Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 . ১৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সকলে কুতায়বার বিরুদ্ধে যুদ্ধে নামবে । এ সময় কুতায়বা তাদের সাথে এত বড় যুদ্ধ করলেন যে কেউ এত বড় যুদ্ধের কথা আর কোনদিন শুনেনি। বার মাইল পর্যস্ত সারিবদ্ধ করে তাদের উপর এরূপ কঠোর আচরণ করেছেন । ফলে তারা একেবারে ছিত্র ভিন্ন হয়ে পড়ল । এবছরেই ইয়াধীদ ইব্‌ন আল-মুহাল্লাব ও তার দুই ভাই আল-মুফায্যাল ও আবদুল মালিক হাজ্জাজের কারাগারে থেকে পলায়ন করে সুলায়মান ইব্‌ন আবদুল মালিকের সাথে মিলিত হন এবং তিনি তাদেরকে হাজ্জাজ থেকে নিরাপত্তা প্রদান করেন। এর পূর্বে হাজ্জাজ তাদেরকে গ্রেফতার করেছিল এবং তাদেরকে বড় শাস্তি দিয়েছিল। আর তাদের থেকে জরিমানা আদায় করেছিল ৬ কোটি মুদ্রা । এভাবে ইয়ামীদ ইব্‌ন মুহাল্লাবকে অত্যন্ত কঠোর শাস্তি ভোগ করতে হয়েছিল। তারা যখন তার উপর কোন অত্যাচার করত তারা তাকে কোন প্রকার আওয়ায করতে দিতনা। কেননা, এতে হাজ্জাজ রাগান্বিত হয়ে যেত। এক ব্যক্তি হাজ্জাজকে বললেন, “ইয়াধীদের পিগুলীতে তীরের আঘাতের চিহ দেখা যায়। তীরের মাথা সেখানে আটকিয়ে রয়েছে । যখনই এ জায়গায় কোন কিছু লাগত তখন সে উচ্চস্বরে চীৎকার করে উঠত সে তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতো না। তখন হাজ্জাজ তার এ জায়গায় শাস্তি দেওয়ার জন্যে হুকুম দিল। ইয়াহীদ চীৎকার করতে লাগল । তার বোন হিন্দ বিন্ত আল-সুহাল্লাব চীৎকার শুনতে পেল, সেও ক্রন্দন করতে লাগল । তার জন্যে বিলাপ করতে লাগল । সে ছিল হাজ্জাজের সত্রী। হাজ্জাজ তখন তাকে তালাক দিল। তারপর তাদেরকে কারাগারে প্রেরণ করল । এরপর হাজ্জাজ কুদীদের তার বাধ্যগত রাখার জন্যে তাদের প্রতি সৈন্য মুতায়েন করার লক্ষ্যে কোন এক জায়গায় গমন করল এবং তাদের পাশে পরিখা খনন করল ও তাদের প্রতি পাহারাদার দিলেন। পাহারাদারদের জন্য খাবার তৈরী হলো। তারপর সে কোন একজন বাবুর্চির পোশাক পরিধান করল এবং তার দাড়িতে সাদা রং লাগাল ও বের হয়ে পড়ল। কোন এক পাহারাদার তাকে দেখল এবং বলতে লাগল এ ব্যক্তির হাটার ভঙ্গি, ইয়াবীদ ইব্ন আল-সুহাল্লাবের হাটার ভঙ্গির সাথে বেশী সামঞ্জস্যকর আর কারোর হাটা আমি দেখি নাই। এরপর নিশ্চিত হবার জন্যে সে তার পিছু নিল। কিন্তু, যখন তার সাদা দাড়ি দেখল, তখন সে তার থেকে ফিরে গেল। তারপর তার ভাইয়েরা তার সাথে যোগ দিল এবং তারা জাহাজে উঠে গেল ও সিরিয়ার দিকে রওয়ানা হলো । তার পালানোর সংবাদ যখন হাজ্জাজের কাছে পৌঁছে এটার জন্যে তখন সে অস্বস্তি বোধ করতে লাগল এবং তার ধারণা হলো যে, তারা হয়ত খুরাসানের দিকে পালিয়ে গেছে। সে কুতায়বা ইব্‌ন মুসলিমকে পত্র লিখল এবং তাদের আগমনের ব্যাপারে অবহিত করল, ভয় দেখাতে লাগল এবং তাদেরকে ধরার জন্যে প্রস্তুতি নিতে বলল । আর প্রতিটি সম্ভাব্য জায়গায় লোকজনকে ওৎপেতে থাকার জন্যে নির্দেশ দিতে বলল । সীমান্ত এলাকার আমীরদের কাছে তাদেরকে ধরার জন্যে পত্র লিখতে বলল । আমীরুল মু'মিনীনকে তাদের পালিয়ে যাবার সংবাদ জানাবার জন্যে পত্র লিখল এবং বলল তার মনে হয় যে, তারা খুরাসানের দিকেই পালিয়ে গেছে। আর সে আশংকা করছে যে, ইব্নুল আশআছ যেভাবে পালিয়ে গিয়ে তার বিরুদ্ধে সংগ্বাম করেছে ও জনগণকে তার বিরুদ্ধে প্ররোচিত করেছে ইয়াধীদও এরূপ করবে। অন্যদিকে সংসার ত্যাগী সন্যাসীর কথাও পরিণত হতে যাচ্ছে। তারা যখন জাহাজ থেকে অবতরণ করল তাদেরকে নেওয়ার জন্যে তার ভাই মারওয়ান ইবৃন আল-মুহাল্লাব ঘোড়া তৈরী ৬ ৮:27 85৮-558 ইবৃন ইয়াধীদ তাদেরকে পথ দেখিয়ে তুরিত্ৃতিেনিদ্ গেল। দু'দিন পর হাজ্জাজের কাছে 1107.,0011)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।