001161715 _আল-বিদায়া ওয়ান নিহায়া ১২১ ইষার পরাবে এবং চিতার চামড়া পরিধান করাবে । অন্যান্য কাজ যথোচিতভাবে সম্পাদন করবে । তবে কুরায়শদের ভয় করে চলবে ।” তারপর তিনি তাকে বললেন, “হে ওয়ালীদ! তোমাকে আল্লাহ্ তা'আলা যে খিলাফতের দায়িত্ব দিয়েছেন তা সম্পাদনের ক্ষেত্রে মহান আল্লাহ্কে ভয় করবে, আমার অসীয়ত মান্য করবে এবং আমার ভাই সুআবিয়ার দিকে লক্ষ্য রাখবে, তার সাথে সম্পর্ক বজায় রাখবে । আর আমাকে তার মধ্যে হিফাযত ও সংরক্ষণ করবে, আমার ভাই মুহাম্মদের দিকে খেয়াল রাখবে । তাকে আলজেরিয়ার আমীর নিযুক্ত করবে এবং তাকে সেখান থেকে বরখাস্ত করবে না ৷ আমার চাচাতো ভাই আলী ইব্ন আব্বাসের প্রতি লক্ষ্য রাখবে । তার সাথে আমাদের মহব্বত ও নসীহতের সম্পর্ক ইতোমধ্যে ছিন্ন হয়ে গিয়েছে। অথচ তার সাথে আমাদের বংশের সম্পর্ক বিদ্যমান রয়েছে। আমাদের উপর তার ন্যাধ্য অধিকার রয়েছে। তাই, তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং তার ন্যায্য অধিকার তাকে অবশ্যই প্রদান করবে ৷ আর হাজ্জাজ ইব্ন ইউসুফের দিকে লক্ষ্য রাখবে । তাকে সম্মান করবে । কেননা, সে বিভিন্ন দেশকে তোমার করতলগত করেছে এবং দুশমনদেরকে নিপাত করেছে। তোমার জন্য রাজত্ নিষন্টক করেছে। আর খারিজীদেরকে ছিন্নভিন্ন করে দিয়েছে। তোমার এবং তোমার ভাইদের মধ্যে মত বিরোধ দূর করেছে। কাজেই, তোমরা এখন একই মায়ের সন্তান হিসেবে বসবাস করবে । যুদ্ধের ব্যাপারে তোমরা স্বাধীনতার পরিচয় দেবে। নেক কাজকে লক্ষ্যবস্ভু হিসেবে চিহ্ত করবে । যুদ্ধ কোনদিনও অকাল মৃত্যু ঘটায় না। নেক কাজ তার কর্তাকে প্রসিদ্ধ করে রাখে এবং অন্তরে মহব্বতের আলোড়ন সৃষ্টি করে। সুনামের স্মৃতি নিন্দাবাদকে পর্যুদস্ত ও লাঞ্কিত করে থাকে । কবির নিম্নবর্ণিত কবিতাটি কতইনা সুন্দর! “বস্তুসমূহ যখন পরিপকৃতা অর্জন করে, ক্রোধ, কাম ও কঠোর আচরণ তা ধ্বংস করতে চায়। এগুলো সুদৃঢ় থাকে এবং সাধারণতঃ চূর্ণ-বিচুর্ণ হয় না। যদি এগুলো কোন সময় ভেঙ্গে . যায়, তাহলে ধিনি ভঙ্গ করেন তার.দায়িতেই এটার পরিণাম ও ফলাফল আবর্তিত হয়। তারপর তিনি বলেন, যখন আমি মারা যাব, তখন তুমি জনগণকে তোমার বায়আতের প্রতি আহ্বান জানাবে । যে অস্বীকার করবে তলোয়ারের মাধ্যমে তার সাথে ফায়সালা হবে। তোমার বোনদের প্রতি তুমি ইহসান করবে, তাদেরকে সম্মান করবে । আর জেনে রেখো তাদের মধ্যে সবচেয়ে ঘেশী আদরের হলো ফাতিমা । এ ফাতিমাকে তিনি এক জোড়া মূল্যবান কানের অলংকার ও অত্যন্ত মূল্যবান হীরক প্রদান করেছিলেন। তারপর তিনি বলেন, হে আল্লাহ্! তার মধ্যেই আমার স্থৃতি তুমি রক্ষা ও হিফাযত কর। তাকে উমর ইব্ন আবদুল আযীযের সাথে বিয়ে দেন। আর তিনি ছিলেন তার চাচাতো ভাই । যখন তার মৃত্যু উপস্থিত হয়, তখন তিনি একজন ধোপার কাপড় ধোয়ার আওয়ায শুনতে পেলেন । তিনি জিজ্ঞেস করলেন এটা কে? উপস্থিত সদস্যগণ বলল, সে একজন ধোপা । তখন তিনি বললেন, হায়! আমি যদি একজন ধোপা হতাম, দিনের পরিশ্রম দ্বারা জীবিকা নির্বাহ করতাম এবং খিলাফতের দায়িত্ বহন না করতাম । তারপর তিনি বর্ণনা করেন ও বলেন, আমার আয়ুর শপথ, আমি পৃথিবীতে দীর্ঘকাল আয়ু পেলাম এবং তলোয়ারের মাধ্যমে আমার জন্যে দুনিয়া সহজ হয়ে গিয়েছিল। আমাকে দেওয়া হয়েছে প্রচুর সম্পদ, অধিকার ও বুদ্ধিমত্তা। আর অত্যাচারী নৃপতিগণও আমার বশ্যতা স্বীকার করেছে। যে আমাকে' আনন্দ দান করত সে যুগ যুগ ধরে আমার করায়ত্তে দিনযাপন করেছে। হায়! যদি আমাকে খিলাফতের দায়িত্ব প্রদানের মাধ্যমে কোন একদিন. সাহায্য না করা হতো, তাহলে আগ্্িজীবনের এরুপ সুস্পষ্ট আরাম-আয়াশে নিমগ্ন হতাম না।
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।