001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৭ ফায়সালা করতে চাই না। অথবা আপনাদের মধ্যে যারা উপস্থিত থাকবেন তাদের অভিমত ব্যতীত কোন কাজ সম্পাদন করতে চাই নাঁ। যাদ আপনারা কাউকে যুলুম করতে দেখেন অথবা আপনাদের কাছে সংবাদ পৌছে যে, কোন কর্মচারী কোন প্রকার যুলুম করেছে তাহলে যার কাছে এ সংবাদ পৌছেছে সে যেন আমার বিরুদ্ধাচরণ করার পূর্বে আমার কাছে এ সংবাদটি . পৌছায় । তখন তারা তার কাছ থেকে ভাল ধারণা নিয়ে বের হয়ে গেলেন এবং এ কথার উপর বিদায় হয়ে গেলেন। খলীফা আল-ওয়ালীদ উমর ইব্ন আবদুল আযীযের কাছে লিখলেন £ হিশাম ইবৃন ইসমাঈলকে যেন মাযওয়ানের ঘরে. জনগণের জন্যে নযর্বন্দী করে রাখা হয়। তিনি তার সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করছিলেন । কেননা, তিনি তার শাসনামলে পবিত্র মদীনাবাসীদের সাথে খারাপ আচরণ করছিলেন। তীর শাসনামল ছিল.প্রায় চার বছর । তিনি বিশেয় করে সাঈদ ইব্নুল মুসায়্িব ও আলী ইব্নুল হুসায়নের সাথে দুর্ব্যবহার করেছিলেন। সাঈদ ইবনুল মুসায়্যিব তার ছেলে ও অধীনস্থদেরকে বলেছিলেন, “তোমরা কেউ আমার জন্যে . এ লোকটির সাথে সংঘর্ষে পতিত হবে না। এটা আমি আত্মীয়তার জন্যে মহান আল্লাহ্র কাছে ছেড়ে দিলাম । তবে আমি তার সাথে আর কোনদিনও কথা বলব না। আলী ইবনুল হুসায়ন তার কাছ দিয়ে গমন করছিলেন । আর তখন তিনি ছিলেন বন্দী । কিন্তু, তিনি তার সাথে কোন ৰাক্য ব্যয় করেননি । তিনি তার বিশিষ্ট লোকদেরকে বলে রেখেছিলেন তাদের কেউ যেন তার : সাথে কোনপ্রকার বাক-বিতণ্ডায় জড়িত না হয়। যখন তিনি তার কাছ দিয়ে অতিক্রম করলেন ও তাকে কিছুই বললেন না। তখন হিসাম উচ্চস্বরে রললেন :/ ২, ১:12 5111 25105) অর্থাৎ আল্লাহই ভাল জানেন যে কাকে তিনি দায়িত্ব দিবেন। এ বছরেই মাসলামা ইব্ন আবদুল মালিক রোমের শহরগুলোতে যুদ্ধ করেন। তিনি তাদের বহু লোককে হত্যা করেন। বহু দুর্গ জয় করেন এবং বহু যুদ্ধলন্ধ সম্পদ লাভ করেন। কথিত আছে যে, এ বছর যিনি রোমের বিভিন্ন শহরে যুদ্ধ করেন তিনি হলেন হিশাম ইব্ন আবদুল মালিক। তখন তিনি বুলক দুর্গ, আল-আখরাম দুর্গ, বুহায়রাতুল ফারমাসান দুর্গ, বুলস দুর্গ কুমায়কাম দুর্গ দখল. করেন। প্রায় এক হাজার লোককে তিনি হত্যা করেন যারা অনারব। কিন্তু, আরবদের অন্তর্ভুক্ত হয়েছিলেন । আর তাদের ছেলে-মেয়েদেরকে বন্দী করেন। এ বছরেই কুতায়বা ইব্ন মুসলিম তুরক্কের শহরগুলোতে যুদ্ধ করেন এবং তাদের শাসক নাইযাক প্রচুর সম্পদের বিনিময়ে তার সাথে সন্ধি করেন। আর অঙ্গীকার করেন যে, প্রতিটি শহরে যত মুসলিম বন্দী রয়েছে তাদেরকে বিনাশর্তে ছেড়ে দেবেন। এ বছরেই কুতায়বা বায়কান্দে যুদ্ধ করেন। তুকীরদের বহু লোক বায়কান্দে কৃতায়বার সাথে সাক্ষাত করেন বায়কান্দ বুখারার একটি প্রদেশ। যখন কুতায়বা তাদের অঞ্চলে আগমন করেন, তখন সুগদের বাসিন্দাসহ আশপাশের বহু তুকাঁ জনগণ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আগমন করল। তাদের সংখ্যা ছিল বিরাট আকারের । তারা কুতায়বার রাস্তা ও বহির্গমনের পথগুলো অবরোধ করে ফেলে । এত্তে কুতায়বাহ ও তার সাথীরা দুইমাসের জন্যে বন্দী হয়ে পড়েন। তিনি তাদের কাছে কোন দূত প্রেরণ করতে পারেননি এবং তারাও তার কাছে কোন দৃত প্রেরণ করে নাই। হাজ্জাজের কাছে তাদের সংবাদ পৌছতে দেরী হয়ে গেল। এতে হাজ্জাজ তার জন্যে ভীত হয়ে পড়লেন এবং তুকীঁদেরঃসংখ্যা বেশী হওয়ায় তিনি মুসলমানদের নিরাপত্তা নিয়ে আশংকা করতে লাগলেন তিনি জনগণকে মসজিদে মসজিদে তাদের জন্যে দুআ করতে বললেন এবং এ মর্মে বিভিন্ন শহরে বন্দরে পত্র লিখলেন । কুতায়বা ও তার সাথী মুসলমানগণ দৈনিক তুকী সৈন্যদের ০০০০০৪08595 দ$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।