Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ' আল-বিদায়া ওয়ান নিহায়া | ১০৯ কেননা, এরা সম্ভবতঃ চতুর্দিকে বিষ ছড়িয়ে দিবে । যদি তাদের মধ্যে আপ্রনি খিলাফত বন্টন করে দেন তাহলে আমাদের ভয় হয় তারা জনগণের দয়ার পরিবর্তে জাহান্নামের হাওয়া বইয়ে দিবে । আপনি সম্প্রদায়ের জন্য যে পরিশ্রম করেছেন তারা ভবিষ্যতে তার ফল ভোগ করতে পারবে না। আর ভবিষ্যতে আপনার বংশধররা পুতুলে পরিণত হয়ে থাকবে । আমি শপথ করে বলছি, যদি ইসাম আমাকে পদদলিত করে তাহলে এ ব্যাপারে ভবিষ্যতে আমি ইসামের কোন ওযর আপত্তি শুনব না। আমি যদি আমার কোন ভাইকে কোন দয়া দেখাই তাহলে আমি সাহিত্য চর্চার মজলিস এবং জলসা তার থেকে কামনা করি। তা নাহলে আমার বংশধররা অন্যদের পিছনে পড়ে.যাবে কিংবা তার জন্যে তোমার কোন প্রকার ব্যবস্থা নিতে হবে । যদি কারো আত্মীয়-স্বজনের মধ্যে কোনরূপ অসঙ্গতি ও মাথা ব্যথা দেখা দেয় তাহলে তাতে বিচলিত হবার কিছু লই; কিনতু শাসকের মধ্যে যদি এরূপ অসঙ্গতি দেখা দেয় তাহলে তা সুস্থ হতে বহু সময় লেগে যায় ও জনগণের ভোগান্তির আর অন্ত থাকে না। বর্ণনাকারী বলেন, উপরোক্ত কবিতাটি তার মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং এজন্যই তার ভাইকে ছেলে ওয়ালীদের অনুকূলে খিলাফত হতে সরে দীড়াবার জন্য পত্র লিখেন কিন্তু তিনি তা অস্বীকার করেন। অন্য দিকে আল্লাহ্‌ তা'আলা আবদুল মালিকের মৃত্যুর একবছর পূর্বে লা সানুত কাজ অতি সহজে সম্পন্ন করে নেন। আল্লাহ্‌ তা'আলা অধিক পরিজ্ঞাত। আবদুল মালিকের আপন ছেলে ওয়ালীদ ও তার পরে সুলায়মানের জন্য বায়আত গ্রহণ এ বছরেই আবদুল আধীষ ইব্‌ন মারওয়ানের মৃত্যুর পর দামেশুকে আল-ওয়ালীদের অনুকূলে বায়আত গ্রহণ করা হয়। তারপর রাজ্যের সমস্ত অংশে বায়আত গ্রহণ করা হয় । তার পরে তার ভাই সুলায়মানের অনুকূলে বায়আত গ্রহণ করা হয়। এরপর যখন বায়আতের কার্যক্রম পবিভ্র মদীনা মুনাওয়ারাতে পৌঁছে সাঈদ ইব্ন আল-মুসায়্যাব আবদুল মালিকের জীবদ্দশায় অন্য কারো হাতে বায়আত করা হতে বিরত থাকেন। পবিত্র মদীনার নাইব হিশাম . ইব্‌ন ইসমাঈল তখন তাকে ষাটটি বেত্রাঘাত করার হুকুম দেন। তিনি আরো! হুকুম দেন- যেন তাকে পশমের কাপড় পরানো হয়, একটি উটে আরোহণ করানো হয় এবং পবিত্র মদীনায় প্রদক্ষিণ করানো হয়। তারপর তিনি হুকুম দিলেন যেন রাজ-কর্মচারীরা তাকে ছানিয়াহ্‌ যাবাবে নিয়ে যায়। এ ছানিয়াহ্‌ বা গিরিপথের কাছে তারা সালাত আদায় করতেন ও মধ্যাহ্ন ভোজের পর বিশ্রাম নিতেন। যখন তারা তাকে নিয়ে সেখানে পৌঁছে পুনরায় তাকে তারা পবিত্র মদীনায় ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে কারাগারে বন্দী করে । তিনি তাদেরকে বলেন, আল্লাহ্‌র শপথ, যদি আমি জানতাম যে, তোমরা আমাকে হত্যা করবে না আমি কখনও এ কাপড় পরিধান : করতাম না। তারপর হিশাম ইব্‌ন ইসমাঈল আল-মাখযূমী আবদুল মালিকের কাছে পত্র লিখে এ ব্যাপারে সাঈদ (রে)-এর বিরোধিতা সম্বন্ধে অবহিত করে । আবদুল মালিক তখন তার কাছে পত্র লিখে তাকে এ ব্যাপারে শাসায় এবং তাকে বহিষ্কারের হুকুম দেয় ও তাকে বলে তুমি সাঈদের সাথে যেরূপ ফঠিন ব্যবহার করেছ সে তোমার চেয়ে অধিক সহ্যবহারের যোগ্য এবং আমি জানি তার মধ্যে কোন শক্রতা ও বিরোধিতা নেই । এরূপও বর্ণিত আছে যে, তিনি তাকে বলেছিলেন বায়আত ব্যতীত কোন গতযন্তর নেই। যদি সে বায়আত না করে তার গর্দান কাটা যাবে অথবা তার অবস্থায় তাকে ছেড়ে দিতে হবে। ৃ | আল্লামা ওয়াকিদী (র) উল্লেখ করেন সাঈদের কাছে যখন ওয়ালীদের বায়আতের প্রশ্নটি উত্থাপিত হয়, তখন তিনি বায়আন্রভুজে।নির্গ্লবেন্ম। তখনকার পবিত্র মদীনার নাইব

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।