Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ১০৮ . আল-বিদায়া ওয়ান নিহায়া প্রকার কর আদায় করতেন না। মিসরের বিভিন্ন শহর এবং মাগরিবের বিভিন্ন শহর ও অন্যান্য শহরের সমুদয় কর, যুদ্ধলব্ধ সম্পদ ও উৎপাদন আবদুল আযীয ভোগ করতেন । আবদুল আযীয আবদুল মালিকের কাছে পত্র লিখে বলেন, হে আমীরুল মু'মিনীন! আমি ও আপনি আমাদের পরিবারে এমন বয়সে পৌঁছেছি পরিবারের সদস্যদের মধ্যে আর কেউ এ বয়সে পৌঁছেনি। তারা সকলে কম বয়স পেয়েছে । আমি ও আপনি আমরা কেউই জানি না আমাদের মধ্যে কার কাছে মৃত্যু প্রথম আসবে । যদি তুমি আমার বাকী জীবনে কোন প্রকার কষ্ট না দেওয়াটা ভাল মনে কর, তাহলে তাই কর! এ কথা শুনে আবদুল মালিক তার প্রতি দয়াবান হন এবং তার কাছে লিখেন, আমার আমর শপথ, আমি তোমার বাকী জীবনে তোমাকে কোন প্রকার কষ্ট দিব না। আবদুল মালিক তার ছেলে আল-ওয়ালীদকে বলেন, যদি আল্লাহ্‌ তা'আলা তোমাকে রাজত্‌ দান করার ইচ্ছে করেন তাহলে বান্দাদের মধ্যে কেউ এমন নেই যে, তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারে । তারপর তার ছেলে আল-ওয়ালীদ ও সুলায়মানকে বলেন, তোমরা কি কখনও দুই ভাই কোন ব্যাপারে দ্বিমত পোষণ করেছ ? তারা বললেন, না, আল্লাহ্র শপথ! তিনি বললেন, আল্লাহু আকবার, কা“বার প্রতিপালকের শপথ! তাহলে তোমরা সফলকাম হয়েছ। কথিত আছে যে, আবদুল মালিক যখন তার ছেলে আল-ওয়ালীদের অনুকূলে বায়আতের ব্যাপারে আপন ভাই থেকে কাক্তিত উত্তর পেলেন না তখন তিনি তার ভাইয়ের জন্য বদ্‌ দু'আ করলেন এবং বললেন, হে আল্লাহ্‌! সে আমার সাথে সম্পর্কচ্ছেদ করেছে তুমি তাকে উঠিয়ে নিয়ে যাও। তারপর সে এঁ বছরই মৃত্যুমুখে পতিত হয়। এ ব্যাপারে পূর্বেও উল্লেখ করা হয়েছে। যখন তার ভাই আবদুল আযীষের মৃত্যুর সংবাদ তার কাছে রাতের বেলায় পৌঁছে, তখন তিনি তার ভাইয়ের জন্য শোকাহত হয়ে পড়েন ও ভাইয়ের জন্য অত্যন্ত কান্নাকাটি করেন। কিন্তু, তার দুই ছেলে থেকে তা গোপন রাখেন । কেননা, তাঁর মৃত্যুর পর তার দুই ছেলের খলীফা হবার আশা তার পূর্ণ হয়েছে। হাজ্জীজ ইব্ন ইউসুফ আবদুল মালিকের কাছে একটি প্রতিনিধি দল প্রেরণ করে । ইমরান ইব্‌ন ইসাম আল- আসরীকে তাদের প্রধান নিযুক্ত করে। উদ্দেশ্য হল আবদুল মালিকের পর তার ছেলে ওয়ালীদের রাজত্ে প্রশংসা করা ও আবদুল মালিকের কাছে তা শোভনীয় বলে প্রতীয়মান করা । প্রতিনিধিদল যখন আবদুল মালিকের কাছে পৌঁছল, ইমরান এ ব্যাপারে একটি ভাষণ রাখেন, প্রতিনিধিদলের সদস্যরা এ ব্যাপারে বক্তব্য রাখেন এবং আবদুল মালিককে এ ব্যাপারে উৎসাহ প্রদান করেন । ইমরান ইব্‌ন ইসাম এ সম্পর্কে একটি কবিতা রচনা করেন যা নিম্নরূপ ঃ হে আমীরুল মু'মিনীন:-আপনার ধিদমতে আমরা পুথক পৃথক ভাবে সালাম ও অভিবাদন পেশ করছি। আপনার সন্তান সম্পর্কে আমার আকুতি-মিনতির জবাব দিন। তাহলে প্রজাদের সম্পর্কে আমার প্রতিউত্তর হবে স্বাভাবিক এবং আমাদের জন্যে তা হবে শক্তির উৎস। আপনার সন্তান ওয়ালীদ যদি খিলাফত গ্রহণের আকুতি মিনতিতে রাষী হন। তাহলে, আপনি তার জন্য খিলাফত উপহার দিন এবং তাকে দায়িত্‌ অর্পণ করুন। তিনি আপনারই মত যার চতুর্দিকে রয়েছে কুরায়শদের শক্তি, তার থেকে লোকজন দয়ার দৃষ্টি কামনা করবেন । পরহেযগারীতেও তিনি আপনার ন্যায় শিশুদের গলায় রোগমুক্তির জন্যে মালা পরাবার বা খোলার বিষয়ে কোন দিন তিনি কোন পদক্ষেপ নেননি। আপনি যদি খিলাফতের ব্যাপারে আপনার ভাইকে অগ্রাধিকার দেন তাহলে আমরা আপনার অভিমতকে মেনে নিতে বাধ্য থাকব । এ ব্যাপারে কোনরূপ দোষারোপ করার শক্তি জামাদের[ন্িই/ান্ব্েণলীমরা তার বংশধরদেরকে ভয় করি।

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।