Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ১২০ আল-বিদায়া ওয়ান নিহায়া: _ ইব্রাহীম ইবৃন হিশাম ইবৃন ইয়াহ্‌য়া আল-কাবানী রে) তার দাদা থেকে বর্ণনা করেন । তিনি বলেন £ আবদুল মালিক উম্মে দারদা'-এর হালকায় দামেক্কের মসজিদের শেষ মাথায় বসতেন.। একদিন উম্মে দারদা” তাকে বললেন, আমার কাছে সংবাদ পৌছেছে যে, তুমি ইবাদত ও বন্দেগীর পর দুধপান করেছ। তখন তিনি বললেন, আল্লাহ্র শপথ, আমি রক্তও পান করেছি। তারপর তার কাছে একজন গোলাম আসল, যাকে সে অন্য জায়গায় কোন প্রয়োজনে প্রেরণ করেছিল। তিনি তখন বললেন, “কে তোমাকে এতক্ষণ বন্দী করে রেখেছিল, তোমার উপর আল্লাহ্র লা'নত? উম্মে দারদা” রো) বললেন, হে আমীরুল মু'মিনীন! এরূপ বলবেন না। কেননা, আমি আবু.দারদা' রো) থেকে শুনেছি তিনি বলেন, ৮০5 বলতে শুনেছি। তিনি বলেন, “লা*নতকারী জান্নাতে প্রবেশ করবে না।” হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, সাঈদ ইবনুল মুসায়্যিব (র)-কে একদিন বলা হল যে, আবদুল মালিক ইব্ন মারওয়ান বললেন, “আমি এমন হয়ে গেছি যে, নেক কাজ করলেও আমার খুশী লাগে না, তদ্রুপ বদ কাজ.করলেও কোন প্রকার দুঃখ অনুভূত হয় না।” সাঈদ বললেন, “তাহলে তোমার অন্তরের মৃত্যু পরিপূর্ণ হয়েছে।” আল-আসমাঈ তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 'একদিন আবদুল মালিক অত্যন্ত উচ্চত্তরের ভাষণ প্রদান করলেন। তবে ভাষণের মধ্যখানে ভাষণ বন্ধ রেখে অত্যন্ত কান্নাকাটি করেন। তারপর বলেন £ “হে আমার প্রতিপালক! আমার পাপ অনেক বড় । আর তোমার সামান্যতম ক্ষমা আমার পাপের চেয়ে অনেক বড়। হে আল্লাহ্‌! তোমার সামান্য ক্ষমা দ্বারা আমার বিরাট পাপ মুছে দাও।” বর্ণনাকারী বলেন, ননাহারার হীরের দি নি বললেন, “যদি কোন কথা স্বর্ণাক্ষরে লেখা যায়, তাহলে এ কথাটিই লিখে নাও। এ ধরনের বর্ণনা একাধিক বর্ণনাকারী হতে বর্ণিত রয়েছে। তাদের কাছে যখন এ কথাটি পৌছল তখন তারা হাসান বসরী (র)-এর ন্যায় মন্তব্য করেন। মিসহার আদ-দামেশ্কী বলেন, একদিন আবদুল মালিকের সামনে দস্তরখান বিছানো হল । তখন তিনি দারোয়ানকে বললেন; খালিদ মুমিনীন! তিনি তো মারা গেছেন। আবদুল মালিক তখন বললেন, তার পিতা আবদুল্লাহ্‌ ইবৃন খালিদ ইব্‌ন উসায়দকে ডেকে আন। দারোয়ান বলল, “তিনিও মারা গেছেন।” তখন তিনি বললেন, “খালিদ ইব্‌ন ইয়াধীদ ইবৃন মুআবিয়াকে ডেকে আন ।” দারোয়ান বলল, “তিনিও তো মারা গেছেন।” এভাবে তিনি বলতে লাগলেন অমুককে ডেকে আন ও অমুককে ডেকে আন, এমনকি বেশ কয়েকজনের নাম উল্লেখ করে । তিনি বলেন, তাদেরকে ডেকে আন । অথচ. তিনি আমাদের পূর্বেই জানেন যে, তারা সকলেই মারা গেছেন। তারপর তিনি দস্তরখান উঠিয়ে নেওয়ার হুকুম দিলেন এবং নীচের কবিতাটি আবৃত্তি করেন 8 . “আমার সমবয়সী বন্ধুগণ চলে গিয়েছে এবং তাদের যুগও শেষ হয়ে গিয়েছে। আমি তাদের পরে ধূলাবালিতে মিশ্রিত হয়ে গেছি। হে আমার শ্রোতা ভাই! জেনে রেখো, তুমি তো চিরস্থায়ী হবে না” কথিত আছে যে, যখন তার কাছে মৃত্যু উপস্থিত হয় তার পুত্র আল-ওয়ালীদ ঘরে প্রবেশ করেন ও কান্নাকাটি করেন। তখন তাকে আবদুল মালিক বলেন, “এটা কী? তুমি যে বাদী-দাসীদের ন্যায় ক্রন্দন করছ, যখন তখন তাড়াতাড়ি করবে, আমাকে সরে যাৰ ২৮%/5%.2111100119.001)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।