Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

(001191715 ১৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া বর্ণনাকারী বলেন, তখন তার জন্যে একলাখ মুদ্রা প্রদান করা হল। আল্লামা ইব্‌ন কাসীর (র) বলেন, এ কবিতাগুলোকে হযরত খালিদ ইব্ন আল-ওয়ালীদ (রা)-এর ক্ষেত্রেও পাঠ করতে প্রত্যক্ষ করেছি। যখন জিজ্ঞেস করা হল, তোমাদের প্রভু কে ? তারা বলল, খালিদ ইব্‌ন আল-ওয়ালীদ (রা)। মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। খালিদ ইবৃন ইয়াধীদ হিমসের আমীর ছিলেন। তিনি হিমসের জামে মসজিদ তৈরী ' করেন। সেখানে তার চারশত গোলাম কাজ করত । যখন তারা মসজিদের কাজ সমাধা করল তখন তিনি তাদেরকে মুক্ত করে দিলেন । খালিদ হাজ্জাজের সাথে শত্রুতা পোষণ করতেন। হাজ্জাজ যখন বিন্ত জা“ফরকে বিয়ে করেন, তখন খালিদ আবদুল মালিককে ইংগিত করেছিলেন যেন তার কাছে লোক পাঠানো হয় এবং সে তাকে তালাক দেয় । তাই করা হল। যখন তিনি মারা যান আল-ওয়ালীদ তার জানাযা পড়ান ও জানাযার সাথে গমন করেন। খালিদের প্রতি পুনরায় দুর্বলতা দেখা দিলে আবদুল মালিক তাকে এসম্বন্ধে প্রশ্ন করেন। কিন্তু তিনি তাকে এ ব্যাপারে কোন সংবাদ দিলেন না। পরবতীতে তিনি সংবাদ দেন যে, মুসআব ইবৃন আয-যুবায়রের বোন রামলাহ্র প্রেমে সে মুহ্যমান। আবদুল মালিক খালিদের জন্যে তার কাছে বিয়ের পয়গাম প্রেরণ করেন। রামলাহ বলে, সে তাকে বিয়ে করবে না যতক্ষণ মা সে তার অন্যান্য স্ত্রীদের তালাক দেয় । সে তাদেরকে তালাক দিল এবং রামলাহকে বিয়ে করল ও তার সম্বন্ধে কবিতা পাঠ করল। এ বছরেই তিনি ইন্তিকাল করেন। আবার কেউ কেউ বলেন, ৮৪ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। সেখানেও এরূপ মতভেদের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম অভিমতটি শুদ্ধা | আবদুল্লাহ্‌ ইব্ন আয-যুবায়র | তার পূর্ণ নাম ছিল আবূ কাছীর আবদুল্লাহ্‌ ইবৃন আয-যুবায়র ইবৃন সুলায়ম আল আসাদী। তিনি একজন কবি ছিলেন। কেউ কেউ বলেন, “তার কুনিয়ত-আবু সাঈদ বলে প্রসিদ্ধ ছিল। তিনি খলীফা আবদুল্লাহ্‌ ইব্ন আয-যুবায়র (রা)-এর কাছে প্রতিনিধি হিসেবে এসেছিলেন এবং প্রশংসা করেছিলেন। কিন্তু তিনি তাকে কোন বখৃশীশ দেননি । তাই সে বলেছিল, মহান আল্লাহ্‌ এ উটটির উপর লা'নত করুন, যা আমাকে তোমার কাছে বহন করে নিয়ে এসেছে। আবদুল্লাহ্‌ ইবৃন আয-যুবাইর (রা) বলেন, তার মালিকের উপরও (লা'নত)। কথিত আছে যে, তিনি হাজ্জাজের শাসনকালে মারা যান । ৯১ হিজরীর প্রারস্ত এ বছরেই মাসলামাহ্‌ ইব্‌ন আবদুল মালিক ও তার ভাতিজা আবদুল আযীয ইবন আল- ওয়ালীদ আস-সাইফার যুদ্ধে অংশগ্রহণ করেন। এ বছরেই মাসলামাহ্‌ তুকী শহরগুলোতে যুদ্ধ করেন এবং আযারবায়জান এলাকায় আল-বাব বা দরযা পর্যস্ত পৌঁছে যান। তারপর তিনি বনু শহর ও দুর্গ জয়লাভ করেন। আল-ওয়ালীদ তার চাচা মুহাম্মদ ইবৃন মারওয়ানকে আলজেরিয়া ও আযারবায়জান থেকে বরখাস্ত করেন এবং এ দুই জায়গায় তার ভাই মাসলামাহ ইব্‌ন আবদুল মালিককে আমীর নিযুক্ত করেন। ্‌ রই ডাবল নাগিন রিযিক জয়লাভ করেন এবং এগুলোতে প্রবেশ্‌ কর্মে! এমনকি অবশিষ্ট দূরবর্তী ০ ত প্রবেশ

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।