানান এবং তাদের সাথে উত্তম ব্যবহার করেন। খলীফা মসজিদে নববীতে প্রবেশ করেন। মসজিদে নববী তার জন্যে খালী করে দেওয়া হয়েছিল। সাঈদ ইবৃন আল-মুসায়্যিব ব্যতীত আর কেউ মসজিদে ছিল না। কিন্তু কেউ সাঈদ ইব্‌ন আল-মুসায়্যিবকে বের করতে সাহস পেল না। তার পরনের কাপড় পাঁচ দিরহাম মূল্যেরও ছিল না। তারা তাকে বললেন হে বৃদ্ধ! আপনি মসজিদ থেকে সরে যান আমীরুল মু'মিনীন আসছেন। তিনি বললেন, আল্লাহ্‌র শপথ, আমি এখান থেকে বের হব দ্৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।