Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ওয়ান নিহায়া ১৩৩ আবদুল্লাহ্‌ ইব্ন বুসর ইব্ন আবু বুসর আল-মাযানী রে) তিনি তার পিতার ন্যায় একজন সম্মানিত সাহাবী ছিলেন। হিমূসে বসবাস.-করতেন। এক জামাআত তাবিঈ তার থেকে হাদীস বর্ণনা করেন। আল্লামা আল-ওয়াকিদী বলেন ঃ তিনি এ বছরে ৯৪ বছর বয়সে ইন্তিকাল করেন । কেউ কেউ বলেন, তিনি সিরিয়ায় সর্বশেষ সাহাবী হিসেবে ইন্তিকাল করেন। হাদীসে বর্ণিত রয়েছে যে, তিনি এক শতাব্দী জীবিত থাকবেন। তাই তিনি একশত বছর জীবিত ছিলেন। আবদুল্লাহ্‌ ইব্ন আবু আওফা (রা) তার পূর্ণ নাম ছিল আবদুল্লাহ্‌ ইব্ন আবু আওফা আলকামা ইব্‌ন খালিদ ইব্ন আল-হারিছ আল-খুযাঈ ও পরে আল-আসলামী। তিনি একজন সম্মানী সাহাবী ছিলেন৷ তিনি ছিলেন কৃফায় জীবিত সর্বশেষ সাহাবী । আল্লামা ইমাম বুখারীর অভিমত অনুযায়ী তার মৃত্যু হয়েছিল ৮৯ কিংবা ৮৮ হিজরীতে । আন্নামা ওয়াকিদী ও একাধিক ব্যক্তির মতে তিনি ৮৬ হিজরীতে ইন্তিকাল করেন। তিনি শতবছর অতিক্রম করেন। আর কেউ কেউ বলেন, একশত বছরের নিকটবর্তী হয়েছিলেন। হিশাম ইব্ন ইসমাঈল ১8৮ হারের ররর আল-মাদানী । তিনি আবদুল মালিক ইব্‌ন মারওয়ানের শ্বশুর কুলের আত্মীয় ও পবিত্র মদীনার নাইব ছিলেন। তিনিই সাঈদ ইব্নুল মুসায়্যিব (র)-কে প্রহার করেছিলেন। তারপর তিনি . দামেশকে আগমন করেন এবং সেখানে ইন্তিকাল করেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি দামেশূকের জামে মসজিদে কুরআন শিক্ষার প্রচলন শুরু করেন। উমায়র ইব্‌ন হাকীম তিনি হলেন ঃ উমায়র ইব্‌ন হাকীম আল-আনাসী আশ-শামী ৷ তার বর্ণিত একটি হাদীস রয়েছে। তিনি এবং আবল আবইয়ায ইব্‌ন মুহায়রীয ব্যতীত অন্য কেউ সিরিয়ায় হাজ্জাজের দোষ-ত্রটি ধরতে পারেনি । তিনি এ বছরেই রোম শহর তাওয়ানার যুদ্ধে নিহত হন। ৮৯ হিজরীর আগমন রোব জারি ন্যানির তি রিনার শহরগুলোতে যুদ্ধ করেন। বহু লোককে হতাহত করেন এবং বহু দুর্গ জয়লাভ করেন । এগুলোর মধ্যে সূরিয়া, উমূরিয়া, হারকিলা ও কামুদিয়া দুর্গ প্রসিদ্ধ । তারা প্রচুর যুদ্ধলন্ধ সম্পদ লাভ করেন ও সেনাবাহিনীর একটি বিরাট দলকে বন্দী করেন। এ বছরেই কুতায়বা ইব্‌ন মুসলিম আস-সুগদের শহরসমূহ, নসফ ও কাশ শহরে যুদ্ধ করেন। সেখানে তার সাথে বহু তুকীরা মুকাবিলা করে। তিনি তাদের উপর জয়লাভ করেন ও তাদের অনেককে হত্যা করেন । তারপর তিনি বুখারার দিকে প্রত্যাগমন করেন । সেখানেও বহু তৃকী সৈন্য তার সাথে মুকাবিলা করে। তিনি দুই দিন দুই রাতে খিরকান নামক এক জায়গায় তাদেরকে পরাস্ত করেন ও তাদেরকে হত্যা করেন। এ সম্পর্কে নাহার ইব্‌ন তাও সুআহ কবি বলেন £ “তাদের জন্যে খিরকান নামক স্থানে মৃত্যু রাত্রি যাপন করে আর খিরকানে আমার রান্রও ছিল দীর্ঘস্থায়ী ।” দ্৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।