Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ' ১২৫ দামেশ্কের জামি মসজিদের নির্মাতা আল-ওয়ালীদ ইব্ন আবদুল মালিক ইবন মারওয়ানের খিলাফত বাবুল জাবিয়াতুস-সাগীর নামক জায়গার বাইরে খলীফা আবদুল মালিকের লাশ দাফনের পর যখন আল-ওয়ালীদ ফেরত আসেন, তখন তিনি আপন ঘরে প্রবেশ না করে দামেশকের বড় মসজিদের মিম্বরে আরোহণ করলেন; আর তা ছিল এ'বছরের শাওয়াল মাসের ১৫ তারিখ বৃহস্পতিবার । কেউ কেউ বলেন, শুক্ররার। তিনি লোকজনের সামনে খুত্বা দিলেন এবং বললেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহ্র জন্যে এবং আল্লাহ্‌র দিকেই প্রত্যাবর্তন করব। আমীরুল মু'মিনীন সম্পর্কে আমরা যে মুসীবতে আছি এ ব্যাপারে আমাদের সাহায্যকারী আল্লাহ্‌ তা'আলা । আল্লাহ্‌ তা'আলা আমাদের যে খিলাফত দান করেছেন তাই মহান আল্লাহ্র জন্য সমস্ত প্রশংসা । আপনারা সকলে দীড়িয়ে যান এবং বায়আত করুন । তার দিকে তখন প্রথম যে লোকটি এগিয়ে এল তার নাম আবদুল্লাহ্‌ ইব্ন হুমাম আস-সালুলী । তিনি বলতেছিলেন ঃ আল্লাহ্‌ তা“আলা আপনাকে এমন একটি নিআমত প্রদান করলেন যার থেকে বড় আর কিছু নেই। তবে অস্বীকারকারীরা তার বিরোধিতা করার চেষ্টা করেছে। কিন্তু 85359585877 505 57514259885 আল্লাহ্‌ তা“আলা আপনাকে এ নিআমতের হার পরিধান করালেন। উর ভিন ভারবারজাতর জনের এব জনন তারাবি কর ! আন্মামা আল-ওয়াকিদী রে) উদ্লেখ করেন যে, তিনি আশ্মাহ্‌র প্রশংসা করেন ও তীর তা'রীফ করেন৷ তারপর বললেন £ হে মানবমণ্ুলী! আল্লাহ্‌ তা'আলা যা দেরী করে প্রদান করেন তা অতি দ্রুত আনয়নকারী অন্য কেউ নেই। অন্যদিকে আল্লাহ্‌ তা'আলা যা অতি দ্রুত আনয়ন করেন তা অন্য কেউ দেরী করে আনয়ন করার মত নেই । আর এটা ছিল মহান আল্লাহ্‌র হুকুম এবং বহু পূর্বেই তিনি নবীদের উপর আরশ-বহনকারী ও অন্যান্য ফেরেশতাদের উপর মৃত্যু সম্পর্কে লিখেছিলেন। আর এ মৃত্যু নেকবান্দাদের ঘরেও গমন করেছিল। আর নেককার বান্দারা এ উম্মতেরই অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ মহান আল্লাহ্‌ যাকে ইচ্ছে তার উপরই মৃত্যু আপতিত করেছিলেন। তিনি সন্দেহকারীর উপরে কঠিন হয়েছিলেন এবং ন্যায়পরায়ণ ও সম্মানিত ব্যক্তিদের প্রতি বিনত হয়েছিলেন । আল্লাহ্‌ তা'আলা ইসলামের আলোকবর্তিকা কায়িম ' করেছিলেন এবং ইসলামকে উচ্চ মর্যাদা দান করেছিলেন । যেসব ব্যক্তি এ ঘরের হজ্জব্রত পালন করেন, এ সীমান্ত পর্যস্ত জিহাদ করেন, মহান আল্লাহ্‌র দুশমনের উপর লুষ্ঠনকার্য পরিচালনা করেন, আর এ লুষ্ঠনের ব্যাপারে অক্ষমতা প্রকাশ করেননি এবং সীমালংঘনও করেননি তাদেরকে আল্লাহ্‌ তা'আলা মহাসম্মান দান করেছেন। হে মানবমণ্ডলী! তোমাদের আনুগত্য করা উচিত এবং জমাআতকে আকড়িয়ে ধরা উচিত। কেননা, শয়তান হল বিচ্ছিন্ন ব্যক্তির সাথী । হে'মানবমণ্ুলী! যে আমাদের ব্যাপারে নিজে সংগ্রাম শুরু করে আমরা তার দুই চোখের উপর কঠোর আঘাত হানব, আর যে চুপ করে থাকে সে তার ব্যাধি নিয়েই মৃত্যুবরণ করবে । তারপর তিনি মিশ্বর হতে অবতরণ করেন এৰং লক্ষ্য করেন কেউ খিলাফতের বিরুদ্ধাচরণকারী আছে কি-না । তাদেরকে তিনি শাসালেন । আর তিনি ছিলেন. অত্যন্ত কঠোর ও হিংস্র প্রকৃতির লোক । আল-ওয়ালীদের খিলাফত লাভ প্রসঙ্গে একটি গরীব হাদীস (যার কোন এক পর্যায়ে একজন বর্ণনাকারী পাওয়া যায়) বর্ণিত রয়েছে। আর এ হাদীসের নায়ক খোদ আল-ওয়ালীদ ইবৃন ইয়াধীদ ইবৃন আবদুল মালিক। যা পরে বর্ণনা করা হবে। চি এ৭মলারতনিঘা্র৮-১৮৬। ০ :০৮৯৯) ৪

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।