0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৭ খবর পৌঁছল যে, ইয়াধীদ সিরিয়ার দিকে গমন করেছে। হাজ্জাজ ব্যাপারটি সম্বন্ধে অবগত _ করাবার জন্যে আল-ওয়ালীদকে পত্র লিখল । অন্যদিকে ইয়াবীদ জর্দানে ওহায়ৰ ইব্ন আবদুর রহমান আল-ইযদীর কাছে অবতরণ করল । তিনি সুলায়মান ইব্ন আবদুল মালিকের কাছে সম্মানিত ব্যক্তি ছিলেন। ওহায়ব সুলায়মান ইব্ন আবদুল মালিকের কাছে গমন করলেন এবং তাকে বললেন, ইয়ামীদ ইব্ন আল-মুহাল্লাব ও তার ভাইয়েরা আমার ঘরে অবস্থান করছে। তারা হাজ্জাজ থেকে পরিব্রাণ পাওয়ার লক্ষ্যে আপনার আশ্রয় প্রার্থনার জন্যে আগমন করেছে। তিনি বললেন যাও তাদেরকে নিয়ে এস, আমি যত দিন জীবিত আছি, তারা আমার কাছে ততদিন নিরাপদে থাকবে । তিনি তাদের কাছে আগমন করলেন ও তাদেরকে নিয়ে সুলায়মান ইব্ন আবদুল মালিকের কাছে প্রবেশ করলেন। তিনি তাদেরকে নিরাপত্তা দিলেন এবং তার ভাই আল-ওয়ালীদের কাছে লিখলেন, আমি আল- মুহাল্লাব পরিবারকে আশ্রয় দিয়েছি। হাজ্জাজ তাদের কাছে ত্রিশ লক্ষ মুদ্রা পাওনা আছে। এ সম্পদ আমার কাছে জমা আছে। আল- ওয়ালীদ তার কাছে লিখলেন, না, আল্লাহ্র শপথ, তুমি তাকে নিরাপত্তা দিয়ো না তুমি তাকে আমার কাছে প্রেরণ কর। তিনি আবার উত্তরে লিখলেন না, আল্লাহ্র শপথ, আমি তাকে প্রেরণ করব না; বরং আম্মি তাকে সাথে নিয়ে তোমার কাছে আগমন করব । হে আমীরুল মু'মিনীন! আমি আল্লাহ্র শপথ সহকারে তোমাকে বলছি তুমি আমাকে অপমানিত করো না কিংবা তুমি আমাকে আমার নিরাপত্তা বিধানে লজ্জিত করো না। তখন তিনি তার কাছে পত্র লিখে বললেন, না, আল্লাহ্র শপথ, তুমি তার সাথে এসো না। তুমি তাকে আমার কাছে বেড়ী পরিয়ে প্রেরণ কর। তখন ইয়াধীদ বলল, আমাকে কারো দ্বারা তার কাছে প্রেরণ করুন । আমি চাই না যে আমাকে নিয়ে আপনার ও তার মধ্যে কোন প্রকার মতবিরোধ ও বিবাদ সৃষ্টি হোক । আমাকে তার কাছে প্রেরণ করুন। আর তার কাছে অনুরোধ জ্ঞাপন করে একটি পত্র লিখুন এবং আমার সাথে আপনার ছেলেকে প্রেরণ করুন৷ তারপর তিনি তাকে প্রেরণ করেন এবং তার সাথে তার ছেলে আয়্যুবকেও প্রেরণ করেন। আর তার ছেলেকে বললেন, যখন তুমি দহলিজে প্রবেশ করবে তখন তুমি ইয়াধীদের সাথে শিকলে বাধা অবস্থায়.প্রবেশ করবে তারা দুইজন অনুরূপ অবস্থায় প্রবেশ করল । আর আল-ওয়ালীদ যখন তার ভাতিজাকে শিকলে বাধা দেখলেন তখন বললেন, আল্লাহ্র শপথ, সে সুলায়মানের তরফ থেকে আমাদের কাছে পৌঁছেছে। আয়্যুব তার চাচার কাছে তার পিতার পত্র হস্তান্তর করল এবং বলল, হে আমীরুল মু'মিনীন! আমার প্রাণ আপনার জন্যে উৎসর্গ হোক, আপনি আমার পিতার আশ্রয়ের ব্যাপারে তাকে লজ্জিত করবেন না। আর আপনিই তার সম্মান রক্ষার বেশী হকদার। আমাদের প্রতিবেশীর যারা আপনার সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে আমাদের থেকে যা আশা করে সে আশা থেকে আপনি তাদেরকে মেহেরবানী করে বঞ্চিত করবেন না। আপনার সাথে আমাদের ইয্যতের সম্পর্ক থাকার কারণে আমাদের থেকে যারা ইযযত পাওয়ার আশা রাখে তাদেরকে আপনি অপমানিত করবেন না। তারপর আল-ওয়ালীদ সুলায়মান ইব্ন আবদুল মালিকের পত্রটি পড়লেন। পত্রে লিখা ছিল, আল্লাহ্র হামদ ও রাসূলুল্লাহ্ সো)-এর না'তের পর সমাচার এই যে, হে আমীর্ল মু'মিনীন! আমি ধারণা করি, যে শক্র তোমার বিরোধিতা করেছে তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছে সে যদি আমার কাছে আশ্রয় চায় আর আমি তাকে যদি আপ্যায়ন করি ও তাকে আশ্রয় দান করি তাহলে তুমি আমার আশ্রিতাকে অপমান করবে না এবং তাকে লঙ্জিতও করবে না। আমি বরং বাধ্যগত, অনুগত ও সাহসী ব্যক্তিকে আশ্রয় দিয়েছে। সে, তার পিতা ও তার পরিবারবর্গ ইসলামের স্মৃতি সত টি ভভ/.1100901179.007)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।