Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া তারপর বুখারার খাযা নামক স্থানে অবস্থিত ওয়ারদানের প্রতি কুতায়বাহ রওয়ানা হন । . ওয়ারদানের সাথে তুমুল যুদ্ধ হয়। কিন্তু কুতায়বা জয়লাভ করতে পারেননি । তাই তিনি মারভের দিকে প্রত্যাবর্তন করেন। হাজ্জাজের পত্র নিয়ে ডাক-হরকরা তার কাছে পৌছল। পত্রে তিনি তাকে ইসলামের দুশমন থেকে পালানোর জন্যে তিরস্কার করলেন । তার কাছে লিখলেন তিনি যেন হাজ্জাজের কাছে বুখারা শহরের নকশা প্রেরণ করেন । তিনি তার কাছে নকশা প্রেরণ করেন । তখন হাজ্জাজ তাকে লিখল তিনি যেন তথায় ফেরত যান, গুনাহ থেকে আল্লাহ্‌র কাছে তাওবা করেন এবং অমুক অমুক জায়গা দিয়ে সেখানে আক্রমণ করেন । ধোকাবাধী না করেন ও রাস্তাঘাট নষ্ট না করেন। ৃ এ বছরেই আল-ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক, খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-কাসরীকে পবিত্র মক্কার আমীর নিযুক্ত করেন। তখন তিনি আল-ওয়ালীদের হুকুমে তাওয়া গিরিপথ ও আল-হাজুন গিরিপথের মধ্যে একটি কুয়া খনদ করেন? এ রুম সিঠা ও পৰি পানি লাসতে লাগল এবং জনগণও তার পানি পান করতে লাগল । আল্লামা আল-ওয়াকিদী (র) বর্ণনা করেন। তিনি বলেন, বনূ মাখযুমের আযাদকৃত গোলাম নাফি' হতে. উমর ইব্ন সালিহ্‌ বর্ণনা করেন। তিনি বলেন, আমি খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-কাসরী হতে শুনেছি। তিনি জনগণকে খুত্বাহ দেওয়ার সময় পবিত্র মক্কার মিম্বরে দাড়িয়ে বলেন ঃ হে মানবমণ্ডলী! কে বড় ? এক ব্যক্তি জনগণের খলাফা আর অন্যজন হলেন তাদের কাছে প্রেরিত রাসূল । আল্লাহ্‌র শপথ, তোমরা কেন খলীফার শ্রেষ্ঠতু বুঝতেছ না? তবে হযরত ইবরাহীম খালীলুল্লাহ্‌ পানি চেয়েছিলেন । তাকে লবণাক্ত পানি দান করা হয়েছিল । . আর খলীফা পানি চেয়েছিলেন তাকে মিঠা পানি দান করা হয়েছিল । অর্থাৎ তিনি তাওয়া গিরিপথ ও আল-হাজুন গিরিপথে কুয়া খনন করেছিলেন এবং তা দিয়ে পানি বহন করতেছিলেন। আর যমযমের পাশে নির্মিত একটি চামড়ার হাউসে সংরক্ষিত রাখতেছিলেন যাতে যমযমের উপর খননকৃত কুয়ার শ্রেষ্ঠতৃ প্রমাণিত হয়। বর্ণনাকারী বলেন, পরে এ কুয়াটি * শষ্ট হয়ে যায় ও তার পানি শুকিয়ে যায় । আজ পর্যন্ত তার সঠিক স্থান আর খুঁজে পাওয়া যায়নি । উপরোক্ত বর্ণনাটির সনদ গরীব বা দুর্বল। আর যদি এরূপ ঘটনাও কথা শুদ্ধ হয়ে থাকে, তাহলে এটা কুফরীর শামিল । আল্লামা ইব্‌ন কাসীর (র) বলেন ৫ আমার অভিমত হল. খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ হতে এরূপ কোন কথা শুদ্ধরূপে বর্ণিত হয়নি । আর যদি শুদ্ধ হয় তাহলে সে আল্লাহ্‌র দুশমন । হাজ্জাজ ইব্‌ন ইউসুফ থেকেও এরূপ বর্ণনা রয়েছে বলে কেউ কেউ মনে করেন। হাজ্জাজ ইব্‌ন ইউসুফ নাকি খলীফাকে মহান আল্লাহ্‌র প্রেরিত রাসূল হতে শ্রেষ্ঠ মনে করত । উপরোক্ত কথাগুলোর উচ্চারণকারী কুফরীর শিকার হবে । এ বছরেই কুতায়বা ইব্‌ন মুসলিম আবার তুকীঁদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এমনকি আযার বায়জান এলাকায় বাবুল আবওয়াব পর্যন্ত তিনি পৌঁছে যান সেখানে তিনি অনেকগুলো দুর্গও শহর জয়লাভ করে। এ বছরেই উমর ইব্‌ন আবদুল আযীয জনগণকে নিয়ে হজ্জবত পালন করেন। ওস্তাদ আযযাহাবী (র) বলেন, এবছরেই সাকলিয়া ও মিউরাকা কেউ কেউ বলেন, মীরকা বিজয় হয়। এ দুটো দ্বীপ সাগরে অবস্থিত । আন্দালুস শহরের খাদরা ও সাকলিয়া দ্বীপের অন্তর্গত । এবছরেই মূসা ইব্‌ন নুসায়র তার ছেলেকে ফ্রান্সের শহর আল-নাকরীসে প্রেরণ করেন। তিনি সেখানে অনেকগুলো শহর জয় করেন। এবছরে যেসব ব্যক্তিত্ মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে একজন হলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন ছা'লাবা ইব্‌ন সুআয়র। তিনি একজন দোষমুক্ত তাবিঈ ও কবি ছিলেন। কেউ কেউ বলেন, তিনি রাসূলুল্রাহ্‌ (সা)-এর সাক্ষাত পেয়েছেন এবং রাসূলুল্লাহ্‌ সো) তার মাথা মাসেহ করেছেন। আল্লামা যুহরী (র) তার থেকে বংশপরম্পরার জ্ঞান অর্জন করতেন। দ্৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।