Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ১৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া স্বরূপ। আমি তাকে তোমার কাছে প্রেরণ করেছি। তুমি যদি আমাদের পারস্পারিক বিচ্ছিন্নতা চাও, আমার আশ্রিতাকে লজ্জা দিতে চাও এবং আমার অসস্তুষ্টি বৃদ্ধি করতে চাও, তা তুমি করতে পার। আমি আমার বিচ্ছিন্নতা থেকে, আমার ইয্যত হুরমতের বিনষ্ট থেকে, আমি তোমার কাছে যা চাই তার প্রতিউত্তর প্রদান বর্জন এবং আমার সাথে সম্পর্কচ্ছেদ ইত্যাদি থেকে আল্লাহ্‌র আশ্রয় চাই। আল্লাহ্‌র শপথ, হে আমীরুল মু'মিনীন! আপনি জানেন না আমার ও আপনার আয়ু আর কতদিন আছে ? আর আমরা এটাও জানি না যে, মৃত্যু কখন আমার ও আপনার মধ্যে বিচ্ছিন্রতা সৃষ্টি করবে। আমীরুল মু'মিনীনকে মহান আল্লাহ সব সময় সুখে রাখুন । তিনি যদি পারেন যে, মৃত্যুর সময়টাকে আমাদের কাছে আগমন থেকে বিরত রাখবেন তাহলে তিনি যেন এটা করেন অথচ এটাত আমার কাছে পৌঁছবেই, আমার অধিকারকে আদায়ের সুযোগ দেবেনই এবং আমার অভাব অনটন দূর করবেনই। আল্লাহ্‌র শপথ, হে আমীরুল মু'মিনীন! মহান আল্লাহ্র তাকওয়া ছাড়া আমি দুনিয়ার কোন বস্তুই আমার তরফ থেকে আপনার সত্তুষ্টি ও সুখ শান্তি অর্জনের জন্য নিয়োজিত করতে বাকী রাখি নাই। আর আপনার সন্তুষ্টি ও সুখ শান্তি আমার কাছে আমার সন্তুষ্টি ও সুখ শান্তি থেকে অধিক প্রিয় । যে বস্তুর মাধ্যমে আমি মহান আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলো আপনার ও আমার মধ্যে ঘনিষ্ঠতা বজায় রাখা । হে আমীরুল মু'মিনীন! আপনি কোন একদিন আমার ঘনিষ্ঠতা, সম্মান ও আমার অধিকারকে অগ্রাধিকার দিয়েছেন। কাজেই আমার খাতিরে আপনি ইয়াধীদকে ক্ষমা করে দেন। আর আপনি যা কিছু চান তার সব কিছুর দায়িত্ব আমার উপরই রয়ে গেল। _আল-ওয়ালীদ যখন পত্রটি পড়লেন বললেন, আমরা সুলায়মানের প্রতি দয়াবান হলাম । তারপর তিনি তীর ভাতিজাকে ডাকলেন এবং তাকে নিকটবরতাঁ করলেন । ইয়াধীদ ইব্‌ন আল-মুহাল্লাব কথা বলতে লাগলেন । তিনি প্রথমে মহান আল্লাহ্‌র হামদ ও প্রশংসা করলেন এবং তার রাসূল (সা)-এর প্রতি দরূদ প্রেরণ করেন। তারপর বলেন, হে আমীরুল মু'মিনীন! আপনার পরীক্ষাটি আমাদের কাছে উত্তম পরীক্ষা, কেউ এটা ভুলে যেতে পারে কিন্তু আমরা তা ভুলব না। কেউ এটা অস্বীকার করতে পারে কিন্তু আমরা তা অস্বীকার করব না। আপনাদের আনুগত্যের দরুন আমাদের পরিবারের উপর দুঃখ নেমে আসে। পূর্ব ও পশ্চিমের বড় বড় জায়গাগুলোতে দুশমনেরা আমাদের বদনামে লিপ্ত হয়। কিন্তু এতে আমাদের কৃতজ্ঞতা ও বিসর্জন তত বড় ছিল না। তখন তিনি তাকে বললেন, বসে যাও । তিনি বসে পড়লেন । তখন তিনি তাকে নিরাপত্তা প্রদান করলেন, তার ব্যপারে নিরস্ত রইলেন ও তাকে সুলায়মানের কাছে ফেরত পাঠালেন । ইয়ামীদ সুলায়মানের আশ্রয়ে উত্তম অবস্থায় বসবাস করতে লাগলেন এবং তার কাছে বিভিন্ন রকম রুচিপূর্ণ খাদ্যের বিবরণ পেশ করতে লাগলেন । তিনি তার কাছে ছিলেন ভাগ্যবান । যখনই সুলায়মানের কাছে কোন হাদীয়া আসত অর্ধেকটা তার কাছে প্রেরণ করতেন । ইয়ামীদ ইব্‌ন আল মুহাল্লাব সুলায়মানের কাছে বিভিন্ন ধরনের হাদীয়া তোহফা ও উপটৌকনের মাধ্যমে নৈকট্য লাভ করেন। | আল-ওয়ালীদ হাজ্জাজের কাছে পত্র লিখেন এবং বলেন যে, আমি ইয়াধীদ ইব্‌ন আল- মুহাল্লাব, তার' পরিবারবর্গ ও আমার ভাই সুলায়মানের সাথে সম্পর্কোন্নয়নের সিদ্ধান্ত নিয়েছি তুমি তাদের থেকে বিরত থাকবে এবং তাদের সম্পর্কে আমার কাছে কোন পত্র লিখা থেকেও বিরত থাকবে । তারপর হাজ্জাজ, আল-মুহাল্লাব পরিবার থেকে বিরত থাকে এবং তাদের কাছে যে আর্থিক দেনা পাওনা ছিল তাও সে বর্জন করে এমনকি আবূ উইয়াইনাহ ইবন আল- মুহাল্লাবেরও হাজার হাজার দিরহাম ক্ষমা করে দেওয়া হয়। ইয়াধীদ ইবৃন আল-মুহাল্লাব দ$৮৬৬.21110001179.0011

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।