Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া সোরে শুরু হল । উমর ইব্‌ন আবদুল আযীয এদিকে অত্যন্ত মনোযোগ দিলেন। অন্যদিকে খলীফা আল-ওয়ালীদও বহু নির্মাতাদের-তার কাছে প্রেরণ করলেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর হুজরা তথা আইশা (রা)-এর হুজরা মসজিদের মধ্যে ঢুকে গেল । অনুরূপভাবে রওযা মুবারকও মসজিদে ঢুকে পড়ল। এটার সীমানা ছিল পূর্বদিকে | এরূপে অন্যান্য স্ত্রীদের হুজরাগুলোও মসজিদে ঢুকে পড়ল । এরূপই আল-ওয়ালীদ নির্দেশ দিয়েছিলেন । বর্ণিত আছে যে, যখন তারা হযরত আইশা সিদ্দীকা (রা)-এর হুজরার পূর্ব দিকের দেওয়াল খুদার কাজ আরম্ভ করল তখন একটি পা প্রকাশ হয়ে পড়ল। সকলে ভয় পেয়ে গেলেন যে, এটা হয়ত রাসূলুল্লাহ্‌ (সা)-এর পা হবে। পরে তারা নিশ্চিত হলেন যে, এটা ছিল উমর (রা)-এর পা মুবারক । এটাও কথিত আছে যে, সাঈদ ইবনুল মুসায়্যিব (রে) আইশা সিদ্দীকা (রো)-এর হুজরা মসজিদে ঢুকাতে অস্বীকার করেছিলেন। তিনি যেন কবরকে মসজিদ হিসেবে গণ্য করার ভয় করতে ছিলেন। পৰিব্র আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। ইব্ন জারীর (র) উল্লেখ করেন আল ওয়ালীদ রোমের সম্রাটের কাছে পত্র লিখেন এবং তাকে নির্মাণ কারিগর প্রেরণ করার জন্যে অনুরোধ করেন । তিনি তখন তার কাছে একশত কারিগর প্রেরণ করেন এবং মসজিদে নববীর জন্যে বহু পাথর প্রেরণ করেন। যা সাধারণত আংটির মধ্যে ব্যবহৃত হয়। প্রসিদ্ধ হল এ যে, এগুলো দামেশ্‌কের মসজিদের জন্যে আনয়ন করা হয়েছিল৷ মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। আল-ওয়ালীদ উমর ইব্‌ন আবদুল আযীযের কাছে লিখেছিলেন- যেন পবিভ্র মদীনায় ফোয়ারা খনন করা হয় এবং পবিত্র মদীনায় পানি প্রবাহিত করা হয়। তিনি তা করলেন। তাকে আরো হুকুম দেওয়া হল পবিভ্র মদীনায় যেন পানির নহর খনন করা হয়, সাধারণ রাস্তা ও পাহাড়িয়া রাস্তাগুলো সংস্কার ও মসৃণ করা হয়। পবিত্র মদীনার ভূপৃষ্ঠে ফোয়ারা থেকে পানি জারী করা হয় আর পবিত্র মদীনার মসজিদে নববীর আঙ্গিনায়ও ফোয়ারা জারী করা হয় যা দেখতে অতিশয় বিস্ময়কর বলে প্রতীয়মান হয় । এ বছরেই কুতায়বা ইব্ন মুসলিম তুকাঁ বাদশা, চীনের বাদশার বোনের ছেলে কুর বুগানুনের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার সাথে ছিল দুই লাখ যোদ্ধা। তারা হল চুগদ পরগনা ও অন্যান্য জায়গার বাসিন্দা ।তাদের মধ্যে তুমুল যুদ্ধ হল। কুতায়বা ইব্‌ন মুসলিম তাদেরকে ুর্ণ-বিচর্ণ করে দেন। তাদের থেকে প্রচুর গনীমতের মাল লাভ করেন। তাদের অনেককে হত্যা করেন ও বহু লোককে বন্দী করেন। এ বছরেই লোকজন নিয়ে উমর ইবৃন আবদুল আযীয হজ্জব্রত পালন করেন। তার সাথে : কুরায়শদের সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন। যখন তিনি তানয়ীম পৌছেন পবিত্র মক্কাবাসীদের একটি বিরাট দল তার সাথে সাক্ষাত করেন এবং তাকে সংবাদ দেন যে, কম বৃষ্টিপাতের দরুন পবিত্র মক্কায় পানির অভাব দেখা দিয়েছে। তখন তিনি তার সাথীদের বললেন, আমরা কি বৃষ্টির জন্যে প্রার্থনা করব না ? তখন তিনি দু'আ করলেন এবং জনগণও দু'আ করলেন। তারা দু'আ করতে থাকেন যতক্ষণ না তারা বৃষ্টির মধ্যে ভিজে গেলেন। তারা বৃষ্টি সহকারে. পবিত্র মক্কায় প্রবেশ করেন। বিরাট বন্যা দেখা দিল এমনকি পবিত্র মক্কাবাসীরা অতিরিক্ত বৃষ্টির কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন । আরাফাত, মুযদালিফা ও মীনায় অত্যন্ত বৃষ্টিপাত হয় । আর এ বছর পবিত্র মক্কা ও আশেপাশের এলাকায় তরি-তরকারির প্রাচুর্য দেখা যায় । আর এটা ছিল উমর ইব্‌ন আবদুল আযীয ও তার সাথে সফররত নেক্কার বান্দাদের দু'আর কারণে । এ বছরে শহরসমূহের শাসনকর্তাগণ নিজ পদে বহাল ছিলেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে যারা এ বছর ইন্তিকাল করেছেন ঃ - দ$৮৬৬.2111001179.0011

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।