0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ১৪১ করেন, যেখানে অষ্টালিকা ও বড় বড় প্রাসাদের চিহ রয়েছে, যেগুলো অনাবাদ পড়ে রয়েছে। সেখানে তিনি এ সব শহরের ভগ্নাবশেষ পান যেগুলোর মাধ্যমে সে সব শহরের আকার ও নমুনা বুঝা যায় । আরো বুঝা যায় যে, তারা অত্যন্ত ধনী ও বড় বড় প্রাসাদের মালিক ছিলেন। তারা সকলে ধ্বংস হয়ে যায় । তাদের মধ্যে সংবাদ প্রদানের জন্যেও কেউ অবশিষ্ট নেই। এ বছরেই কুতায়বাহ্ ইব্ন মুসলিম তুকাঁর এ সব শহরকে শায়েস্তা করেন। যার বাসিন্দারা তার সাথে সন্ধি করেছিল ও সদ্ধি ভংগ করেছিল । আর এটা সম্ভব হয়েছিল এমন প্রচণ্ড যুদ্ধের পর যে যুদ্ধে যুবক বৃদ্ধ হয়ে যায় । এসব শহরের রাজাগণ গত বছরের বসন্তের প্রারন্তে প্রস্তুতি নিয়েছিল ও কুতায়বার বিরুদ্ধে তুমুল যুদ্ধ করার জন্যে এক্যবদ্ধ হয়েছিল। আর তারা অংগীকারাবদ্ধ হয়েছিল যে, তারা আরবদেরকে তাদের ভূমি হতে বহিষ্কার না করে ক্ষান্ত হবে না। তাই তারা এমনভাবে এক্যবদ্ধ হল যে, আর কোন সময় তারা এরূপ এক্যবদ্ধ হয় নাই। কুতায়বা তাদেরকে পরাজিত করল এবং তাদের বহু লোককে হত্যা করল। আর পূর্বের পরিস্থিতি ফিরিয়ে আনল । এমনকি উল্লেখ করা হয়েছে যে, তাদের মধ্যে কোন কোন জায়গায় যাকে পাওয়া গিয়েছে তাকেই শুলীতে বিদ্ধ করা হয়েছে। তাদের দুইটি সারি লোক ছিল যে দুইটি সারির দৈর্ঘ্য বাম দিক থেকে ডান দিকে বার মাইল । প্রতিটি লোক তার পাশের লোককে শৃলী বিদ্ধ করে। এটা ছিল বীভৎস ব্যাপার । এভাবে কাফিরদের মধ্যে একজন অন্যজন দ্বারা নিহত হয়। তারপর তুকীর মহারাজা নায়যাক খানকে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক শহর থেকে অন্য শহরে এবং এক পরগণা থেকে অন্য পরগণায় খোঁজাখুজি করা হলো। এভাবে বেশ কয়েকদিন চলতে লাগল । শেষ পর্যন্ত তাকে কুতায়বা একটি দুর্গে অবরোধ করেন। এ অবরোধ একাধারে দুই .মাস চলতে থাকে । নায়যাক খানের রসদ ফুরিয়ে যায়। সে এবং তার সাথীরা ধ্বংস হবার উপক্রম হয়ে পড়ে । তারপর কুতায়বা তার কাছে এমন একজন লোককে প্রেরণ করেন, যিনি তাকে লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় নিরাপত্তা দান করে ও তাকে কারাগারে বন্দী করে রাখে । তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্যে কুতায়বা হাজ্জাজের কাছে পত্র লিখেন। চল্লিশ দিন পর পত্রের উত্তর আসে যে, “তাকে হত্যা কর।” কুতায়বা অন্যান্য আমীরদেরকে একত্র করেন ও তার ব্যাপারে তাদের পরামর্শ চান। তারা তার ব্যাপারে মতবিরোধ করল । কেউ কেউ বলেন, “তাকে হত্যা কর ।” আবার কেউ কেউ বলেন, “তাকে হত্যা করো না।” কোন কোন আমীর কুতায়বাকে বললেন, তুমি মহান আল্লাহ্র কাছে অংগীকার করেছ যে, যদি তুমি তার উপর জয়লাভ কর তবে তুমি তাকে হত্যা করবে। আর এখন মহান আল্লাহ্ তোমাকে তার উপর পরিপূর্ণ বিজয় দান করেছেন। কুতায়বা বললেন, আল্লাহ্র শপথ, যদি আমার জীবন শুধুমাত্র তিনটি বাক্য উচ্চারণ করার সময় পায় আমি তাকে অবশ্যই হত্যা করব। তারপর তিনি বললেন, তাকে হত্যা কর, তাকে হত্যা কর, তাকে হত্যা কর। একটি সকাল বেলায় (সুবহে সাদেক থেকে শুরু করে সৃযেদিয় পর্যস্ত সময়) তাকে এবং তার সাতশত আমীরকে হত্যা করা হল। কুতায়বা তাদের সম্পদরাজি, অশ্বাদি, কাপড়-চোপড়, ছেলে-মেয়ে ও মহিলাদের ন্যায় বহু জিনিসপত্র অর্জন করেন। আর এ বছরে তিনি বহু শহর জয়লাভ করেন। বহু শহরকে ্থীয স্থানে স্থিতি রাখলেন এবং সম্পদ ও মহিলায় পরিপূর্ণ দুর্গ দখল করলেন, স্বর্ণ ও রৌপ্যের বহু পাত্র অর্জন করলেন। তারপর কুতায়বা আত তালিকানের দিকে অগ্রসর হন। এটা একটি বড় শহর, এতে রয়েছে অনেক দুর্গ ও প্রদেশ। তিনি এগুলো দখল করে নিলেন এবং এগুলোতে শাসক নিযুক্ত করেন। তারপর তিনি আল-ফারইয়াবের দিকে অগ্রসর হন সেখানে ছিল বহু শহর ও প্রদেশ । . ঘগ7%৮.811001109,0017
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।