001161715 . আল-বিদায়া ওয়ান নিহায়া . ৃ . ১১৭ থেকে থাকেন, তাকে খিস্টানরা চিনবে এবং তার মান মর্যাদাও স্বীকার করবে ।.তাদের বাদশাহ্গণ তীর 'দিকেই হিজরত করবে । তাদের অন্তরে তার বিরাট মর্যাদা বিরাজমান থাকবে । আর তারা তার জন্যে তা যথাযোগ্য বলে মনে করবে । অনুরূপভাবে যদি.কোন ব্যক্তি হযরত মূসা (আ)-এর.খিদমত করেন্ন কিংবা তাকে দেখে থাকেন, তাকে ইয়াহুদীরা চিনবে । তারা তার সাথে যতদূর সম্ভব কল্যাণকর ও সৌহার্দপূর্ণ আচরণ করবে । আমি রাসূলুল্লাহ (সা)-এর খাদিম ছিলাম, তীর সাথী ছিলাম, তাকে আমি দেখেছি, তাঁর সাথে খাওয়া-দাওয়া করেছি, তার সাথে ঘরে প্রবেশ করেছি, তার সাথে ঘর থেকে বের হয়েছি এবং দুশমনের বিরুদ্ধে তার সাথে যুদ্ধ করেছি। হাজ্জাজ আমার ক্ষতি করেছে এবং এরূপ এরূপ ব্যবহার করেছে। বর্ণনাকারী বলেন, পত্র পড়ার সময় যিনি আবদুল মালিককে প্রত্যক্ষ করেছেন তিনি আমার কাছে বর্ণনা করেছেন যে, পত্র পড়ার সময়. আবদুল মালিক কীদতে ছিলেন এবং অত্যন্ত রাগাবিত হয়েছিলেন । তারপর তিনি হাজ্জাজের কাছে শক্ত ভাষায় পত্র লিখেন। পত্রটি যখন হাজ্জাজের কাছে পৌছে তখন সে তা পাঠ করে এবং তার চেহারা মলিন হয়ে যায়।.তারপর সে পত্রবাহককে বলল, আমাকে তার কাছে নিয়ে চল । আমি তাকে সন্তুষ্ট করব। হাজ্জাজকে লিখেছিলেন, যে কাজে তুমি মহান আল্লাহ্র প্রতি অধিক মুখাপেক্ষী হবে, সে কাজে তুমি অধিক সম্মানিত হবে । আর যে কাজে তুমি সৃষ্টির প্রতি অধিক মুখাপেক্ষী হবে, সে কাজে তুমি অধিক লঙ্জিত হবে। যদি কেউ তোমার কাছে মহান আল্লাহ্র আশ্রয় চায়, তুমি.তাকে ক্ষমা করে দেবে। কেননা, তুমি তারই.কাছে একদিন প্রত্যাবর্তন করবে। কেউ কেউ বলেন, একদিন এক ব্যক্তি আবদুল মালিকের সাথে গোপনে কথা বলার আরযী পেশ করে । তখন তিনি তার কাছে যারা ছিল তাদেরকে একটু সরে যেতে বললেন । যখন তিনি একাকী হলেন এবং লোরটিও তার সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করল । আবদুল মালিক তাকে বললেন, “তোমার কথা বলার কালে তিনটি বস্তু থেকে তুমি সতর্ক থাকবে; আমার প্রশংসা করা হতে বিরত থাকবে। কেননা, আমি আমার সন্বন্ধে তোমার. চেয়ে বেশী জানি । তুমি মিথ্যা বলা হতে বিরত থাকবে । কেননা, মিথ্যুকের কোন কথা গ্রহণযোগ্য নয়। আমার কোন প্রজাকে দোষারোপ করা হতে বিরত থাকবে । কেননা, তারা আমার নিকট থেকে যুলুম ও অত্যাচার পাওয়ার চেয়ে আমার ন্যায়বিচার ও ক্ষমা পাওয়ার বেশী যোগ্য । এখন তুমি যদি চাও তোমাকে আমার সাথে দেখা করার অনুমতি পত্র বাতিল করতে পারি লোকটি তখন বলল, .. আমাকে ছুটি দিন। আবদুল মালিক তখন তাকে ছুটি দিলেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত দূতদেরকেও তিনি বলতেন, আমার কাছে চারটি বস্তু না বলে আমাকে খুশী করতে পার, তা হল £ আমাকে অনাহুত প্রশংসা করবে না, আমি তোমাকে যা বলি নাই তার উত্তর . দিতে চেষ্টা করবে না, আমার কাছে মিথ্যা বলবে না, আমার প্রজার বিরুদ্ধে আমাকে ক্ষেপিয়ে তুলবে না। কেননা, তারা আমার থেকে মেহেরবানী ও ন্যায়বিচার পাওয়ার অধিক যোগ্য |. আল্লামা আল আসমাঈ (র) স্বীয় পিতা হতে বর্ণনা করেন এবং বলেন $ আবদুল মালিকের কাছে এমন এক ব্যক্তিকে আনা হল, যে এ ব্যক্তিদের অন্তর্ভূক্ত ছিল যারা তার বিরুদ্ধে সংথাম করেছিল । আবদুল মালিক তখন বললেন, তার গর্দান কর্তন করে ফেল। লোকটি বলল, হে আমীরুল মু'মিনীন! এ শাস্তি আমি আপনার নিকট হতে প্রত্যাশা করিনা । আবদুল মালিক তখন বললেন, তুমি কি-ধরনের শাস্তি আশা করছ ? সে বলল £ আল্লাহ্র শপথ, আমি অমুকের ০0171751751 [100019.00]
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।