0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩১ পরাজিত করেন এমনকি তাদেরকে নিজ উপাসনালয়ে প্রবেশ. করতে বাধ্য করেন। 'রপর খৃষ্টানরা নিরূপায় হয়ে তথা হতে বের হয়ে আসে এবং মুসলমানদের উপর হামলা করে । মুসলমানগণ পরাজিত হয় । আল-আব্বাস ইবৃন আল-ওয়ালীদ ও মুহায়রীযুল জামহী ব্যতীত তাদের জায়গায় তারা কেউ রইল না। তখন আল-আব্বাস ইব্ন মুহায়রীযঘকে বললেন £ কুরআনের কারীগণ কোথায় ? যারা শুধু মহান আল্লাহ্র সভুষ্টির প্রত্যাশা করে । তখন তিনি বললেন ঃ তাদেরকে ডাক । তোমার কাছে তারা চলে আসবে । তিনি তখন ডাকলেন ঃ হে কুরআনের ধারকগণ! তোমরা অতি সত্র এখানে আগমন কর। জনগণ প্রত্যাবর্তন করল এবং খৃষ্টানদের উপর হামলা করল ও তাদেরকে পরাজিত করল । তারা দুর্গে আশ্রয় নিল। তখন তারা তাদেরকে অবরোধ করল ও এরপর তারা দুর্গটি জয় করে নিল। ইব্ন জারীর উন্মেখ করেন £ এ বছরের রাবীউল আউয়াল মাসে আল ওয়ালীদের তরফ থেকে উমর ইব্ন আবদুল আযীষের কাছে একটি পত্র পৌছে। এ পত্রে আল ওয়ালীদ উমর ইব্ন আবদুল আযীযকে আদেশ দেন যেন, মসজিদে নববীকে ধ্বংস করা হয়, রাসূলুল্লাহ্ (সা)-এর স্ত্রীদের হুজরাগুলো সম্প্রসারণ করা হয়। আর মসজিদে নববীকে কিবলার দিকসহ চতুর্দিকে সম্প্রসারণ করা হয়। এমনকি দুইশত গজের মধ্যে যেন দুইশত গজ বৃদ্ধি করা হয়। এলাকায় জমির যে সব মালিক জমি বিক্রি করতে চায় তাদের থেকে জমি কিনে নাও অন্যথায় জমির ন্যায্য মূল্য স্থির কর। তারপর জমিকে প্রয়োজনে ধ্বংস ও পুননির্মাণ কর এবং জমির মালিকদেরকে ন্যাধ্য মূল্য প্রদান কর। কেননা, একাজে হযরত উমর (রা)ও হযরত উছমান (রা) হতে তোমার জন্য নমুনা রয়েছে। উমর ইব্ন আবদুল আযীয বিশিষ্ট লোক, দশজন ফকীহ ও পবিত্র মদীনাবাসীদেরকে ডেকে জমায়েত করেন এবং তাদের কাছে আমীরুল মু'মিনীন আল-ওয়ালীদের পত্র পড়ে শুনান। তাদের কাছে এটা অত্যন্ত কষ্টকর বলে মনে হল । আর তারা বলতে লাগল ঃ এ কু£ঠুরীগুলোর ছাদ ছোট, আর ছাদগুলো খেজুরের ডালা দ্বারা নির্মিত। দেওয়ালগুলো কীচা ইটের তৈরী । দরজাগুলোতে রয়েছে চামড়ার পর্দা । এগুলো নিজ নিজ অবস্থায় রেখে দেওয়া ভাল । তাহলে হজ্জব্ত পালনকারী, যিয়ারতকারী ও পর্যটকগণ এগুলোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবে এবং রাসূলুল্লাহ্ (সা)-এর ঘরগুলোর প্রতি লক্ষ্য করবে। এগুলোর দ্বারা উপকৃত হবে ও শিক্ষা গ্রহণ করবে । আর এগুলো তাদেরকে দুনিয়া থেকে পরহেয করা ও সতর্কতা অবলম্বন করার দিকে বেশী আহ্বান করবে । তখন তারা প্রয়োজনের অতিরিক্ত দুনিয়াকে আবাদ করবে না। দুনিয়া যতদূর তাদেরকে খাওয়া পরার ব্যবস্থা করবে এতদূরই তারা প্রত্যাশা করবে। তারা একথাও বুঝতে পারবে যে, বৃহদাকারের নির্মাণ কাজ ফিরআউনীও পারস্য দেশীয় সভ্যতারই অংশ বিশেষ । আর প্রতিটি দীর্ঘ প্রত্যাশী দুনিয়ার দিকে আকৃষ্ট করবে ও তথায় চিরস্থায়ী হওয়ার দিকে প্ররোচিত করবে । এরপর উমর ইব্ন আবদুল, আধীয পূর্বে উল্লিখিত দশজন ফকীহর সিদ্ধান্ত সম্পর্কে আমীরুল মু'মিনীন আল ওয়ালীদকে অবগত করালেন । খলীফা তার কাছে পুনরায় পত্র লিখলেন এবং তাকে আদেশ দিলেন যেন পুরানো মসজিদকে ধ্বংস করে নতুন মসজিদের ভিত্তি উল্লিখিত সিদ্ধান্ত মুতাবিক রাখা হয় এবং ছাদকে সুউচ্চ করা হয় । উমর ধ্বংস করা ব্যতীত অন্য কোন পন্থা খুজে পেলেন না । তিনি যখন পুরানো মসজিদ ধ্বংস করতে লাগলেন তখন বনূ হাশিম অন্যান্য গোত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন । রাসূলুল্লাহ্ (সা) যেদিন ইন্তিকাল করেছিলেন, সেদিন তারা যেরূপ ক্রন্দন করেছিলেন আজকের দিনেও তারা এরপ ক্রন্দন করতে লাগলেন । মসজিদের আওতায় যাদের জমি ছিল তাদের থেকে জমি কেনা হলো এবং মসজিদ তৈরীর কাজ জোরে দ$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।