Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া .. ১১১ পারে না। তখন আবদুল মালিক বলেন, তার ভাই সুলায়মান উচ্চারণে ভুল করে না। খালিদ তখন বলল, আবদুল্লাহর ভাই আমিও উচ্চারণে ভুল করি না। আল-ওয়ালীদ তখন উপস্থিত থেকে খালিদ ইব্‌ন ইয়াধীদকে বলেন, তুমি চুপ কর। আল্লাহ্‌র শপথ! তোমার কোন ধনবল ও জনবল নেই। খালিদ তখন বলল, হে আমীরুল মু'মিনীন! শুনে রেখো । তখন খালিদ ওয়ালীদের দিকে অগ্রসর হয়ে বলল, তোমার দুর্ভাগ্য, তুমি জেনে রেখো, তৎকালীন আরবে ভাামাারাআন যান বাতি ভাবত রান হিজনান এবং আমার নানা উতবা ইবৃন রাবীআ ব্যতীত অন্য কেউ জনবলে বলীয়ান ছিলেন না। তবে তুমি যদি যুদ্ধলদ্ধ সম্পদ, পাহাড় ও টিলা এবং তাইফের কথা বল, তাহলে এটা ভিন্ন কথা । মহান আল্লাহ্‌ উছমান (রা)-এর প্রতি রহমত অবতীর্ণ করুন। আমরা বলব তুমি সত্য বলেছ। অর্থৎ আল- হাকাম তাইফে নির্বাসিত জীবন যাপন করত, বকরী চরাত, আঙ্গুরের লতার পাহাড়ে আশ্রয় নিত। তারপর উছমান ইব্‌ন আফ্ফান (রা) যখন খলীফা হন, তখন তাকে আশ্রয় দেন। এরপর আল-ওয়ালীদ ও তার পিতা ছুপ হয়ে যায় এবং কোন জবাব খুঁজতে গিয়ে কি€কর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। ৮৬ হিজরীর আগমন মারভ ও খুরাসানে নিয়োজিত হাজ্জাজের নাইব কুতায়বা ইব্‌ন মুসলিম তুকীঁ ও অন্যান্য কাফিরদের বহু এলাকায় যুদ্ধ করেন, তাদেরকে বন্দী করেন, যুদ্ধলন্ধ সম্পদপ্রাপ্ত হন, বহু দুর্গ, সুরক্ষিত স্থানসমূহ ও বিভিন্ন জায়গা উদ্ধার করেন এবং এগুলোতে সন্ধির মাধ্যমে শান্তি স্থাপন করেন। তারপর তিনি ফেরত আসেন এবং সেনাবাহিনীর পূর্বেই তিনি প্রত্যাবর্তন করেন। এজন্য হাজ্জাজ তার কাছে পত্র লিখে ও তাকে তিরস্কার করে । আর তাকে বলে, যখন তুমি শত্রু শহরে গমন করবে তখন তুমি অগ্রবতীদের অন্তর্ভূক্ত থাকবে, আর যখন সেখান থেকে প্রত্যাবর্তন করবে তখন সেনাদলের পশ্চাত সারিতে থাকবে তাহলে তুমি তাদেরকে দুশমনের কোন প্রকার প্রতারণা থেকে রক্ষা করতে পারবে । এ অভিমতটি উত্তম আর এব্যাপারে হাদীসও বর্ণিত রয়েছে । কয়েদীদের মধ্যে খালিদ ইব্‌ন বারমাকীর পিতা বারমাকীর স্ত্রী অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল । কুতায়বাহ্‌ বন্দিনীকে তার ভাই আবদুল্লাহ্‌ ইব্ন মুসলিমের কাছে অর্পণ করেন। আবদুল্লাহ্‌ তার সাথে সংগম করে তাতে সে গর্ভধারণ করে । তারপর কুতায়বাহ্‌ বন্দিনীর উপর দয়া পরবশ হয়ে তাকে তার স্বামীর কাছে ফেরত পাঠায় । অথচ সে ছিল আবদুল্লাহ্‌ ইবন মুসলিম কর্তৃক অন্তঃসন্ত্বা। তার সন্তান তার সম্প্রদায়ের লোকদের মাঝে বড় হয়। সম্প্রদায়ের লোকেরা কালক্রমে মুসলমান হয়ে যায় এবং আব্বাসী খিলাফতের সময় তারা তাকে তাদের সাথে নিয়ে আসে । যথাস্থানে এ বিষয়ে বর্ণনা পেশ করা হবে। কুতায়বাহ্‌ যখন খুরাসান প্রত্যাবর্তন করেন, বালগারের সর্দারগণ মূল্যবান অর্থ ও স্বর্ণের চাবি সহ তার সাথে সাক্ষাত করেন। এ বছরেই সিরিয়া, বসরা ও মধ্যপ্রাচ্যে প্লেগ রোগ দেখা দেয়। তাকে তরুণীদের প্রেগ হিসেবে নামকরণ করা হয়। কেননা, এটা প্রথমত স্্ীলোকদের মধ্যে দেখা দেয় এজন্য তাকে এরূপ নাম দেওয়া হয়। এ বছরেই মাসলামাহ ইব্‌ন আবদুল মালিক রোমের শহরগুলোতে যুদ্ধ করেন। শত্রুকে হত্যা করেন, বন্দী করেন, যুদ্ধলন্ধ সম্পদ লাভ করেন, তাদের সাথে সন্ধি করেন, বুলক দুর্গ ব্যয় লাভ করেন এবং রোম ভূখণ্ডের ম্মা-লাধরাযদর্ঘিল করেন।

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।