Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৯ স্বর্ণ ও রূপার পাত্র ও স্বর্ণের মূর্তি যুদ্ধলর্ধ সম্পদ হিসেবে লাভ করে। এগুলোর মধ্যে একটি ছিল সাবাক নামী একটি মূর্তি তার থেকে এক লাখ পঞ্চাশ হাজার দীনার মৃল্যমান স্বর্ণ পাওয়া গিয়েছিল। রাষ্ত্রীয় কোষাগারে মুসলমানগণ প্রচুর সম্পদ, বহুসংখ্যক বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র পেয়েছিল । তারা প্রচুর পরিমাণ বন্দীও পেয়েছিল । কুতায়বা যুদ্ধলন্ধ সম্পদ, সেনা সদস্যদেরকে প্রদান করার জন্যে হাজ্জাজের কাছে পত্র লিখলেন । হাজ্জাজ তাকে অনুমতি দিলেন। ফলে, মুসলমানগণ সম্পদশালী হলেন। শক্রর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি অর্জন করলেন । তাদের প্রত্যেকের কাছে প্রচুর সম্পদ জমা হয়। তারা বিভিন্ন রকম প্রচুর পরিমাণ অস্ত্র ও ঘোড়ার অধিকারী হন। এভাবে তারা সীমাহীন শক্তির অধিকারী হন। মহান আল্লাহ্র জন্যে সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা । এ বছরেই পবিত্র মদীনার নাইব উমর ইব্‌ন আবদুল আযীয (র) জনগণকে নিয়ে হজ্জব্রত পালন করেন। তথায় তার কাষী ছিলেন আবূ বকর ইব্‌ন মুহাম্মদ ইব্ন আমর ইব্‌ন হাযাম। ইরাক ও সমস্ত পূর্বাঞ্চল ছিল হাজ্জাজের অধীনে । বসরার নায়িব ছিলেন আল জার্বাহ ইব্ন আবদুল্লাহ আল হাকামী। তথায় কাষী ছিলেন আবদুল্লাহ ইব্‌ন উয়ায়নাহ। কুফায় যুদ্ধের পরিচালনায় ছিলেন যিয়াদ ইব্‌ন জারীর ইব্ন আবদুল্লাহ আল-বাজালী । তথায় কাষী ছিলেন আবু বকর ইব্‌ন আবু মুসা আল-আশআরী। খুরাসান ও তার বিভিন্ন অংশের নাইব ছিলেন ই রন নানি ব্যক্তিবর্গ সুপ্রসিদ্ধ ৪. উতবা ইব্‌ন আবদ্‌ আস্-সুলামী (রা) তিনি একজন সম্মানী সাহাবী। হিমসে তিনি বসবাস করেন। বর্দিত রয়েছে যে, বনু কুরায়যার ঘুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন । আল-ইরবায (রা) হতে বর্ণিত। তিনি বলতেন, তিনি ছিলেন আমার চেয়ে উত্তম । আমার এক বছর পূর্বে তিনি মুসলমান হয়েছিলেন । আল্লামা ওয়াকিদী ও অন্যরা বলেন, তিনি এ বছরেই ইন্তিকাল করেন৷ অন্যরা বলেন, ৯০ হিজরীর পর তিনি ইন্তিকাল করেন। মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। আবূ সাঈদ ইবনুল আরাবী বলেন, উতবা ইব্ন আবদ্‌ আস্-সুলামী আহলে সুফ্ফার অন্তর্ভুক্ত ছিলেন। বাকীয়াহ, বুজায়র, ইবন সা'দ এবং তিনি, খালিদ ইব্‌ন মিদানের মাধ্যমে উতবা ইব্ন আবদ্‌ আসৃ-সুলামী হতে বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, যদি কোন ব্যক্তিকে তার জন্মদিন থেকে মৃত্যুদিন পর্যন্ত কিংবা বৃদ্ধ বযস পর্যস্ত মহান আল্লাহ্‌র সন্তুষ্টির মাঝে টেনে হেঁচড়ে নেওয়া হয়, তাহলেও কিয়ামতের দিন তাকে কিছুটা লাঞ্ছিত হতে হবে। ইসমাঈল ইব্ন আইয়াশ (র) উতবা ইব্ন আবদুস সালামী (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন ঃ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে বন্ত্রহীনতার অভিযোগ উত্থাপন করলাম । তখন তিনি . আমাকে দুটি বস্তার কাপড় প্রদান করলেন। এখন তুমি আমাকে দেখছ আমি সাহাবায়ে কিরামকে কাপড় পরিধান করাচ্ছি। আল-মিকদাম ইব্ন মা“দীকারব (রা) তিনি একজন সম্মানী সাহাবী ছিলেন। তিনিও হিম্সে বসবাস করেন। তার বর্ণিত অনেকগুলো হাদীস রয়েছে । একাধিক তাবিঈ তার থেকে হাদীস বর্ণনা করেন । মুহাম্মদ ইবৃন সাদ আল-ফাল্লাস এবং আবূ উবায়দাহ বলেন £ তিনি এ বছরে ইন্তিকাল করেন। অন্যান্যরা বলেন £ ৯০ হিজরীর পর তিনি ইন্তিকাল করেন । মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। --১৭ ফড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।